1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
নিষেধাজ্ঞা মামলার মধ্যেই বাউন্ডারি নির্মাণ শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে আইন লঙ্ঘনের গুরুতর অভিযোগ 🔴 শাওয়ালের ছয় রোজা: রমাদানের পর ইবাদতের ধারাবাহিকতা ও ফরজ-নফলের ভারসাম্যের আহ্বান শ্রী শ্রী রামনবমী উৎসব ২০২৬ ও বর্ণাঢ্য শোভাযাত্রা তেল সরবরাহে বড় সংকটের শঙ্কা, ইরান সংঘাত দ্রুত সমাধানের আহ্বান সৌদি অর্থমন্ত্রীর ইসরায়েলের সামরিক কমান্ড সেন্টার ও পরমাণু স্থাপনায় হামলার দাবি ইরানের, যুদ্ধ ২৭তম দিনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, স্বাধীনতা দিবসে প্রীতি ফুটবল ম্যাচের উদ্বোধন পঞ্চগড়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ৪০ যাত্রী নিয়ে উল্টে গেল বাস ফিলিং স্টেশনে লাইনে দাঁড়িয়েই মৃত্যু, হিটস্ট্রোকে প্রাণ গেল বাইক আরোহীর দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবির ঘটনায় নিহত বেড়ে ২৩ রাঙামাটিতে মাদক সম্রাট সজল দাশ সহ ৬জন আটক

*এনবিআরের ই-রিটার্ন চ্যাম্পিয়ন সার্টিফিকেট পেল পাঁচ প্রতিষ্ঠান*

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১৮ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি প্রতিনিধি : দেশের পাঁচ প্রতিষ্ঠানকে ‘ই-রিটার্ন চ্যাম্পিয়ন সার্টিফিকেট’ দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এনবিআরের বাংলাদেশ সিঙ্গেল উইন্ডো (বিএসডব্লিউ) প্রকল্পের আওতায় গত বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর তাদেরকে এ স্বীকৃতি দেওয়া হয়েছে।
পুরস্কারপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো বিএটি বাংলাদেশ, সোনালী ব্যাংক, ব্র্যাক ব্যাংক, রেনাটা ফার্মাসিউটিক্যালস এবং ব্যুরো বাংলাদেশ।
সরকারের অটোমেশন কর্মসূচি বাস্তবায়নে অবদান এবং সরকারের ইতিবাচক উদ্যোগে ধারাবাহিক সমর্থনের স্বীকৃতিস্বরূপ দেশের বৃহত্তম করদাতা প্রতিষ্ঠানগুলোকে এ পুরস্কার দিয়েছে এনবিআর।
রাজধানীর লা মেরিডিয়েন হোটেলে এক অনুষ্ঠানে এ সার্টিফিকেট প্রদান করা হয়। এনবিআরের বিএসডব্লিউ প্রকল্পের মাধ্যমে ৫ লাখ সার্টিফিকেট, লাইসেন্স ও পারমিট (সিএলপি) ইস্যুর মাইলফলক উদযাপনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
চালু হওয়ার পরপরই বিএটি বাংলাদেশ কাগজবিহীন এ পদ্ধতি কার্যকর করে। এতে সরকারি কাজে ব্যক্তিগত বা সরাসরি যোগাযোগ না থাকায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হচ্ছে।
পাশাপাশি হয়রানি, দুর্নীতি ও অনৈতিক লেনদেনের সুযোগ কমে যাচ্ছে। এতে পণ্য আমদানি-রপ্তানির ক্ষেত্রে সময় ও খরচ কমছে ।
দ্রুত ও স্বচ্ছ আন্তর্জাতিক বাণিজ্য প্রক্রিয়ার জন্য একটি অনলাইন সমাধানের লক্ষ্যে ২০১৭ সালে সরকার সর্বপ্রথম বিএসডব্লিউ প্রকল্প চালু করে। এ উদ্যোগের আওতায় ১৯টি সরকারি সংস্থাকে একক ডিজিটাল পোর্টালে আনা হয়। এর মধ্যে রয়েছে বিএসডব্লিউ সফটওয়্যার ও অ্যাডভান্সড রিস্ক ম্যানেজমেন্ট সিস্টেম (এআরএমএস)।
এ উদ্যোগের ধারাবাহিকতায় গত জানুয়ারী মাসে বাংলাদেশ সরকার ঘোষণা দেয়, ফেব্রুয়ারি মাসের ১ তারিখ থেকে সাতটি সরকারি সংস্থার ক্ষেত্রে হাতে লেখা বা ম্যানুয়ালি ইস্যু করা সিএলপি আর গ্রহণযোগ্য হবে না। এসব নথি অবশ্যই বিএসডব্লিউ সিস্টেমের মাধ্যমে জমা দিতে হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com