1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
দাউদকান্দির প্রধান ঈদ জামাতে ড. খন্দকার মোশাররফ হোসেন, সম্প্রীতি-সংহতি ও জনসম্পৃক্ত রাজনীতির বার্তা জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে ঈদ জামাত, ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রীর অংশগ্রহণ মিরপুরে ঈদের জামাতে ডা. শফিকুর রহমান, ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জাতীয় ঈদগাহে এক কাতারে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী: ঈদের জামাতে ধর্মীয় সম্প্রীতির সঙ্গে মিলল রাজনৈতিক বার্তা দেশের আকাশে শাওয়ালের চাঁদ দেখা গেছে, আজ শনিবার দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপন টুঙ্গিপাড়ায় ভূয়া সাংবাদিকের চাঁদাবাজির অভিযোগ, অসহায় পরিবারে আতঙ্ক রমজানের শিক্ষা কাজে লাগিয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর দেশবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী রমজানের শেষ জুম্মায় ছোনকা জামে মসজিদে মুসল্লিদের ঢল, ভরে উঠলো ঈমানি আবহ তিন বছর পর রমজানে পাঁচ জুমা, আজ জুমাতুল বিদা; শনিবার দেশে পবিত্র ঈদুল ফিতর

দেলদুয়ারে বিএনপি’র ৩১ দফা দাবি সম্বলিত লিফলেট বিতরণও গণসংযোগ করেছে বিএনপি নেতা লাভলু

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ৩২৮ বার দেখা হয়েছে

মোঃ হালিম মিয়া, বিশেষ প্রতিনিধি : টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার বিভিন্ন ইউনিয়নে কয়েকশত মোটরসাইকেলও হাজারো নেতাকর্মী নিয়ে রাষ্ট্র কাঠামো মেরামতের বিএনপি’র ৩১ দফা দাবি সম্বলিত লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছে বিএনপি নেতা রবিউল আওয়াল লাভলু।

বৃহস্পতিবার(১৪’আগষ্ট২৫) সকাল থেকে বিকেল পর্যন্ত দেলদুয়ার সদর উপজেলা, পুটিয়াজানি ইউনিয়ন, ফাজিলহাটি ইউনিয়ন, লাউহাটি ইউনিয়ন বাজারের বিভিন্ন জায়গায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা দাবি সম্বলিত লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছে টাঙ্গাইল-৬,(নাগরপুর-দেলদুয়ার) আসন থেকে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী রবিউল আওয়াল লাভলু।

কর্মসূচীটি কোরআন থেকে তেলাওয়াত এর পর মহান আল্লাহর দরবারে দেশনেত্রী বেগম খালেদা জিয়া,ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, ফ্যাসিষ্ট হাসিনা পতন আন্দোলনের আহত-নিহত সকলের জন্য দোয়া প্রার্থনার পর শুরু হয়।

সকালে, দেলদুয়ার বাজারের ব্যবসায়ী, ক্রেতা-বিক্রেতা, আগত জনসাধারণ সহ বিভিন্ন স্তরের জনসাধারণের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা দাবি সম্বলিত লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন বিএনপি নেতা রবিউল আওয়াল  লাভলু।

এসময় তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থীর জন্য ভোট চেয়ে বলেন, দলীয় সিদ্ধান্ত  মেনে নিয়ে সততা ও নিষ্ঠার সাথে সবাইকে রাজনীতি করতে হবে।বিএনপি’র চেয়ারপারসনও ভারপ্রাপ্ত চেয়ারম্যান অন্যায় ও দুর্নীতি প্রশ্রয় দেন না। আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে, দলীয় ভাবমূর্তি নষ্ট হয় এমন সকল কাজ থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানান। তিনি আরো বলেন, আমি ঈমান ও আকিদায় বিশ্বাসী। তিনি সাংবাদিকদের উদ্দেশ্য বলেন, আপনারা বিএনপির সাংবাদিক না হয়ে দেশের সাংবাদিক হন। আমি নিজে অন্যায় করিনা অন্যায়কে প্রশ্রয়ও দেইনা। অন্যায়কারী, দুর্নীতিকারী সে যেই হোক, আপনারা সকল অন্যায় ও দুর্নীতিকে প্রকাশ করুন। সাংবাদিকতা একটি মহৎ পেশা, আপনারা সততার আলোকে সংবাদ প্রচার করুন।

এ সময় উপস্থিত ছিলেন দেলদুয়ার উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আজাদ  তালুকদার, সাধারণ সম্পাদক ফেরদৌস আহমেদ, উপজেলা যুবদলের আহ্বায়ক শিবলু  তালুকদার, সদস্য সচিব বাবলু চৌধুরী, দেলদুয়ার উপজেলা ছাত্রদলের সভাপতি সোহেল আহমেদ। নাগরপুর উপজেলা বিএনপি’র সহ-সভাপতি নিয়ামত আলী সুইট, যুগ্ম সাধারণ সম্পাদক ও টাঙ্গাইল জেলা জিয়া সাইবার ফোর্সের সভাপতি মো. ফারুক আহমেদ খান, বিআরডিবি’র সাবেক চেয়ারম্যান ইকবাল কবীর রতন, সন্মানিত সদস্য মো. সুরুজ মিয়া, নাগরপুর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক নাজমুল হক স্বাধীন, উপজেলা শ্রমিকদলের সভাপতি আরিফুল ইসলাম নবা, সাধারণ সম্পাদক গোলাম মওলা মোস্তফা, জেলা ছাত্রদলের সাবেক নেতা ইমন, টাঙ্গাইল জেলা জিয়া সাইবার ফোর্সের প্রচার সম্পাদক রাসেল খান সহ কয়েক হাজার বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত একসময় ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com