1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
১৯ কোটি টাকার ইয়াবাসহ ৫ কারবারি আটক পানছড়িতে প্রতিপক্ষের গুলিতে নিহত ইউপিডিএফ (গণতান্ত্রিক) নেতা খুলনার ফুলতলায় বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ বীর মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত রংপুরে গণমাধ্যম কর্মীর বিরুদ্ধে করা মিথ্যা ধর্ষণ মামলার সাক্ষী আপন দুই ছেল নিষেধাজ্ঞা মামলার মধ্যেই বাউন্ডারি নির্মাণ শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে আইন লঙ্ঘনের গুরুতর অভিযোগ 🔴 শাওয়ালের ছয় রোজা: রমাদানের পর ইবাদতের ধারাবাহিকতা ও ফরজ-নফলের ভারসাম্যের আহ্বান শ্রী শ্রী রামনবমী উৎসব ২০২৬ ও বর্ণাঢ্য শোভাযাত্রা তেল সরবরাহে বড় সংকটের শঙ্কা, ইরান সংঘাত দ্রুত সমাধানের আহ্বান সৌদি অর্থমন্ত্রীর ইসরায়েলের সামরিক কমান্ড সেন্টার ও পরমাণু স্থাপনায় হামলার দাবি ইরানের, যুদ্ধ ২৭তম দিনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, স্বাধীনতা দিবসে প্রীতি ফুটবল ম্যাচের উদ্বোধন

*ইভেন্ট বুকিংয়ে ১ বছরের জন্য ৫০ শতাংশ ছাড় দিচ্ছে আইসিসিএল*

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ১৭২ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি প্রতিনিধি : করপোরেট ইভেন্ট, বিয়ে, প্রদর্শনী, মেলা ও সামাজিক অনুষ্ঠানের অন্যতম প্রধান গন্তব্য ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার লিমিটেড (আইসিসিএল), ঢাকা আগামী বছরের জুলাই পর্যন্ত, এক বছরের জন্য ভেন্যু বুকিংয়ে ৫০% ছাড়ের (শর্তাবলী প্রযোজ্য) সুবর্ণ সুযোগ নিয়ে এসেছে। কেবল ভেন্যু ভাড়াতেই নয়, বরং একইসাথে, এলইডি, লাইটিং ও সাউন্ড সিস্টেমের ক্ষেত্রেও এই বিশেষ অফারটি প্রযোজ্য। ফলে, এখন করপোরেট ইভেন্ট হোক বা বড় কোনো উদযাপন, আইসিসিএল হতে পারে আপনার পছন্দের গন্তব্য।
এই অফারের সবচেয়ে ভালো দিক হলো একবার বুকিং করলে, আপনি আগামী ১২ মাসের মধ্যে যে কোনো সময় ভেন্যু ব্যবহার করার সুযোগ পাবেন। ফলে ইভেন্ট নিয়ে ভাবার যথেষ্ট সুযোগও থাকছে। এখন বড় কোনো বিয়ের অনুষ্ঠান হোক, করপোরেট সেমিনার হোক বা কোনো সামাজিক অনুষ্ঠান; আপনার আয়োজনকে আরও মর্যাদাপূর্ণ করে তুলবে এই ভেন্যু। আইসিসিএল আপনাকে দিচ্ছে যে কোনো অনুষ্ঠানের জন্য উপযুক্ত স্পেস।
১৪,০০০ বর্গফুট জায়গায় চমৎকারভাবে ডিজাইন করা স্পেসে, আইসিসিএলের দুটি প্রশস্ত হল-স্যাফায়ার ও এমেরাল্ডে, রাউন্ড-টেবিল সেটআপে ৮০০ জন ও থিয়েটার স্টাইলে ১,২০০ জন অতিথি ধারণ করতে সক্ষম; যা ছোট ও বড় উভয় ধরনের ইভেন্টের জন্য আদর্শ। এছাড়াও, এতে স্টাইলাক্স এলইডি স্ক্রিন, জেবিএল সাউন্ড সিস্টেম ও স্টাইলাক্স লাইটিং সিস্টেম রয়েছে, যা ইভেন্টের আয়োজনকে নিখুঁত করে তোলে।
আইসিসিএলের কিচেনে বিশ্ব সেরা অত্যাধুনিক সব অ্যাপ্লায়েন্স ব্যবহার করা হয়েছে। প্রক্রিয়াজাতকরণ ও ডিশওয়াশিংসহ সবই পুরোপুরি স্বয়ংক্রিয়; ফলে কোনো মানুষের স্পর্শ ছাড়াই, সবকিছু থাকে সম্পূর্ণভাবে স্বাস্থ্যকর। ঢাকায় সবচেয়ে সেরা কনভেনশন হল হিসেবে স্বীকৃত আইসিসিএল আপনার ইভেন্টের অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করবে। পাশাপাশি, আইসিসিএলের নিবেদিত টিম আধুনিক প্রযুক্তি ও অনন্য সেবার সমন্বয়ে প্রতিটি ইভেন্টকেই নিখুঁতভাবে সম্পন্ন করে।
এ বিষয়ে আইসিসিএলের চিফ অপারেটিং অফিসার শামিম বিল্লা বলেন, “আইসিসিএলে আমরা আমাদের ক্লায়েন্টদের জন্য অনন্য অভিজ্ঞতা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছি। আমাদের প্রতিটি অনুষ্ঠান সাশ্রয়ী ও গ্রাহকের নাগালের মধ্যে রাখা আমাদের প্রতিশ্রুতি; আর এরই অংশ এই ৫০% ছাড়ের সুযোগ। সেবা ও সুবিধার ক্ষেত্রে সর্বোচ্চ মান নিশ্চিত করতে আমরা সবসময় প্রতিশ্রুতিবদ্ধ, যেন বিশ্বমানের এই ভেন্যুটি গ্রাহকদের জন্য আরও বেশি সহজলভ্য হয়ে ওঠে। গ্রাহকদের জন্য অনন্য অভিজ্ঞতা নিশ্চিত করতে নিরলস কাজ করে যাচ্ছি আমরা।”
এখনই অফারটির সুবিধা নিন আর ভেন্যু ভাড়া, এলইডিস্ক্রিন, লাইটিং ও সাউন্ড সিস্টেমে ৫০% ছাড় উপভোগ করুন। আরও বিস্তারিত জানতে আইসিসিএলের অফিসিয়াল ওয়েবসাইট https://iccldhk.com/ বা অফিসিয়াল ফেসবুক পেজ https://www.facebook.com/conventioncenterbd/ ভিজিট করুন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com