1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান *এই ঈদে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’* আজ পবিত্র শবেকদর: হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ এই রাতে ইবাদতে মশগুল হবেন মুসল্লিরা বৈশ্বিক হালাল অর্থনীতিতে বাংলাদেশের সম্ভাবনা বাড়াতে কৌশল নির্ধারণ জরুরি 🏏 পাকিস্তানকে ১১ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ, তানজিদের সেঞ্চুরি ও তাসকিনের আগুনে বোলিং ঈদের আগে সংসদ মুলতবি, ২৯ মার্চ আবার বসবে ত্রয়োদশ জাতীয় সংসদ কক্সবাজার জেলা প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা সভা,দোয়া, মিলাদ, ইফতার ও নৈশভোজ অনুষ্ঠিত হয়েছে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহাল, আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশ বীর মুক্তিযোদ্ধা ও সাবেক চেয়ারম্যান আলতাফুর রহমান আতার ইন্তেকাল সংসদে নির্ধারিত কার্যসূচির বাইরে বক্তব্য, বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানকে থামালেন স্পিকার

খাগড়াছড়িতে প্রশিকার আয়োজনে চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ৩৭৭ বার দেখা হয়েছে

আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি: পরিবেশ উন্নয়ন ও সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি আয়োজন করেছে প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র। শনিবার (৯ আগস্ট) দুপুর ১২টায় খাগড়াছড়ির চাইলাও পাড়া এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি বন বিভাগের কর্মকর্তা এস.এম মোশাররফ হোসাইন, বিশেষ অতিথি হিসেবে ছিলেন এডভোকেট জসীমউদ্দিন মজুমদার। এছাড়া প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের বিভাগীয় প্রধান সুনায়ন চাকমা এবং খাগড়াছড়ি শাখা ব্যবস্থাপক মো. আব্দুর রাজ্জাক উপস্থিত ছিলেন।

কর্মসূচিতে অতিথিরা পরিবেশ সংরক্ষণের গুরুত্ব ও জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব নিয়ে বক্তব্য রাখেন। তারা উল্লেখ করেন, ক্রমবর্ধমান বৃক্ষনিধন, শিল্পায়ন ও জনসংখ্যা বৃদ্ধির ফলে জলবায়ুর ভারসাম্য নষ্ট হচ্ছে, যা তাপমাত্রা বৃদ্ধি, অনাবৃষ্টি, অতিবৃষ্টি, বন্যা এবং নানা প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি বাড়াচ্ছে। এসব চ্যালেঞ্জ মোকাবেলায় বৃক্ষরোপণ ও সবুজায়ন কার্যক্রমকে অত্যন্ত জরুরি বলে অভিহিত করেন তারা।

পরে ডালিম, পেয়ারা, কাটবাদামসহ বিভিন্ন ফলদ ও বনজ গাছের মোট ১,৭০০ চারা ১০০ জন স্থানীয় বাসিন্দার হাতে তুলে দেওয়া হয়।

অনুষ্ঠান শেষে অতিথিরা সবাইকে বাড়ির আঙিনা, রাস্তার ধারে ও পতিত জমিতে বেশি করে গাছ লাগানোর আহ্বান জানান, যাতে আগামী প্রজন্মের জন্য একটি সবুজ, স্বাস্থ্যকর ও বাসযোগ্য পৃথিবী গড়ে তোলা যায়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com