1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
নিষেধাজ্ঞা মামলার মধ্যেই বাউন্ডারি নির্মাণ শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে আইন লঙ্ঘনের গুরুতর অভিযোগ 🔴 শাওয়ালের ছয় রোজা: রমাদানের পর ইবাদতের ধারাবাহিকতা ও ফরজ-নফলের ভারসাম্যের আহ্বান শ্রী শ্রী রামনবমী উৎসব ২০২৬ ও বর্ণাঢ্য শোভাযাত্রা তেল সরবরাহে বড় সংকটের শঙ্কা, ইরান সংঘাত দ্রুত সমাধানের আহ্বান সৌদি অর্থমন্ত্রীর ইসরায়েলের সামরিক কমান্ড সেন্টার ও পরমাণু স্থাপনায় হামলার দাবি ইরানের, যুদ্ধ ২৭তম দিনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, স্বাধীনতা দিবসে প্রীতি ফুটবল ম্যাচের উদ্বোধন পঞ্চগড়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ৪০ যাত্রী নিয়ে উল্টে গেল বাস ফিলিং স্টেশনে লাইনে দাঁড়িয়েই মৃত্যু, হিটস্ট্রোকে প্রাণ গেল বাইক আরোহীর দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবির ঘটনায় নিহত বেড়ে ২৩ রাঙামাটিতে মাদক সম্রাট সজল দাশ সহ ৬জন আটক

রাজশাহীতে পদ্মা নদীর পানি বিপদ সীমার উপরে

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
  • ১৮৮ বার দেখা হয়েছে

মো: গোলাম কিবরিয়া রাজশাহী জেলা প্রতিনিধি :  রাজশাহীতে পদ্মা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে যাচ্ছে। প্রতিদিন পানি বাড়ছে। নদীর ধারে কিছু কিছু এলাকায় বাঁধের উপর জনসাধারণের চলাচল নিষিদ্ধ করা হয়েছে। কারণ যেকোনো সময় কোন কারণে বাঁধ ভেঙে গেলে, পুরো শহর তলিয়ে দিতে পারে পানিতে। রাজশাহী শহর তলিয়ে যাওয়া মানে, আশেপাশের জেলা গুলো, নাটোর, নওগাঁ, বগুড়া, চানপাইনবাবগন্জ, বেশিরভাগ এলাকা ডুবে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই পানি উন্নয়ন বোর্ড থেকে নোটিশ টানানো হয়েছে। সরজমিনে গিয়ে দেখা যায়, বাঁধের উপর ছোট ছোট দোকান, আছে, তাদের সাথে কথা বলে জানা যায়, পানি বাড়ছে প্রতিদিন, বিকেল হলেই এই পানি দেখার জন্য দূরদূরান্ত থেকে লোকজন নদীর ধারে ভিড় করছে । বেড়াতে আসা পর্যটকদের, নদীতে বেড়ানোর জন্য কিছু ইঞ্জির চালিত নৌকা দেখা যায়। বড় বড় ঢেউ এসে ব্যাপক স্রোত আকারে নদীর তীরে আছড়ে পড়ছে। নদীর পাড়ের উপর ছোট ছোট কুঁড়েঘর দেখা যায়, কিছু মানুষ বসবাস করে। নদীর পাড়ের জীবন নদীতে মাছ ধরা এগুলোই তাদের পেশা। কবি বলেছেন ও নদীরে… একটি কথা শুধাই শুধু তোমারে… বলো কোথায় তোমার দেশ?? তোমার নাই কি চলার শেষ….

প্রকৃতপক্ষে এই রাজশাহী পদ্মা নদীর ধার পর্যটনের একটা ব্যাপক সম্ভাবনা দুয়ার খুলে দিয়েছে। দূর দূরান্ত থেকে মানুষ আসে এই পদ্মা নদীর পাড়ে প্রকৃতির অপরূপ দৃশ্য উপভোগ করার জন্য। পাশেই রয়েছে চিড়িয়াখানা, নভো থিয়েটার, পর্যটন মডেল। সব মিলিয়ে অসাধারণ একটা সুন্দর পরিবেশ এই রাজশাহী শহর।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com