1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
অপরাধ চক্রের নেতৃত্ব দিচ্ছেন ব্যারিস্টার এম. সারোয়ার হোসেন রাত ১১টা পর্যন্ত চলতে পারে মেট্রোরেল, কমছে ট্রেনের ব্যবধান মির্জা আব্বাস শঙ্কামুক্ত, ঈদুল আজহার আগেই দেশে ফেরার সম্ভাবনা যুক্তরাষ্ট্র–ইরান সংঘাত থামাতে ১৪ দফা সমঝোতার পথে, চূড়ান্ত পর্যায়ে আলোচনা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ চেক প্রতারণা মামলায় কারাগারে সেই শাহেদের বাবা সিটি করপোরেশনের নিয়ন্ত্রণে যেতে চাননা বসুন্ধরার বাসিন্দারা বুড়িমারী সীমান্তে বিএসএফের ড্রোন বিধ্বস্ত, স্থানীয়দের মাঝে আতঙ্ক দুপুরের পর ঝড়ো হাওয়ার সতর্কতা: ১১ অঞ্চলে ১ নম্বর সংকেত, বৃষ্টি-বজ্রপাতের আশঙ্কা ভোটে হার মানেননি দাবি মমতার, “১০০ আসন লুট”—বিজেপি ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে তোপ

দাগনভূঞা সাংবাদিক কল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ২০৩ বার দেখা হয়েছে

আবুল হাসনাত তুহিন ফেনী প্রতিনিধি:-দাগনভূঞা সাংবাদিক কল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে “স্থানীয় উন্নয়নে সাংবাদিক ও জনপ্রতিনিধিদের ভূমিকা” শীর্ষক আলোচনা সভা দাগনভূঞার একটি চাইনিজ কনভেনশন হলে অনুষ্ঠিত হয়েছে। ট্রাস্ট চেয়ারম্যান এম এ তাহের পন্ডিতের সভাপতিত্বে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলার স্থানীয় সরকার উপপরিচালক (উপসচিব) গোলাম মো: বাতেন।

ট্রাস্টের সাধারণ সম্পাদক( ভারপ্রাপ্ত) আবুল হাসনাত তুহিন ও সদস্য কামরুল ইসলাম টিটুর যৌথ সঞ্চালনা
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ফেনী জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য অধ্যাপক আবু ইউসুফ, দৈনিক ফেনীর সময় সম্পাদক ও রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. শাহাদাত হোসেন, দৈনিক সংগ্রামের ফেনী প্রতিনিধি ও সাবেক প্রেসক্লাব সভাপতি আব্দুর রহিম এবং দাগনভূঞা পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান স্বপন।

এছাড়াও আরো বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা কামরান উল্ল্যাহ ভূঞা, জামায়াতে ইসলামীর সাবেক আমির ও মুক্তিযোদ্ধা এ এস এম নুর নবী দুলাল, অধ্যাপক মহি উদ্দিন, দাগনভূঞা প্রেসক্লাব সভাপতি ইমাম হাসান কচি, উপজেলা জেএসডির সভাপতি তাজ উদ্দিন আজাদ, ছাত্র সমন্বয়ক প্রিন্স মো. আজিম ও শাহরিযা মান্নান, ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা সিনিয়র সহসভাপতি মাওলানা হেদায়েত উল্ল্যাহ।
ট্রাস্ট আয়োজক কমিটির আহ্বায়ক জাকির হোসেন, ট্রাস্ট ডিরেক্টর তবারক হোসেন সোহেল, আলাউদ্দিন আল হাসান, মোখছেদুর রহমান পাভেল, শাহ আলম, আর্জুন দাস, এম এ আরাফাত ভূঞা, আবদুল আউয়াল মিলন, জাহিদ হাসান, মো. ইমরান হোসেন, মো. সোহেল, মুক্তিযোদ্ধা আবু তাহের প্রমুখ বক্তব্য রাখেন।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক তাজ উদ্দিন, মো. বেলাল, সাংবাদিক মাহাজারুল ইসলামসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও গণমাধ্যম ব্যক্তিবর্গ।

বক্তাগণ বলেন, দাগনভূঞা সাংবাদিক কল্যাণ ট্রাস্ট একটি মাইলফলক হিসেবে কাজ করছে। সাংবাদিকদের পেশাগত উন্নয়ন ও সামাজিক দায়িত্ব পালনে এই ট্রাস্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তারা ট্রাস্টের চলমান কার্যক্রমকে স্বাগত জানিয়ে এর ধারাবাহিকতা রক্ষার আহ্বান জানান এবং আশা প্রকাশ করেন যে, এই ট্রাস্ট দাগনভূঞার উন্নয়ন সহ ফেনী জেলায় আরও কার্যকর অবদান রাখবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com