1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ১১ মে ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
চাঁপাইনবাবগঞ্জে ব্র্যাকের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ও ‘চেইন অভ কমান্ড’-এর ক্ষেত্রে কোনো আপস নয়- স্বরাষ্ট্রমন্ত্রী মেগা প্রকল্পের আড়ালে ৩০ লাখ কোটি টাকা পাচার: সেতুমন্ত্রী বাংলাদেশ সীমান্তে কাঁটাতার: ৪৫ দিনের মধ্যে বিএসএফকে জমি দেবে পশ্চিমবঙ্গ সরকার লাইফ সাপোর্টে কারিনা কায়সার, অবস্থার অবনতি—ভারতে নিতে প্রস্তুতি, বাবার আকুতি “মেয়েটা বাঁচুক” রূপপুর, টানেল ও পদ্মা সেতুতে অপ্রয়োজনীয় খরচ হয়েছে: প্রধানমন্ত্রী তারেক রহমান ডিজিটাল ভূমি সেবায় স্বস্তি: দালালমুক্ত হচ্ছে খতিয়ান, নামজারি ও খাজনা প্রক্রিয়া খাগড়াছড়িতে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন: মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবি ১৩১টি ফ্লাইটে সৌদি পৌঁছেছেন ৫১ হাজারের বেশি হজযাত্রী, শেষ ফ্লাইট ২১ মে ভ্রূণের লিঙ্গ নির্ধারণ ও প্রকাশ বন্ধে হাইকোর্টের ঐতিহাসিক রায়, ডিজিটাল ডাটাবেজ তৈরির নির্দেশ

মেলান্দহে পুলিশের অভিযানে ২০৫০ ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী দুলাল আটক

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ২০১ বার দেখা হয়েছে

সংবাদ প্রতিবেদক: কাজল
জামালপুর জেলার মেলান্দহ থানা পুলিশ শনিবার বিকাল ৫টায় মাহমুদপুর ইউনিয়নের চর খাবুলিয়া গ্রামের মৃত শামছুল সর্দারের ছেলে কুখ্যাত মাদক ব্যবসায়ী মো: দুলাল (৪৫) কে ২০৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার করে। মেলান্দহ বাজারের ছাগলহাটি ইজারা অফিসের সামনে থেকে তাকে আটক করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৬ লাখ ১৫ হাজার টাকা। এসময় তার সহযোগী মিনা বেগম পালিয়ে যায়। মাদকগুলো বাজার এলাকার ফকরুলের (৪৮) কাছে বিক্রির উদ্দেশ্যে আনা হয়েছিল।

অভিযানে নেতৃত্ব দেন এসআই মো: সাজেদুল ইসলাম খান, এএসআই শীতল পাল, এএসআই সবুজ মিয়া ও কনস্টেবল সোহেল। মেলান্দহ থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম জানান, গ্রেফতারকৃত দুলালের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর ৩৬(১) সারণির ১০(খ)/৪১ ধারায় মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে। পাশাপাশি পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

জামালপুর জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম (পিপিএম-সেবা) দৃঢ় কণ্ঠে বলেন-মাদক ধ্বংসের আগুন, সমাজকে রক্ষার সংগ্রাম। অপরাধী যেই হোক, আইনের বাইরে নয়। তিনি জানান, জেলার প্রতিটি থানায় মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান চলছে এবং জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশও সর্বদা সক্রিয়।

আজকের এই অভিযানে পুলিশের সাহসিকতায় জনমনে স্বস্তি ফিরেছে। এখন সময় এসেছে মাদকের বিরুদ্ধে বজ্রকণ্ঠে গর্জে ওঠার। ইয়াবা ব্যবসায়ী ও সেবনকারীরা জাতির শত্রু-তাদের বিরুদ্ধে প্রতিটি মানুষকে ঝাঁপিয়ে পড়তে হবে। জনগণ ও পুলিশের ঐক্যবদ্ধ শক্তিই হবে সবচেয়ে বড় অস্ত্র। আসুন, সবাই শপথ নিই—মাদকের বিরুদ্ধে কোনো ছাড় নয়, অপরাধী যেই হোক, তাকে আইনের হাতে তুলে দেব।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com