1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ১১ মে ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
মেগা প্রকল্পের আড়ালে ৩০ লাখ কোটি টাকা পাচার: সেতুমন্ত্রী বাংলাদেশ সীমান্তে কাঁটাতার: ৪৫ দিনের মধ্যে বিএসএফকে জমি দেবে পশ্চিমবঙ্গ সরকার লাইফ সাপোর্টে কারিনা কায়সার, অবস্থার অবনতি—ভারতে নিতে প্রস্তুতি, বাবার আকুতি “মেয়েটা বাঁচুক” রূপপুর, টানেল ও পদ্মা সেতুতে অপ্রয়োজনীয় খরচ হয়েছে: প্রধানমন্ত্রী তারেক রহমান ডিজিটাল ভূমি সেবায় স্বস্তি: দালালমুক্ত হচ্ছে খতিয়ান, নামজারি ও খাজনা প্রক্রিয়া খাগড়াছড়িতে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন: মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবি ১৩১টি ফ্লাইটে সৌদি পৌঁছেছেন ৫১ হাজারের বেশি হজযাত্রী, শেষ ফ্লাইট ২১ মে ভ্রূণের লিঙ্গ নির্ধারণ ও প্রকাশ বন্ধে হাইকোর্টের ঐতিহাসিক রায়, ডিজিটাল ডাটাবেজ তৈরির নির্দেশ ঢাবির সহকারী প্রক্টর পদ ছাড়লেন শেহরীন আমিন ভূঁইয়া (মোনামি), একই দিনে পদত্যাগ প্রক্টর সাইফুদ্দীনের এনসিপির প্রথম ধাপে ১০০ প্রার্থী ঘোষণা, দ্বিতীয় তালিকা ২০ মে

রাঙামাটি রাজবন বিহারে দু’দিন ব্যাপী কঠিন চীবর দানোৎসব সম্পন্ন

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫
  • ১৬৪ বার দেখা হয়েছে

রাঙামাটি প্রতিনিধি : বিশ্ব শান্তি, সম্প্রীতি ও মৈত্রীর আহ্বান জানিয়ে রাঙামাটি রাজবন বিহারে শেষ হলো পার্বত্য চট্টগ্রামের বৌদ্ধ ধর্মাবলম্বীদের দুই দিনব্যাপী ৪৯তম কঠিন চীবর দানোৎসব। শুক্রবার দুপুরে ভিক্ষু সংঘের উদ্দেশ্যে ২৪ ঘণ্টায় চীবর প্রস্তুত ও দান করার মধ্য দিয়ে এ বছরের কঠিন চীবর দানানুষ্ঠান সম্পন্ন হয়।
দুপুর ২টায় ভিক্ষু সংঘের নিকট চীবর হস্তান্তর করেন রাঙামাটির সাবেক সংসদ সদস্য উষাতন তালুকদার ও বিএনপির কেন্দ্রীয় সহ-ধর্মবিষয়ক সম্পাদক, সাবেক যুগ্ম জেলা জজ দীপেন দেওয়ান। এসময় রাঙামাটি জেলা প্রশাসক হাবিব উল্লাহ মারুফ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও বৌদ্ধ ধর্মীয় সংগঠনের প্রতিনিধি উপস্থিত ছিলেন।
এর আগে শুক্রবার সকালে পঞ্চশীল প্রার্থনা, সংঘদান, অষ্টপরিস্কার দানসহ বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচি সম্পন্ন হয়। দুপুর আড়াইটা থেকে শুরু হয় কঠিন চীবর দানানুষ্ঠান।
বৃহস্পতিবার বিকেলে বেইন ঘর উদ্বোধন ও চরকায় সুতা কাটার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয় এ উৎসব। রাতভর তুলা থেকে সুতা কাটা, রং করা, আগুনে শুকানোসহ নানা প্রস্তুতিতে ব্যস্ত ছিলেন প্রায় চারশত বেইন ও দেড়শতাধিক চরকার কর্মী এবং হাজারেরও বেশি দায়ক-দায়িকা। ভোর ৬টা থেকে বেলা ১১টা পর্যন্ত চলে চীবর বুননের কাজ।
এ বছর ভারতের মহারাষ্ট্র থেকে ৪৮ জনসহ আমেরিকা, থাইল্যান্ড ও শ্রীলংকা থেকে বহু পুণ্যার্থী চীবর দানানুষ্ঠানে যোগ দেন। উৎসবকে কেন্দ্র করে রাজবন বিহার এলাকা পরিণত হয় মিলনমেলায়; বিহার প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় বসে নানা পণ্যের দোকানের সারি।
১৯৭৬ সাল থেকে রাঙামাটি রাজবন বিহারে নিয়মিতভাবে কঠিন চীবর দান অনুষ্ঠিত হয়ে আসছে। প্রতিবছর এ উৎসবে দেশ-বিদেশ থেকে লাখো ভক্ত-পুণ্যার্থী ভিড় করেন। পারস্পরিক সম্প্রীতি, শান্তি ও মৈত্রী প্রতিষ্ঠাই এ উৎসবের অন্যতম লক্ষ্য।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com