1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
গোপন সফর ফাঁস: নেতানিয়াহুর ওপর ক্ষুব্ধ আমিরাত কোরবানির গুরুত্ব ও ফজিলত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচন ২০২৬-২৭ সভাপতি খোকন, সম্পাদক মোহাম্মদ আলী; ১৪ পদের মধ্যে ১৩টিতে বিএনপি প্যানেলের জয় সম্মিলিত সাংবাদিক পরিষদের নির্বাচন সম্পন্ন: নেতৃত্বে মজনু-আবিদ, সদস্য নির্বাচিত রঞ্জন লোদ রাজু উন্নয়ন প্রকল্প দ্রুত ও সাশ্রয়ীভাবে বাস্তবায়নের নির্দেশ মির্জা ফখরুলের *ঈদুল আজহার আনন্দ বাড়াতে অপো এ৬কের নতুন ভেরিয়েন্ট বাজারে এনেছে অপো* ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে উচ্চপর্যায়ের বৈঠক মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত ঈদুল আজহা উপলক্ষে ২৫–৩১ মে টানা ছুটি, ২৩ ও ২৪ মে খোলা থাকবে অফিস বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য ‘শিশু স্বর্গ’ পাইলট প্রকল্প চালু, ১০ জেলায় শুরু

করোনা বিপর্যয় ঠেকাতে পরবর্তী করণীয় নিয়ে বৈঠকে বসছে সরকার

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৬ জুলাই, ২০২১
  • ২৭৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : দেড় বছরের মধ্যে করোনায় মৃত্যু ও আক্রান্তের দিক থেকে দেশ সব থেকে খারাপ অবস্থানে রয়েছে। তাই সার্বিক পরিস্থিতি নিয়ে সরকারের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা বৈঠকে বসবেন। আগামীকাল মঙ্গলবার দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সভাপতিত্বে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হবে।

আজ সোমবার (২৬ জুলাই) মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান মন্ত্রিপরিষদসচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

তিনি বলেন, হাসপাতালের সিট সংখ্যা বৃদ্ধি ও বেশি ডাক্তার নিয়োজিত করে করোনা নিয়ন্ত্রণ করা যাবে না। ইউরোপের দেশগুলোর মধ্যে স্পেন, ডেনমার্ক, সুইডেন, নরওয়ে, জার্মানির অনেক কিছু থাকা সত্ত্বেও এর মধ্যে জার্মানি করোনা মোকাবেলায় অসহায় হয়ে পড়েছিল। ভারতও হিমশিম অবস্থায়। তবে করোনা থেকে মুক্ত থাকতে সকলকে মাস্ক পরতে হবে।

মন্ত্রিপরিষদসচিব আরো বলেন, মক্কা-মদিনা দেখেন, মদিনার ভেতরে ৩ ফুটের মধ্যে কাউকে আসতে দেবে না। মক্কায় আপনি খেয়াল করে দেখেছেন কি-না, নামাজ বা তাওয়াফ করে, কি রকম ডিসিপ্লিন মেনে চলছে মানুষ। সে জন্যই সৌদি আরব নিয়ন্ত্রণ করতে পেরেছে।

বিধি-নিষেধ আরো কঠোর করার বিষয়ে প্রধানমন্ত্রীর কোনো নির্দেশনা আছে কি না এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, কাল মঙ্গলবার আমরা মিটিংয়ে বসব, তারপর সিদ্ধান্ত।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে মন্ত্রী, প্রতিমন্ত্রী, সিনিয়র সচিব ও সচিবসহ স্বাস্থ্য বিশেষজ্ঞরা উপস্থিত থাকবেন বলে তিনি জানান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com