1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
সিটি করপোরেশনের নিয়ন্ত্রণে যেতে চাননা বসুন্ধরার বাসিন্দারা বুড়িমারী সীমান্তে বিএসএফের ড্রোন বিধ্বস্ত, স্থানীয়দের মাঝে আতঙ্ক দুপুরের পর ঝড়ো হাওয়ার সতর্কতা: ১১ অঞ্চলে ১ নম্বর সংকেত, বৃষ্টি-বজ্রপাতের আশঙ্কা ভোটে হার মানেননি দাবি মমতার, “১০০ আসন লুট”—বিজেপি ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে তোপ প্রধানমন্ত্রী তারেক রহমানের জুনে সম্ভাব্য বিদেশ সফর, তালিকায় চীন ও ভারত প্রথম নির্বাচনে চমক: সরকার গঠনের দৌড়ে এগিয়ে বিজয়ের দল, তামিলনাড়ুতে জোট রাজনীতির সমীকরণ জটিল সংরক্ষিত নারী আসনে নুসরাত তাবাসসুম এমপি—ইসির গেজেট প্রকাশ, আইনি জটিলতার মধ্যেই চূড়ান্ত ঘোষণা পশ্চিমবঙ্গে তৃণমূলের দুর্বলতা: ৮ কারণে চাপে মমতা বন্দ্যোপাধ্যায় বরিশালে জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের উদ্যোগে ‘মুক্ত গণমাধ্যম দিবস’ পালিত পশ্চিমবঙ্গে ‘পদ্মফুলের উত্থান’, বিজেপির সদর দপ্তরে মোদির বিজয়বার্তা

পার্বত্য চট্টগ্রামে বাজারফান্ড ভুক্ত জমির বন্ধকি ও রেজিস্ট্রি কার্যক্রম চালুর দাবিতে রাঙামাটিতে মানববন্ধন

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ২০৮ বার দেখা হয়েছে

রাঙামাটি প্রতিনিধি :  পার্বত্য চট্টগ্রামে বাজারফান্ড ভুক্ত জমির বন্ধকি ও রেজিস্ট্রি কার্যক্রম পূর্বের ন্যায় চালু করার দাবিতে রাঙামাটিতে মানববন্ধন করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ। আজ বুধবার (২০ অক্টোবর) সকাল ১১টায় শহরের বনরূপা বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের রাঙামাটি জেলা সভাপতি মোহাম্মদ সোলায়মান এর সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় চেয়ারম্যান কাজি মুজিবর রহমান। এ সময় আরো বক্তব্য রাখেন, রাঙামাটি জলা সিনিয়র সহ সভাপতি আবু বকর, সহ সভাপতি কাজি মোঃ জালোয়া, সাধারণ সম্পাদক ডাঃ মুহাম্মাদ ইব্রাহিম, সহ সাধারণ সম্পাদক সেলিম উদ্দিন, ছাত্র নেতা আলমগীর সহ অন্যান্যরা।
এ সময় বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামে জেলা পরিষদের নিয়ন্ত্রণাধীন বাজারফান্ড ভুক্ত জমি জেলা প্রশাসক কার্যালয় কতৃক বন্দকি বন্ধ রেখে জমির মালিকদের অধিকার হরণ করছে। এসব জমি বাজারফান্ড থেকে সরকারী নিয়মমেনে খাজনা সালামী দিয়ে রেজিষ্ট্রি নেয়া হলেও জেলা প্রশাসক দীর্ঘ চার বছর যাবত জমি বন্দকি বন্ধ রেখেছে। ফলে বাজারফান্ড ভুক্ত জমির মালিকরা ব্যাংক লোন সুবিধা বঞ্চিত হয়ে চরম দুর্ভোগ পোহাচ্ছে। এ ছাড়া রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান কাজল তালুকদার সম্প্রতি জমি রেজিষ্ট্রেশনে জটিলতা তৈরি করেছেন তার নিন্দা জানান বক্তারা।
নেতৃবৃন্দ আরো বলেন, পার্বত্য চট্টগ্রাম থেকে বাঙালী উচ্ছেদের সুদূর প্রসারী উদ্দেশ্যে একটি মহল বার বার জমির অধিকার হরণ করার অপচেষ্টা করছে। পার্বত্য বাঙালীরা ভুমি সহ নাগরিক অধিকার থেকে বঞ্চিত উল্লেখ করে এসব বৈষম্য নিরসনে সরকারকে উদ্যোগ নেয়ার আহবান জানান বক্তারা।
নেতৃবৃন্দ অবিলম্বে বাজারফান্ড ভুক্ত জমির বন্ধকি ও রেজিস্ট্রি কার্যক্রম পূর্বের ন্যায় চালু করার দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন বক্তারা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com