1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৬ মে ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
গোপন সফর ফাঁস: নেতানিয়াহুর ওপর ক্ষুব্ধ আমিরাত কোরবানির গুরুত্ব ও ফজিলত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচন ২০২৬-২৭ সভাপতি খোকন, সম্পাদক মোহাম্মদ আলী; ১৪ পদের মধ্যে ১৩টিতে বিএনপি প্যানেলের জয় সম্মিলিত সাংবাদিক পরিষদের নির্বাচন সম্পন্ন: নেতৃত্বে মজনু-আবিদ, সদস্য নির্বাচিত রঞ্জন লোদ রাজু উন্নয়ন প্রকল্প দ্রুত ও সাশ্রয়ীভাবে বাস্তবায়নের নির্দেশ মির্জা ফখরুলের *ঈদুল আজহার আনন্দ বাড়াতে অপো এ৬কের নতুন ভেরিয়েন্ট বাজারে এনেছে অপো* ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে উচ্চপর্যায়ের বৈঠক মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত ঈদুল আজহা উপলক্ষে ২৫–৩১ মে টানা ছুটি, ২৩ ও ২৪ মে খোলা থাকবে অফিস বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য ‘শিশু স্বর্গ’ পাইলট প্রকল্প চালু, ১০ জেলায় শুরু

জুলাই গণঅভ্যুত্থানের সাহসী সাংবাদিকতায় আবুল হাসনাত তুহিনকে সম্মাননা

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৩ আগস্ট, ২০২৫
  • ৪৯২ বার দেখা হয়েছে

বিশেষ প্রতিনিধি:-“জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা-২০২৫” জুলাই গণ অভ্যুত্থানে শহীদ সাংবাদিক পরিবার ও আহত/সাহসী সাংবাদিকদের সম্মাননা প্রদান করা হয়। আজ রোববার (৩ আগস্ট) “বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট” তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের তৃতীয় তলার হলরুমে তাকে সম্মাননা প্রদান করা হয়। ১৬ জুলাই ২০২৪-৫ই আগস্ট ২০২৪ পর্যন্ত সারাদেশে পাঁচজন সাংবাদিক প্রাণ হারান। এছাড়া আহত হয়েছেন অন্তত দুই শতাধিক সাংবাদিক। নিহত সাংবাদিক পরিবারসহ দুই শতাধিক সাংবাদিককে সম্মাননা ও নগদ চেক প্রদান করেন প্রধান অতিথি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের তথ্য উপদেষ্টা মোঃ মাহফুজ আলম।

এসময় বিশেষ অতিথি ছিলেন- প্রধান উপদেষ্টার প্রেস সচিব সফিকুল আলম, “বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট”-এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহসহ অন্যান্য নেতৃবৃন্দ। আহত/সাহসী সাংবাদিকতার জন্য দৈনিক জবাবদিহির ফেনী জেলা প্রতিনিধি আবুল হাসনাত তুহিনকেও সম্মাননা, ক্রেস্ট, সার্টিফিকেট ও চেক প্রদান করা হয়। নিহত সাংবাদিকরা হলেন- হাসান মেহেদী, এ টি এম তুরাব, তাহির জামান, শাকিল হোসেন ও সোহেল আখঞ্জি।

এই সম্মাননা অর্জন সম্পর্কে হাসনাত তুহিন বলেন, আমি সাংবাদিকতাকে কেবল পেশা নয়, মানবসেবার অন্যতম মাধ্যম মনে করি। সম্মাননা শুধু ক্রেস্ট নয়, স্বীকৃতি এক সেবার ধারাবাহিকতা রক্ষা মাত্র। যারা প্রান্তিক, তাদের কণ্ঠস্বর হয়ে দাঁড়ানোই আমার দায়িত্ব। এছাড়াও আমি নির্যাতিত নিপীড়িত সাংবাদিকদের অধিকার আদায়ের কথা বলি। এই স্বীকৃতি আমাকে সামাজিক দায়িত্ববোধে অনুপ্রাণিত করবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com