1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ১১ মে ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
মেগা প্রকল্পের আড়ালে ৩০ লাখ কোটি টাকা পাচার: সেতুমন্ত্রী বাংলাদেশ সীমান্তে কাঁটাতার: ৪৫ দিনের মধ্যে বিএসএফকে জমি দেবে পশ্চিমবঙ্গ সরকার লাইফ সাপোর্টে কারিনা কায়সার, অবস্থার অবনতি—ভারতে নিতে প্রস্তুতি, বাবার আকুতি “মেয়েটা বাঁচুক” রূপপুর, টানেল ও পদ্মা সেতুতে অপ্রয়োজনীয় খরচ হয়েছে: প্রধানমন্ত্রী তারেক রহমান ডিজিটাল ভূমি সেবায় স্বস্তি: দালালমুক্ত হচ্ছে খতিয়ান, নামজারি ও খাজনা প্রক্রিয়া খাগড়াছড়িতে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন: মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবি ১৩১টি ফ্লাইটে সৌদি পৌঁছেছেন ৫১ হাজারের বেশি হজযাত্রী, শেষ ফ্লাইট ২১ মে ভ্রূণের লিঙ্গ নির্ধারণ ও প্রকাশ বন্ধে হাইকোর্টের ঐতিহাসিক রায়, ডিজিটাল ডাটাবেজ তৈরির নির্দেশ ঢাবির সহকারী প্রক্টর পদ ছাড়লেন শেহরীন আমিন ভূঁইয়া (মোনামি), একই দিনে পদত্যাগ প্রক্টর সাইফুদ্দীনের এনসিপির প্রথম ধাপে ১০০ প্রার্থী ঘোষণা, দ্বিতীয় তালিকা ২০ মে

অবাক কাণ্ড ১৮২ বছর আগে প্রথম সেলফি!

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৫ জুলাই, ২০২১
  • ৪৩৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : এলোমেলো চুলের এক যুবক।তার দু’হাত বুকের কাছে রাখা। অবশ্য দৃষ্টি সরাসরি ক্যামেরার দিকে নয়। ফ্রেমের মাঝখানে না থেকে কিছুটা একপাশে রয়েছেন তিনি, সাধারণত সেলফিতে যেমন থাকে।

১৮২ বছর আগে তোলা এই ছবিটিতেই যুক্তরাষ্ট্রের লাইব্রেরি অব কংগ্রেস বিশ্বের প্রথম সেলফি বলে স্বীকৃতি দিয়েছে।লাইব্রেরি অব কংগ্রেসে সংরক্ষিত আছে ছবিটি। ফ্রেমে বাঁধানো ছবিটির নিচে লেখা রয়েছে, বিশ্বের প্রথম আলোকচিত্র যেখানে আলাদা করে আলোর ব্যবহার করা হয়েছে।

বিশ্বের প্রথম এই সেলফি তুলেছিলেন রবার্ট কর্নেলিয়াস নামে এক রসায়নবিদ। অবশ্য তখনও সেলফি নাম পায়নি রবার্টের নিজের তোলা ছবিটি। মাত্র ৩০ বছর বয়সে ছবিটি তুলেছিলেন তিনি। যুক্তরাষ্ট্রের লাইব্রেরি অব কংগ্রেসের তথ্য অনুযায়ী, রবার্টই বিশ্বের প্রথম সেলফি তুলেছিলেন।

যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ার থাকতেন রবার্টের পরিবার। তার বাবা রূপার তৈরি জিনিসপত্র বিক্রি করতেন।পারিবারিক ঝাড়লণ্ঠনের ব্যবসাও ছিল তাদের।

১৮৩৯ সালে তোলা হয়েছিল রবার্টের এই সেলফি। লাইব্রেরি অব কংগ্রেস লিখেছে, ছবিটি রবার্ট তুলেছিলেন তাদের পারিবারিক ঝাড়লণ্ঠনের দোকানের পেছন দিকে। উজ্জ্বল আলোর জন্য দোকানে ঝোলানো ঝাড়বাতির আলোর ঠিক সামনেই দাঁড়াতে হয়েছিল রবার্টকে। ক্যামেরার লেন্স খুলে টানা ১৫ মিনিট তার সামনে স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে হয়েছিল তাকে। তারপর ছবিটি ওঠে।

সে সময় ড্যাগেরোটাইপ ফটোগ্রাফিতে ছবি তুলতে অনেক সময় লাগত। বেশি সময়ের জন্যই সম্ভবত রবার্টের সেলফিতে তার দৃষ্টি অসাবধানতাবশত ক্যামেরা থেকে সরে যায়। তবে নিখুঁত না হলেও প্রথম সেলফির কৃতিত্ব পেতে অসুবিধা হয়নি রবার্টের।

২০১৩ সালে অক্সফোর্ডের ডিকশনারিতে সেলফি শব্দটি জায়গা পায়। ওই বছরই অক্সফোর্ড বর্ষসেরা শব্দ হিসেবেও ঘোষণা করে সেলফিকে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com