1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
ঈদের পরদিন কমলাপুরে ঢাকামুখী যাত্রীর চাপ, তবে নেই আগের ভোগান্তি ট্রাম্পের ৪৮ ঘণ্টার আলটিমেটামের পর ইরানের ঘোষণা—‘শত্রু-সংশ্লিষ্ট’ জাহাজ ছাড়া হরমুজ উন্মুক্ত প্রহরীদের মাঝে ঈদ উপহার বিতরণ, পাশে SLUS Radio/88.88FM “গল্পের শহর” ও সাংবাদিক হাসনাত তুহিন নির্বাচনী প্রচার ও পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে- তৃণমূল ও বিজেপির মধ্যে ঝামেলা ঈদের দিনে কাঠমান্ডুতে বাংলাদেশের জুডোকারদের দারুণ সাফল্য, জোড়া স্বর্ণসহ ৩ পদক জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক সদিচ্ছার তাগিদ, সরকারের কর্মকাণ্ডে ‘আরও পর্যবেক্ষণ’ চায় এনসিপি কুমিল্লার পদুয়ার বাজারে বাস-ট্রেন সংঘর্ষ: ১২ মৃত্যু, তিন তদন্ত কমিটি গঠন, দুই গেটম্যান বরখাস্ত ঈদে সাংবাদিকদের সঙ্গে ফোনে শুভেচ্ছা বিনিময় করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচন: বিএনপির চেয়ারম্যান প্রার্থী নিয়ে তৃণমূলে তুমুল আলোচনা, এগিয়ে কারা? দাউদকান্দিতে ছাত্রদল নেতার ব্যতিক্রমী ঈদ আয়োজন, হাজারো মানুষের অংশগ্রহণ

ইসরায়েলের ওপর আন্তর্জাতিক চাপ প্রয়োগের আহ্বান তারেক রহমানের

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩৯ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক: ফিলিস্তিনিদের ওপর চলমান আগ্রাসন ও নিপীড়ন বন্ধে ইসরায়েল সরকারের ওপর চাপ প্রয়োগের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে দেওয়া এক পোস্টের মাধ্যমে এ আহ্বান জানান তিনি।

ইসরায়েলি আগ্রাসনে নিপীড়িত ফিলিস্তিনিদের সঙ্গে একাত্মতা ঘোষণা করে পোস্টে তারেক রহমান লিখেন, বিশ্বজুড়ে বসবাসকারী বাংলাদেশিরা সর্বদা সহিংস ঔপনিবেশিক নিপীড়ন এবং উচ্ছেদের বিরুদ্ধে ফিলিস্তিনের ভাইবোনদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে এবং গর্বের সঙ্গে তা করে চলেছে।

তিনি লিখেন, অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি সম্প্রসারণের পরিকল্পনার সাম্প্রতিক খবর অত্যন্ত হৃদয়বিদারক। এটি ভবিষ্যতে ফিলিস্তিনি রাষ্ট্র গঠনকে কার্যত অসম্ভব করে তুলেছে। বেনিয়ামিন নেতানিয়াহুর অব্যাহত বর্ণবাদ এবং ফিলিস্তিনের জনগণ, তাদের সংস্কৃতি, তাদের ভূমি, তাদের ইতিহাসের ওপর আক্রমণ পরিকল্পিত গণহত্যা এবং জাতিগত নির্মূলের চেয়ে কম নয়।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান লিখেন, অনেক বাংলাদেশি মধ্যপ্রাচ্য ও উপসাগরীয় অঞ্চলে বাস করেন এবং কাজ করেন। আমি তাদের এবং তাদের পরিবারের নিরাপত্তার জন্য গভীরভাবে উদ্বিগ্ন। কারণ, বর্তমান ইসরায়েলি সরকার পুরো অঞ্চলকে অতল গহ্বরের দিকে ঠেলে দিচ্ছে।

সবশেষে তারেক রহমান লিখেন, ইসরায়েলের এই বসতি পরিকল্পনার নিন্দা জানিয়ে তাদের ওপর চাপ প্রয়োগের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি দৃঢ়ভাবে আহ্বান জানাচ্ছি। একইসঙ্গে আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতকে অনুরোধ করছি, যেন গাজায় ইসরায়েলি সরকারের সুস্পষ্ট গণহত্যার রায় বিলম্বিত না হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com