1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
নিষেধাজ্ঞা মামলার মধ্যেই বাউন্ডারি নির্মাণ শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে আইন লঙ্ঘনের গুরুতর অভিযোগ 🔴 শাওয়ালের ছয় রোজা: রমাদানের পর ইবাদতের ধারাবাহিকতা ও ফরজ-নফলের ভারসাম্যের আহ্বান শ্রী শ্রী রামনবমী উৎসব ২০২৬ ও বর্ণাঢ্য শোভাযাত্রা তেল সরবরাহে বড় সংকটের শঙ্কা, ইরান সংঘাত দ্রুত সমাধানের আহ্বান সৌদি অর্থমন্ত্রীর ইসরায়েলের সামরিক কমান্ড সেন্টার ও পরমাণু স্থাপনায় হামলার দাবি ইরানের, যুদ্ধ ২৭তম দিনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, স্বাধীনতা দিবসে প্রীতি ফুটবল ম্যাচের উদ্বোধন পঞ্চগড়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ৪০ যাত্রী নিয়ে উল্টে গেল বাস ফিলিং স্টেশনে লাইনে দাঁড়িয়েই মৃত্যু, হিটস্ট্রোকে প্রাণ গেল বাইক আরোহীর দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবির ঘটনায় নিহত বেড়ে ২৩ রাঙামাটিতে মাদক সম্রাট সজল দাশ সহ ৬জন আটক

গ্লোবাল ইসলামিক ফাইন্যান্স অ্যাওয়ার্ড পেল ইসলামী ব্যাংক

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২৮ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি প্রতিনিধি : লন্ডনভিত্তিক দ্য গ্লোবাল ইসলামিক ফাইন্যান্স অ্যাওয়ার্ডস (জিফা) ২০২৫-এ ‘মোস্ট আউটস্ট্যান্ডিং ইসলামিক ব্যাংক-২০২৫’ অর্জন করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। ১১ সেপ্টেম্বর ২০২৫ মালয়েশিয়ার কুয়ালালামপুরে ফোর সিজনস হোটেলে আয়োজিত গ্লোবাল ইসলামিক ফাইন্যান্স সামিটে এ পুরস্কার প্রদান করা হয়। মালদ্বীপের সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ ওয়াহিদ হাসানের নিকট থেকে ইসলামী ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর ড. এম কামাল উদ্দীন জসীম এ পুরস্কার গ্রহণ করেন। এসময় ক্যামব্রিজ ইনস্টিটিউট অফ ইসলামিক ফাইন্যান্স-এর মহাপরিচালক প্রফেসর ড. হুমায়ুন দার উপস্থিত ছিলেন।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহীম এ সামিটের উদ্বোধন করেন এবং মালয়েশিয়ার উপ-প্রধানমন্ত্রী ড. আহমেদ জাহিদ হামিদিসহ আন্তর্জাতিক বিভিন্ন নিয়ন্ত্রণকারী সংস্থা, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের র্ঊধ্বতন নির্বাহী, র্কমর্কতা এবং বিভিন্ন দেশের গণ্যমান্য ব্যক্তিবর্গ এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। জিফা অ্যাওয়ার্ড বিশ্বের ইসলামিক ব্যাংকিং ও ফাইন্যান্স পরিমন্ডলে বিশেষ মর্যাদাসম্পন্ন পুরস্কার হিসেবে স্বীকৃত। প্রতিবছর সারা বিশ্ব হতে বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তিকে এ পুরস্কার প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com