1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর ঈদের নামাজ, যমুনায় শুভেচ্ছা বিনিময়—রাজনৈতিক নেতাদের ব্যস্ত কর্মসূচি বগুড়ার সান্তাহারে ট্রেন দুর্ঘটনা: উদ্ধার ও যাত্রী সেবায় দ্রুত ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ তারুণ্যের আলো-র পক্ষে ঈদ সামগ্রী বিতরণ ঈদের দিনে সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান সৌদি আরবে চাঁদ দেখা যায়নি, শুক্রবার ঈদুল ফিতর—৩০ রোজা পূর্ণ হচ্ছে রমজান রূপগঞ্জে ঈদকে ঘিরে ৩শ’ মাদকের স্পট সক্রিয় ॥ বিপুল মাদকদ্রব্য মজুদ *ঈদকে আরও আনন্দময় করতে এ৬এস প্রোসহ ক্যাশব্যাক ক্যাম্পেইন ঘোষণা অপোর* রাজধানীতে ফোর্টিস হসপিটালের ইফতার মাহফিল: মিলনমেলায় রূপ নিল কর্পোরেট ও মেডিকেল ট্যুরিজম সংশ্লিষ্টদের সমাগম ঈদকে ঘিরে শ্রমিকদের বেতন-ভাতা নিয়ে চাপ, বৈশ্বিক সংকটে বিপর্যস্ত পোশাক শিল্প—সমাধানে রাজনৈতিক সদিচ্ছার আহ্বান ইসরায়েল লক্ষ্য করে আবারও ইরানের মিসাইল হামলা, মধ্য ও দক্ষিণাঞ্চলে সাইরেন

দাগনভূঞা উপজেলায় সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ৩ আহত অনেকেই

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
  • ১৪০ বার দেখা হয়েছে

আবুল হাসনাত তুহিন ফেনী প্রতিনিধি: বৃহস্পতিবার আনুমানিক সকাল ৯.৪৫ মিনিটে ফেনীর মহিপাল থেকে ছেড়ে আসা মাইজদীগামী সুগন্ধা পরিবহনের একটি যাত্রীবাহী বাস দাগনভূঞা উপজেলার জয়লস্কর ইউনিয়নের সিলোনিয়া বাজারে নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুৎ এর খুটির সাথে ধাক্কা খেয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা টমটম এবং হোটেলের উপর উঠে যায়। ঘটনার খবর পেয়ে, স্থানীয় জনগণ, ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ ১৩ (তের) জনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ফেনীর ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে প্রেরণ করে।

সর্বশেষ পাওয়া তথ্যে মতে, হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তিন জনকে মৃত ঘোষণা করেছেন। নিহত ব্যক্তিরা হলেন, শামীম আরা বেগম (৫০), স্বামী -শহীদ উল্যাহ, গ্রাম-খুশিপুর, জায়লস্কর ইউপি। মোঃ শ্রাবণ (২০), পিতা-আবদুল মতিন, গ্রাম- দঃ জায়লস্কর, জায়লস্কর ইউপি। ছামিরা (১৫), পিতা- শাহিদুল, দঃ বারাহি গোবিন্দ, জায়লস্কর ইউপি।আহতদের মধ্যে একজন সদর হাতপাতাল ফেনীতে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন, একজন প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গিয়েছেন এবং আট জন উন্নত চিকিৎসার জন্য চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

দুর্ঘটনার সংবাদ পাওয়ার সাথে সাথে ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে স্থানীয় জনসাধারণের সাথে কথা বলেন,দাগনভূঞা উপজেলা নির্বাহী অফিসার মো: শাহীদুল ইসলাম। তিনি তাৎক্ষণিকভাবে নিহত তিনটি পরিবারকে উপজেলা প্রশাসন,দাগনভূঞার পক্ষ হতে ২০,০০০/ টাকা করে ও ফেনীর ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে চিকিৎসাধীন আহত, জীবন আরা বেগম, স্বামী – এনামুল হক, গ্রাম- উপদ্দি লামছি, কবিরহাট, নোয়াখালী কে ১০,০০০ টাকা প্রদান করেন।
নিহত ও আহত পরিবারের হাতে নগত অর্থ প্রদানে এ-সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইসমাইল হোসেন ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, ফেনী । এছাড়াও প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, আহত পরিবার যারা এখনও আর্থিক সহায়তা পায় নি তাদের সাথে যোগাযোগ করে আর্থিক সহায়তা প্রদান করা হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com