1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১৫ মে ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
গোপন সফর ফাঁস: নেতানিয়াহুর ওপর ক্ষুব্ধ আমিরাত কোরবানির গুরুত্ব ও ফজিলত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচন ২০২৬-২৭ সভাপতি খোকন, সম্পাদক মোহাম্মদ আলী; ১৪ পদের মধ্যে ১৩টিতে বিএনপি প্যানেলের জয় সম্মিলিত সাংবাদিক পরিষদের নির্বাচন সম্পন্ন: নেতৃত্বে মজনু-আবিদ, সদস্য নির্বাচিত রঞ্জন লোদ রাজু উন্নয়ন প্রকল্প দ্রুত ও সাশ্রয়ীভাবে বাস্তবায়নের নির্দেশ মির্জা ফখরুলের *ঈদুল আজহার আনন্দ বাড়াতে অপো এ৬কের নতুন ভেরিয়েন্ট বাজারে এনেছে অপো* ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে উচ্চপর্যায়ের বৈঠক মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত ঈদুল আজহা উপলক্ষে ২৫–৩১ মে টানা ছুটি, ২৩ ও ২৪ মে খোলা থাকবে অফিস বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য ‘শিশু স্বর্গ’ পাইলট প্রকল্প চালু, ১০ জেলায় শুরু

পুলিশ কর্মকর্তা নিহার রঞ্জন হাওলাদার এর বিষয়ে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিবাদলিপি

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ১৩৯ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি প্রতিনিধি : গত ২৬ আগস্ট ২০২৫ তারিখে আরটিভি, দেশ টিভি, দৈনিক ইত্তেফাক, দৈনিক কালের কণ্ঠ, বাংলাদেশ প্রতিদিন এর অনলাইন নিউজ পোর্টালসহ বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালে পুলিশ কর্মকর্তা নিহার রঞ্জন হাওলাদার এর বিষয়ে অসত্য ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নজরে এসেছে।

আরটিভি সহ বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালে প্রকাশিত সংবাদ (প্রতিবেদনে) বলা হয়েছে- “প্রায় সাত লাখ টাকার ধার পরিশোধ না করায় পদ কেড়ে নেওয়া হয়েছে নিহার রঞ্জন হাওলাদার নামে এক পুলিশ কর্মকর্তার। পুলিশের বিশেষ শাখার (এসবি) এসপি ছিলেন তিনি। শাস্তির অংশ হিসেবে তার এ পদ কেড়ে নিয়ে তাকে অতিরিক্ত এসপি করা হয়েছে।”

কিন্তু প্রকৃত সত্য হচ্ছে- ধার পরিশোধ না করায় তার পদ অবনমন করা হয়নি বা পদ কেড়ে নেওয়া হয়নি। চাকরি জীবনের বিভিন্ন সময়ে বিভিন্ন অপরাধে নিহার রঞ্জন হাওলাদারের নামে তিনটি বিভাগীয় মামলা রুজু করা হয় এবং সেসব মামলায় তিনি অভিযুক্ত হন। যার একটি হচ্ছে ধার পরিশোধ না করা- যেটিতে যথাযথ বিধি প্রতিপালনপূর্বক তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপীল) বিধিমালার ৩(খ) বিধি অনুসারে অসদাচরণের অভিযোগে একই বিধিমালার ৪(২)-এর উপবিধি (১) (ক) অনুসারে তাকে তিরস্কার দণ্ড প্রদান করা হয়। গত ২১ আগস্ট ২০২৫ তারিখে ২৪০ নং স্মারকমূলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তিরস্কার দণ্ড প্রদান করা হয়।

আরেকটি বিভাগীয় মামলায় নিহার রঞ্জন হাওলাদারকে গত ২২ জুন ২০২৩ তারিখে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের তৎকালীন সিনিয়র সচিব মোঃ মোস্তাফিজুর রহমান, বিপিএএ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ০৩ (তিন) বৎসরের জন্য ‘নিম্নপদে অবনমিতকরণ’ গুরুদণ্ড প্রদান করা হয়। তাছাড়া অপর একটি (তৃতীয়) বিভাগীয় মামলায় তার বিরুদ্ধে আনীত অভিযোগ তদন্তের মাধ্যমে প্রমাণিত হওয়ায় গত ২০২৪ সালের ০৮ ডিসেম্বর তারিখের ২১৭ নং স্মারকমূলে তাকে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর ৪(২) এর উপ-বিধি (১) (ঘ) অনুযায়ী তাকে ‘০১ (এক) বৎসরের জন্য বেতন গ্রেডের নিম্নতর ধাপে অবনমিতকরণ’-এর দন্ড প্রদান এবং ভবিষ্যতে এই বেতন সমন্বয় করা হবে না মর্মে প্রজ্ঞাপন জারি করা হয়।

উপরিউক্ত তথ্য-প্রমাণের ভিত্তিতে এটা যুক্তিসঙ্গতভাবে প্রতীয়মান হয় যে আরটিভি, দেশটিভি, দৈনিক ইত্তেফাক, দৈনিক কালের কণ্ঠ, বাংলাদেশ প্রতিদিন এর অনলাইন নিউজ পোর্টালসহ বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালে প্রকাশিত সংবাদটি অসত্য ও বিভ্রান্তিকর- যা মোটেই কাম্য নয়। উপরোল্লিখিত অনলাইন নিউজ পোর্টালগুলোকে “প্রতিবাদলিপিটি” হুবহু প্রকাশের জন্য অনুরোধ করা যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com