1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ১১ মে ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
মেগা প্রকল্পের আড়ালে ৩০ লাখ কোটি টাকা পাচার: সেতুমন্ত্রী বাংলাদেশ সীমান্তে কাঁটাতার: ৪৫ দিনের মধ্যে বিএসএফকে জমি দেবে পশ্চিমবঙ্গ সরকার লাইফ সাপোর্টে কারিনা কায়সার, অবস্থার অবনতি—ভারতে নিতে প্রস্তুতি, বাবার আকুতি “মেয়েটা বাঁচুক” রূপপুর, টানেল ও পদ্মা সেতুতে অপ্রয়োজনীয় খরচ হয়েছে: প্রধানমন্ত্রী তারেক রহমান ডিজিটাল ভূমি সেবায় স্বস্তি: দালালমুক্ত হচ্ছে খতিয়ান, নামজারি ও খাজনা প্রক্রিয়া খাগড়াছড়িতে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন: মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবি ১৩১টি ফ্লাইটে সৌদি পৌঁছেছেন ৫১ হাজারের বেশি হজযাত্রী, শেষ ফ্লাইট ২১ মে ভ্রূণের লিঙ্গ নির্ধারণ ও প্রকাশ বন্ধে হাইকোর্টের ঐতিহাসিক রায়, ডিজিটাল ডাটাবেজ তৈরির নির্দেশ ঢাবির সহকারী প্রক্টর পদ ছাড়লেন শেহরীন আমিন ভূঁইয়া (মোনামি), একই দিনে পদত্যাগ প্রক্টর সাইফুদ্দীনের এনসিপির প্রথম ধাপে ১০০ প্রার্থী ঘোষণা, দ্বিতীয় তালিকা ২০ মে

বীরগঞ্জে খাদ্য অধিদপ্তরের ৫৩৩ বস্তা সরকারি চাল জব্দ

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ১৪৫ বার দেখা হয়েছে

রনজিৎ সরকার রাজ , (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার গোলাপগঞ্জ বাজারে গোয়েন্দা সংস্থার ভিত্তিতে একটি গোডাউনে অভিযান চালিয়ে ৫৩৩ বস্তা সরকারি ওএমএস (খোলাবাজারে বিক্রির জন্য বরাদ্দকৃত) চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকেলে গোয়েন্দা সংস্থার সংবাদের ভিত্তিতে খাদ্য গুদাম কর্তৃপক্ষ এ যৌথ অভিযান পরিচালনা করে।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক খালেদা আক্তার বানু জানান, গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে আমরা গোলাপগঞ্জ বাজারে মোমো ট্রেডার্সে গিয়ে দেখি সেখানে সরকারি খাদ্য অধিদপ্তরের সিলযুক্ত ৫৩৩ বস্তা চাল প্যাকেটিং করা হচ্ছে । এরপর তাৎক্ষণিকভাবে উপজেলা প্রশাসনের সহযোগিতা নিয়ে ব্যবস্থা গ্রহণ করা হয়।

জানা গেছে, আনসার বাহিনীর নামে ডিও কাটা নিলয় ট্রেডার্স (টাঙ্গাইল) থেকে এসব চাল মোমো ট্রেডার্স বীরগঞ্জে নিয়ে আসে। সরকারিভাবে ওএমএস কার্যক্রমে ব্যবহারের কথা থাকলেও চালগুলো অবৈধভাবে মজুত করে বাজারে কালোবাজারি করার পরিকল্পনা ছিল বলে ধারণা করছে প্রশাসন।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com