1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ১১ মে ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
মেগা প্রকল্পের আড়ালে ৩০ লাখ কোটি টাকা পাচার: সেতুমন্ত্রী বাংলাদেশ সীমান্তে কাঁটাতার: ৪৫ দিনের মধ্যে বিএসএফকে জমি দেবে পশ্চিমবঙ্গ সরকার লাইফ সাপোর্টে কারিনা কায়সার, অবস্থার অবনতি—ভারতে নিতে প্রস্তুতি, বাবার আকুতি “মেয়েটা বাঁচুক” রূপপুর, টানেল ও পদ্মা সেতুতে অপ্রয়োজনীয় খরচ হয়েছে: প্রধানমন্ত্রী তারেক রহমান ডিজিটাল ভূমি সেবায় স্বস্তি: দালালমুক্ত হচ্ছে খতিয়ান, নামজারি ও খাজনা প্রক্রিয়া খাগড়াছড়িতে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন: মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবি ১৩১টি ফ্লাইটে সৌদি পৌঁছেছেন ৫১ হাজারের বেশি হজযাত্রী, শেষ ফ্লাইট ২১ মে ভ্রূণের লিঙ্গ নির্ধারণ ও প্রকাশ বন্ধে হাইকোর্টের ঐতিহাসিক রায়, ডিজিটাল ডাটাবেজ তৈরির নির্দেশ ঢাবির সহকারী প্রক্টর পদ ছাড়লেন শেহরীন আমিন ভূঁইয়া (মোনামি), একই দিনে পদত্যাগ প্রক্টর সাইফুদ্দীনের এনসিপির প্রথম ধাপে ১০০ প্রার্থী ঘোষণা, দ্বিতীয় তালিকা ২০ মে

এন্ডোডোন্টিক সোসাইটির অধীনে ৪ দিনব্যাপি আন্তর্জাতিক সেমিনার ও ওয়ার্কশপ অনুষ্ঠিত

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৫২ বার দেখা হয়েছে

কাজী দ্বীন মোহাম্মদ,বিশেষ প্রতিনিধি : গত ২৫ থেকে ২৮ সেপ্টেম্বর রাজধানীর শহীদ আবু সাইদ কনভেনশন হলে সম্পন্ন হলো চতুর্থ আন্তর্জাতিক এন্ডোডোন্টিক ডেন্টাল সম্মেলন, আয়োজনে ছিল বাংলাদেশ এন্ডোডোন্টিক সোসাইটি।
প্রায় ১২০০ ডেন্টাল চিকিৎসকের উপস্থিতিতে মুল কংগ্রেসের সাথে ছিল ভিন্ন চারটি সময়োপযোগী ওয়ার্কশপ।
প্রিকংগ্রেস ওয়ার্কশপ পরিচালনা করেন অন্যতম বিশ্ব সেরা মেন্টর ডাঃ ফ্লিপো কার্ডিনালি ও মার্টিন লেভিন, পোস্টকংগ্রেস ওয়ার্কশপ পরিচালনায় ছিলেন অধ্যাপক তালাল আলনালারি ও অধ্যাপক কীয়াংসান মিন।

ওয়ার্কশপ উদ্বোধনকালে সংগঠনের সভাপতি ও বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালিয়ের গবেষণা ও উন্নয়ন বিভাগের উপউপচার্য অধ্যাপক ডাঃ মুজিবুর রহমান হাওলাদার বলেন এনডোডোন্টিক সক্রান্ত কাজ আমাদের দেশের অনেক চিকিৎসকরাই এখন জানেন, তারপরও কিছু বিশেষ টিপস, নতুন উদ্ভাবিত পদ্ধতি ও যন্ত্রপাতির সাথে নিজেদের আস্থা বাড়াতে এমন ওয়ার্কশপের বিকল্প নেয়, ছোটোখাটো অনেক সহজ বিষয়ও জানা যায়।
ওয়ার্কশপ উদ্বোধনী আয়োজনে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সহ সভাপতি ডাঃ শহিদুল হাসান বাবুল, অধ্যাপক আব্দুর রহিম, ডাঃ মাহমুদ হোসেন কল্লোল, মহাসচীব অধ্যাপক ডাঃ মোঃ আবুল হাসান, কোষাধক্ষ্য ডাঃ নাজমুল হক, যুগ্মসম্পাদক ডাঃ আব্দুল কাদের রুবেল, ডাঃ রায়হানা সানি, ডাঃ হাসান আলী, অধ্যাপক শিরিন সুলতানা, ডাঃ সালমা জাবিন, ডাঃ লায়লা বানু, ডাঃ রোকেয়া আফসারী, ডাঃ ফাহাদ করিম, ডাঃ এহসানুল করিম, ডাঃ তনিমা সহ সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ।

ওয়ার্কশপ আহ্বায়ক ডাঃ মোঃ আসাফুজ্জহা রাজ বলেন ডেন্টিস্টদের এমন স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, শেখার আগ্রহ প্রমান করে দেশের ডেন্টিস্ট্রি উন্নত বিশ্বের সাথে সমভাবে এগিয়ে যাচ্ছে, সহআহ্বায়ক ডাঃ আমিনুল ইনসলাম ও সদস্যসচিব ডাঃ কামরুন নাহার শান্তা উপস্থিত সকলকে ধন্যবাদ জানান।
অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের হাতে সনদ তুলে দেন আয়োজনের প্রেসিডেন্ট প্রফেসর ডাঃ মুজিবুর রহমান হওলাদার।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com