1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
১৯ কোটি টাকার ইয়াবাসহ ৫ কারবারি আটক পানছড়িতে প্রতিপক্ষের গুলিতে নিহত ইউপিডিএফ (গণতান্ত্রিক) নেতা খুলনার ফুলতলায় বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ বীর মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত রংপুরে গণমাধ্যম কর্মীর বিরুদ্ধে করা মিথ্যা ধর্ষণ মামলার সাক্ষী আপন দুই ছেল নিষেধাজ্ঞা মামলার মধ্যেই বাউন্ডারি নির্মাণ শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে আইন লঙ্ঘনের গুরুতর অভিযোগ 🔴 শাওয়ালের ছয় রোজা: রমাদানের পর ইবাদতের ধারাবাহিকতা ও ফরজ-নফলের ভারসাম্যের আহ্বান শ্রী শ্রী রামনবমী উৎসব ২০২৬ ও বর্ণাঢ্য শোভাযাত্রা তেল সরবরাহে বড় সংকটের শঙ্কা, ইরান সংঘাত দ্রুত সমাধানের আহ্বান সৌদি অর্থমন্ত্রীর ইসরায়েলের সামরিক কমান্ড সেন্টার ও পরমাণু স্থাপনায় হামলার দাবি ইরানের, যুদ্ধ ২৭তম দিনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, স্বাধীনতা দিবসে প্রীতি ফুটবল ম্যাচের উদ্বোধন

পানির উচ্চতা ১০৪ ফুট অতিক্রম, সচল ৫ টি ইউনিট, ২২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ১৯৯ বার দেখা হয়েছে

রাঙামাটি জেলা প্রতিনিধি : চলতি সপ্তাহ জুড়ে টানা বৃষ্টিতে রাঙামাটির কাপ্তাই লেকে পানি উচ্চতা ১০৪ ফুট মীনস সি লেভেল অতিক্রম করেছে। বিষয়টি নিশ্চিত করে রবিবার (২৭ জুলাই) সকাল ১০ টায় কাপ্তাই পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ( কপাবিকে) ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান বলেন, আজ রবিবার ( ২৭ জুলাই) সকাল ৯ টায় পর্যন্ত কাপ্তাই লেকে পানির উচ্চতা ছিল ১০৪.১৩ ফুট মীনস সি লেভেল। এর আগে গতকাল শনিবার (২৬ জুলাই) কাপ্তাই লেকে পানির উচ্চতা ছিল ১০৩.৮১ ফুট মীনস সি লেভেল। তিনি আরোও জানান, চলতি বছরের মধ্যে গত ২২ জুলাই প্রথমবারের মতো কাপ্তাই লেকে পানির উচ্চতা ১০০ ফুট মীনস সি লেভেল অতিক্রম করেছে। যে হারে বৃষ্টি হচ্ছে মুহূর্তে মুহূর্তে লেকের পানি বৃদ্ধি পাচ্ছে। কাপ্তাই লেকে পানির ধারণ ক্ষমতা ১০৯ ফুট মীনস সি লেভেল,

যদি লেকের পানি ১০৮ ফুট মীনস সি লেভেল অতিক্রম করে তাহলে কাপ্তাই পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ১৬ টি জলকপাট পর্যায়ক্রমে খুলে দিয়ে আমরা লেক হতে কর্ণফুলি নদীতে পানি নিষ্কাশন করবো। তবে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সভা করে নোটিশ আকারে সর্ব সাধারণকে জানিয়ে দেওয়া হবে।

এদিকে পানির উপর নির্ভরশীল কাপ্তাই পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ৫ টি ইউনিট চালু রয়েছে বলে জানান কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান। তিনি জানান, রবিবার (২৭ জুলাই) সকাল ৯ টা পর্যন্ত এই কেন্দ্রের ৫ টি ইউনিট হতে সর্বমোট ২ শত ২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে।

তৎমধ্যে ১ ও ২ ইউনিট হতে প্রতিটিতে ৪৬ মেগাওয়াট করে ৯২ মেগাওয়াট, ৩ নং ইউনিট হতে ৪৮ মেগাওয়াট এবং ৪ ও ৫ নং ইউনিট হতে প্রতিটিতে ৪০ মেগাওয়াট করে ৮০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে।

প্রসঙ্গত: ২ শত ৩০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সম্পন্ন এই কেন্দ্রে ৫ টি ইউনিট পানির জন্য একসাথে চালু করা সম্ভব হতো না। চলতি বছরের মে মাসের শেষের দিকে বৃষ্টিপাতের পরিমান বেশী হওয়ায় কাপ্তাই লেকে ধীরে ধীরে পানি বাড়ার ফলে গত ২ জুন হতে এই কেন্দ্রের ৪ টি ইউনিট চালু করা হলেও গত ৯ জুলাই রাত ৮ টায় একযোগে চালু করা হয়েছিল ৫ টি ইউনিট, সেদিন বিদ্যুৎ উৎপাদন হয়েছিল ২ শত ১২ মেগাওয়াট। আবার গত ১৪ জুলাই ৫ টি ইউনিট হতে বিদ্যুৎ উৎপাদন হয়েছে ২ শত ১৮ মেগাওয়াট, ২০ জুলাই ৫ টি ইউনিট হতে বিদ্যুৎ উৎপাদন হয়েছে ২ শত ২০ মেগাওয়াট, ২২ জুলাই হতে ২৬ জুলাই পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন হয়েছে ২ শত ২১ মেগাওয়াট। যা গত এক বছরের মধ্যে সর্বোচ্চ।

তবে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সঞ্চালন করা হচ্ছে বলে জানান বিদ্যুৎ কেন্দ্রের দায়িত্বরত প্রকৌশলীর।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com