1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
নিষেধাজ্ঞা মামলার মধ্যেই বাউন্ডারি নির্মাণ শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে আইন লঙ্ঘনের গুরুতর অভিযোগ 🔴 শাওয়ালের ছয় রোজা: রমাদানের পর ইবাদতের ধারাবাহিকতা ও ফরজ-নফলের ভারসাম্যের আহ্বান শ্রী শ্রী রামনবমী উৎসব ২০২৬ ও বর্ণাঢ্য শোভাযাত্রা তেল সরবরাহে বড় সংকটের শঙ্কা, ইরান সংঘাত দ্রুত সমাধানের আহ্বান সৌদি অর্থমন্ত্রীর ইসরায়েলের সামরিক কমান্ড সেন্টার ও পরমাণু স্থাপনায় হামলার দাবি ইরানের, যুদ্ধ ২৭তম দিনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, স্বাধীনতা দিবসে প্রীতি ফুটবল ম্যাচের উদ্বোধন পঞ্চগড়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ৪০ যাত্রী নিয়ে উল্টে গেল বাস ফিলিং স্টেশনে লাইনে দাঁড়িয়েই মৃত্যু, হিটস্ট্রোকে প্রাণ গেল বাইক আরোহীর দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবির ঘটনায় নিহত বেড়ে ২৩ রাঙামাটিতে মাদক সম্রাট সজল দাশ সহ ৬জন আটক

বসুন্ধরা পেপার, টিস্যু ও ডায়াপ্যান্ট পেল সুপারব্র্যান্ডস ২০২৫–২৬ এর স্বীকৃতি

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২৭ বার দেখা হয়েছে

স্টাফ রিপোর্টার: বসুন্ধরা পেপার টানা চতুর্থবারের মতো এবং বসুন্ধরা টিস্যু ও বসুন্ধরা ডায়াপ্যান্ট টানা তৃতীয়বারের মতো অর্জন করেছে সুপারব্র্যান্ডস বাংলাদেশ ২০২৫–২৬ অ্যাওয়ার্ড।
রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে শনিবার ২০ সেপ্টেম্বর এই সম্মাননা প্রদান করা হয়।
এ উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য এক অনুষ্ঠানে বাংলাদেশের শীর্ষ ব্র্যান্ডগুলোকে আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে সম্মানিত করা হয়।
ব্র্যান্ডগুলোর পক্ষ থেকে পুরস্কার গ্রহণ করেন সাফওয়ান বসুন্ধরা গ্লোবাল-এর সিনিয়র ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোস্তাফিজুর রহমান, চিফ সেলস অফিসার মোহাম্মদ মাসুদুর রহমান, চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার ইমরান বিন ফেরদৌস, হেড অব মার্কেটিং মোহাম্মদ আলাউদ্দিন, জেনারেল ম্যানেজার (সেলস–টিস্যু) কাজী ইমদাদুল হক। এসময় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সুপারব্র্যান্ডস হলো একটি আন্তর্জাতিক স্বীকৃতি। যা ৩১ বছর ধরে ৯০টি দেশের সফল ব্র্যান্ডকে প্রদান করা হচ্ছে। এই স্বীকৃতি দেওয়া হয় এমন ব্র্যান্ডগুলোকে, যারা গ্রাহকদের আস্থা ও ভালোবাসা অর্জনের মাধ্যমে দৃঢ় সম্পর্ক তৈরি করতে সক্ষম হয়েছে।
বসুন্ধরা পেপার, টিস্যু ও ডায়াপ্যান্ট শুধুমাত্র বাজারে প্রতিযোগিতার শীর্ষে নেই, বরং বাংলাদেশের সাধারণ মানুষের জীবনধারায় ইতিবাচক পরিবর্তন এনেছে। এই ব্র্যান্ডগুলো ঘরের সুরক্ষা, স্বাচ্ছন্দ্য এবং স্বাস্থ্যকর অভ্যাসের মান বৃদ্ধি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com