1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
সিটি করপোরেশনের নিয়ন্ত্রণে যেতে চাননা বসুন্ধরার বাসিন্দারা বুড়িমারী সীমান্তে বিএসএফের ড্রোন বিধ্বস্ত, স্থানীয়দের মাঝে আতঙ্ক দুপুরের পর ঝড়ো হাওয়ার সতর্কতা: ১১ অঞ্চলে ১ নম্বর সংকেত, বৃষ্টি-বজ্রপাতের আশঙ্কা ভোটে হার মানেননি দাবি মমতার, “১০০ আসন লুট”—বিজেপি ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে তোপ প্রধানমন্ত্রী তারেক রহমানের জুনে সম্ভাব্য বিদেশ সফর, তালিকায় চীন ও ভারত প্রথম নির্বাচনে চমক: সরকার গঠনের দৌড়ে এগিয়ে বিজয়ের দল, তামিলনাড়ুতে জোট রাজনীতির সমীকরণ জটিল সংরক্ষিত নারী আসনে নুসরাত তাবাসসুম এমপি—ইসির গেজেট প্রকাশ, আইনি জটিলতার মধ্যেই চূড়ান্ত ঘোষণা পশ্চিমবঙ্গে তৃণমূলের দুর্বলতা: ৮ কারণে চাপে মমতা বন্দ্যোপাধ্যায় বরিশালে জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের উদ্যোগে ‘মুক্ত গণমাধ্যম দিবস’ পালিত পশ্চিমবঙ্গে ‘পদ্মফুলের উত্থান’, বিজেপির সদর দপ্তরে মোদির বিজয়বার্তা

বান্দরবানে বিশ্ব গণমানুষের সেবা ফাউন্ডেশনের আলোচনা সভা অনুষ্ঠিত

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৯৮ বার দেখা হয়েছে

মোহাম্মদ আকাশ বান্দরবান জেলা প্রতিনিধি : বান্দরবানে বিশ্ব গণমানুষের সেবা ফাউন্ডেশনের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

৫ সেপ্টেম্বর শুক্রবার বিকালে বান্দরবান শহরের মেঘলা ক্যাফে বিশ্ব গণমানুষের সেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অংচিংনু মারমা এর নির্দেশনায় বিশ্ব গণমানুষের সেবা ফাউন্ডেশন বান্দরবান শাখার আয়োজনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন মো: বাদশা মিয়া,কেন্দ্রীয় সহসাংগঠনিক বিশ্ব গণমানুষের সেবা ফাউন্ডেশন।

বান্দরবান বিশ্ব গণমানুষের সেবা ফাউন্ডেশনের সভাপতি পাইউত্রু মারমা এর সভাপতিত্বে জেলার যুগ্ম সাধারণ সম্পাদক ম্যাকোওয়া সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন বান্দরবানের বিশিষ্ট সাংবাদিক মুহাম্মদ আলী,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লুসি ত্রিপুরা,জেলার সহ-সভাপতি। এ সময় আরো উপস্থিত ছিলেন মো: আকাশ কো-অর্ডিনেটর,তিন পার্বত্য চট্টগ্রাম, মহিলা মেম্বার,০৪ নং সুয়ালক ইউনিয়নের মহিলা মেম্বার মাসাথুই মারমা’সহ বিশ্ব গণমানুষের সেবা ফাউন্ডেশনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা বলেন,বিশ্ব গণমানুষের সেবা ফাউন্ডেশন হলো একটি অরাজনৈতিক সংগঠন। এই সংগঠন কোন রাজনৈতিক দলের সঙ্গে জড়িত না,এ সংগঠন হলো মানব সেবার সংগঠন।এই সংগঠনের মূল লক্ষ্য ও উদ্দেশ্য হলো গরীব, দুঃখী, অসহায়,স্বামী পরিত্যক্তা, অনাথ, পিছিয়ে পড়া মেধাবী ছাত্র / ছাত্রীদের নিয়ে কাজ করা। নির্যাতিত, নিপীড়িত ও অধিকারবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করে যেতে এই ফাউন্ডেশন দৃঢ় প্রতিজ্ঞ।

বক্তারা আরো বলেন,একটি নির্বাহী কমিটির এমন ভাবে কাজ করা উচিৎ যেন সংগঠনের প্রতিটি সদস্য মনে করে এই সংগঠনটা তার নিজের। কারন আমি যদি প্রশ্ন করি একটি সংগঠন করে আসলে কি পাওয়া যায়, ভাল করে চিন্তা করলে কিছু আনন্দময় স্মৃতি ছাড়া আর কিছুই পাওয়ার থাকেনা।

এই সংগঠন জাতি, ধর্ম, বর্ণ, নির্বিশেষে সকলের জন্য সাহায্য সহযোগীতার হাত বাড়িয়ে দিয়ে সকলের জন্য কাজ করে যাচ্ছে।

আলোচনা সভার শেষে নবগঠিত কমিটি ঘোষণা করা হয়। কোয়াইসাংউ মারমা সভাপতি ও রোজালিন ত্রিপুরা সাধারণ সম্পাদক করে বিশ্ব গণমানুষের সেবা ফাউন্ডেশন বান্দরবান শাখার ২৫ বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com