1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ০৬ মে ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
মির্জা আব্বাস শঙ্কামুক্ত, ঈদুল আজহার আগেই দেশে ফেরার সম্ভাবনা যুক্তরাষ্ট্র–ইরান সংঘাত থামাতে ১৪ দফা সমঝোতার পথে, চূড়ান্ত পর্যায়ে আলোচনা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ চেক প্রতারণা মামলায় কারাগারে সেই শাহেদের বাবা সিটি করপোরেশনের নিয়ন্ত্রণে যেতে চাননা বসুন্ধরার বাসিন্দারা বুড়িমারী সীমান্তে বিএসএফের ড্রোন বিধ্বস্ত, স্থানীয়দের মাঝে আতঙ্ক দুপুরের পর ঝড়ো হাওয়ার সতর্কতা: ১১ অঞ্চলে ১ নম্বর সংকেত, বৃষ্টি-বজ্রপাতের আশঙ্কা ভোটে হার মানেননি দাবি মমতার, “১০০ আসন লুট”—বিজেপি ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে তোপ প্রধানমন্ত্রী তারেক রহমানের জুনে সম্ভাব্য বিদেশ সফর, তালিকায় চীন ও ভারত প্রথম নির্বাচনে চমক: সরকার গঠনের দৌড়ে এগিয়ে বিজয়ের দল, তামিলনাড়ুতে জোট রাজনীতির সমীকরণ জটিল

“কুমিল্লা নামেই বিভাগ চাই” যুব পরিষদ কুমিল্লা গঠিত

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫৩ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি প্রতিনিধি : অদ্য ১৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকাল ৫টায় কুমিল্লা বিভাগ ঘোষণার দাবিতে আন্দোলনরত নাগরিক পরিষদ কুমিল্লার পক্ষ থেকে বিভাগ আন্দোলনকে জোরদার করার লক্ষে বৃহত্তর কুমিল্লার ছাত্র-যুবসমাজকে সংঘটিত করার মানসে যুব পরিষদ কুমিল্লা নামে একটি সাংগঠনিক কমিটি গঠন করা হয়।
উক্ত কমিটি গঠন উপলক্ষে মুক্তিযোদ্ধা কর্ণার টাউন হলে যুবনেতা বোরহান উদ্দিন ভূঁইয়ার সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরিক পরিষদ কুমিল্লার আহ্বায়ক ড.শাহ মোঃ সেলিম, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদস্য সচিব সাজ্জাদুল কবির, সমন্বয় কমিটির সদস্য মিয়া মোঃ তৌফিক, গোলাম মুহাম্মদ সামদানী, গাজী রেজাউল কবির মেজবাহসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

যুব পরিষদের সভায় আগামী ২২সেপ্টেম্বর সোমবার ঢাকায় জাতীয় প্রেসক্লাবে নাগরিক পরিষদ কুমিল্লা কর্তৃক ঘোষিত মানববন্ধন ও সমাবেশ সফল করার লক্ষে সর্বসম্মতিক্রমে বোরহান উদ্দিন ভূঁইয়াকে আহ্বায়ক যুগ্ম আহ্বায়ক যথাক্রমে এস এম মিজান, হেলাল উদ্দিন তালুকদার, মোঃ মাসুদ রানা, মোঃ বিল্লাল হোসেন, এস এম মাখন, এডভোকেট রাসেল রাফি ও জুলাই যোদ্ধা রাসেল খানকে সদস্য সচিব করে ৬১সদস্য বিশিষ্ট যুব পরিষদ কুমিল্লা গঠন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে ড.শাহ মোঃ সেলিম গতকাল ঢাকায় অনুষ্ঠিত বৃহত্তর কুমিল্লা সমিতি কুমিল্লা সমিতি ঢাকা ও নাগরিক পরিষদ কুমিল্লার সমন্বিত সভার বিভিন্ন কর্মসূচি ও ব্যাপকভাবে কুমিল্লা বিভাগ বাস্তবায়নে আগামী ২২সেপ্টেম্বর মানববন্ধন ও সমাবেশের প্রস্তুতি সম্পর্কে অবহিত করেন। তিনি থানা পর্যায়সহ বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন কলেজের ছাত্রসমাজ এবং সর্বস্তরের কুমিল্লার যুবসমাজকে বিভাগ ঘোষণার আন্দোলনে সামিল হওয়ার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com