1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ১১ মে ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
বরিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রবীণ সাংবাদিক ইসমাঈল হোসেন নেগাবান মন্টু ও সাংবাদিক অভির চাচার মৃত্যুতে শোক সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত  সিটি করপোরেশন ও প্রাসঙ্গিক একটি গল্প চাঁপাইনবাবগঞ্জে ব্র্যাকের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ও ‘চেইন অভ কমান্ড’-এর ক্ষেত্রে কোনো আপস নয়- স্বরাষ্ট্রমন্ত্রী মেগা প্রকল্পের আড়ালে ৩০ লাখ কোটি টাকা পাচার: সেতুমন্ত্রী বাংলাদেশ সীমান্তে কাঁটাতার: ৪৫ দিনের মধ্যে বিএসএফকে জমি দেবে পশ্চিমবঙ্গ সরকার লাইফ সাপোর্টে কারিনা কায়সার, অবস্থার অবনতি—ভারতে নিতে প্রস্তুতি, বাবার আকুতি “মেয়েটা বাঁচুক” রূপপুর, টানেল ও পদ্মা সেতুতে অপ্রয়োজনীয় খরচ হয়েছে: প্রধানমন্ত্রী তারেক রহমান ডিজিটাল ভূমি সেবায় স্বস্তি: দালালমুক্ত হচ্ছে খতিয়ান, নামজারি ও খাজনা প্রক্রিয়া খাগড়াছড়িতে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন: মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবি

*কক্সবাজারের উখিয়ার কাটাখাল সীমান্ত থেকে ৪ লাখ ৮০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে বিজিবি*

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
  • ১৩৬ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি প্রতিনিধি : বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের সীমান্তবর্তী কাটাখাল এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৪ লাখ ৮০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করতে সক্ষম হয়েছে।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) দিবাগত সন্ধ্যায় বিজিবির উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর পালংখালী বিওপি গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার বিআরএম-১৮ এর নিকটবর্তী এলাকা দিয়ে মাদকের একটি বড় চালান মায়ানমার থেকে বাংলাদেশে প্রবেশ করবে। এ প্রেক্ষিতে পালংখালী বিওপির একটি বিশেষ আভিযানিকদল বিওপি থেকে আনুমানিক ০২ কিঃ মিঃ দক্ষিণ-পূর্ব দিকে কাটাখাল নামক স্থানে কৌশলে অবস্থান গ্রহণ করে। আনুমানিক রাত ০৮.১০টার দিকে মায়ানমার হতে ০৭ জন ব্যক্তিকে মাছের ঘেরের রাস্তা দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে বেড়িবাঁধের উপর আসতে দেখে বিজিবি সদস্যরা তাদেরকে চ্যালেঞ্জ করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে উক্ত ব্যক্তিরা ০৪টি কাপড়ের কালো ব্যাগ ফেলে রাতের অন্ধকারের সুযোগে দৌড়ে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি সদস্যরা ফেলে যাওয়া ব্যাগ তল্লাশি করে ৪৮ কাটে সর্বমোট ৪,৮০,০০০ (চার লক্ষ আশি হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়।

এ সময় কাউকে আটক করা সম্ভব না হলেও মাদক পাচারের সাথে জড়িত ব্যক্তিদেরকে সনাক্ত করে আইনের আওতায় আনতে অত্র ব্যাটালিয়নের গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে।

এ ব্যাপারে সাধারণ ডায়রী করতঃ উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটগুলো আলামত হিসেবে উখিয়া থানায় জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com