1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
সিটি করপোরেশনের নিয়ন্ত্রণে যেতে চাননা বসুন্ধরার বাসিন্দারা বুড়িমারী সীমান্তে বিএসএফের ড্রোন বিধ্বস্ত, স্থানীয়দের মাঝে আতঙ্ক দুপুরের পর ঝড়ো হাওয়ার সতর্কতা: ১১ অঞ্চলে ১ নম্বর সংকেত, বৃষ্টি-বজ্রপাতের আশঙ্কা ভোটে হার মানেননি দাবি মমতার, “১০০ আসন লুট”—বিজেপি ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে তোপ প্রধানমন্ত্রী তারেক রহমানের জুনে সম্ভাব্য বিদেশ সফর, তালিকায় চীন ও ভারত প্রথম নির্বাচনে চমক: সরকার গঠনের দৌড়ে এগিয়ে বিজয়ের দল, তামিলনাড়ুতে জোট রাজনীতির সমীকরণ জটিল সংরক্ষিত নারী আসনে নুসরাত তাবাসসুম এমপি—ইসির গেজেট প্রকাশ, আইনি জটিলতার মধ্যেই চূড়ান্ত ঘোষণা পশ্চিমবঙ্গে তৃণমূলের দুর্বলতা: ৮ কারণে চাপে মমতা বন্দ্যোপাধ্যায় বরিশালে জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের উদ্যোগে ‘মুক্ত গণমাধ্যম দিবস’ পালিত পশ্চিমবঙ্গে ‘পদ্মফুলের উত্থান’, বিজেপির সদর দপ্তরে মোদির বিজয়বার্তা

রাঙামাটিতে জাতীয়তাবাদী পেশাজীবী পরিষদের পরিচিতি সভা অনুষ্ঠিত

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ১৪১ বার দেখা হয়েছে

রাঙামাটি জেলা প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী পরিষদের রাঙামাটি জেলা কমিটির উদ্যোগে এক পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে রাঙামাটি জেলা বিএনপির কাযালয়ে এ সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন, সিনিয়র যুগ্ম সম্পাদক আলী বাবর, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল।

সভায় সভাপতিত্ব করেন রাঙামাটি জেলা জাতীয়তাবাদী পেশাজীবী পরিষদের আহ্বায়ক মোঃ শামীম জাহাঙ্গীর।

প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু বলেন,
“আগামী জাতীয় নির্বাচনে দেশের জনগণ বিএনপিকে ক্ষমতায় বসাবে। বিগত ১৭ বছরে আওয়ামী লীগ সরকার বিএনপির নেতাকর্মীদের ওপর জুলুম-নির্যাতন চালিয়েছে। কিন্তু গণতন্ত্র ও জনগণের অধিকার আদায়ে জাতীয়তাবাদী শক্তিকে আর দমিয়ে রাখা যাবে না।”

সভায় ৭১ সদস্য বিশিষ্ট রাঙামাটি জেলা কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।
সভায় অন্যান্য নেতারাও নবগঠিত কমিটিকে ঐক্যবদ্ধ থেকে সংগঠনকে শক্তিশালী করার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com