1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
গোপন সফর ফাঁস: নেতানিয়াহুর ওপর ক্ষুব্ধ আমিরাত কোরবানির গুরুত্ব ও ফজিলত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচন ২০২৬-২৭ সভাপতি খোকন, সম্পাদক মোহাম্মদ আলী; ১৪ পদের মধ্যে ১৩টিতে বিএনপি প্যানেলের জয় সম্মিলিত সাংবাদিক পরিষদের নির্বাচন সম্পন্ন: নেতৃত্বে মজনু-আবিদ, সদস্য নির্বাচিত রঞ্জন লোদ রাজু উন্নয়ন প্রকল্প দ্রুত ও সাশ্রয়ীভাবে বাস্তবায়নের নির্দেশ মির্জা ফখরুলের *ঈদুল আজহার আনন্দ বাড়াতে অপো এ৬কের নতুন ভেরিয়েন্ট বাজারে এনেছে অপো* ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে উচ্চপর্যায়ের বৈঠক মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত ঈদুল আজহা উপলক্ষে ২৫–৩১ মে টানা ছুটি, ২৩ ও ২৪ মে খোলা থাকবে অফিস বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য ‘শিশু স্বর্গ’ পাইলট প্রকল্প চালু, ১০ জেলায় শুরু

ডাকসু নির্বাচন নিয়ে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪৬ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক: অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ডাকসু নির্বাচন আসলে জাতীয় নির্বাচনের একটি মডেল। এখানে শতভাগ শিক্ষিত লোক ভোট দিচ্ছে এবং যারা ভোটের কার্য পরিচালনা করছেন, তারা আরও উচ্চশিক্ষিত। তবে জাতীয় নির্বাচনে এতসংখ্যক উচ্চশিক্ষিত লোক ভোট পরিচালনা এবং ভোটার হিসেবে থাকবেন না।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।

জাহাঙ্গীর আলম বলেন, অনেক বছর পর একটা নির্বাচন হচ্ছে। এটা ডেফিনেটলি একটা মডেল। আমরা আশা করব আল্লাহ দিলে আপনাদের সবার দোয়ায় যাতে নির্বাচনটা (ডাকসু) ভালোভাবে হয়ে যায়।

তিনি আরও বলেন, ডাকসু নির্বাচন একটি ইতিবাচক উদাহরণ তৈরি করবে। সবাই অংশগ্রহণ করছে, স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছে। এটি একটি ভালো দৃষ্টান্ত হয়ে থাকবে।

উপদেষ্টা বলেন, ডাকসুর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নির্বাচন। পর্যায়ক্রমে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের নির্বাচন অনুষ্ঠিত হবে। এসব নির্বাচন যেন সুষ্ঠু ও নিরপেক্ষ হয়, সে বিষয়ে প্রধান উপদেষ্টার নির্দেশনা রয়েছে।

তিনি বলেন, জাতীয় নির্বাচন উপলক্ষে প্রশিক্ষণকে গুরুত্ব দেওয়া হয়েছে। এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com