1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ১০ মে ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
🏏 টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা: দলে নতুন মুখ তাজ নেহার, বাদ শারমিন সুলতানা হরমুজ প্রণালি চিরতরে বন্ধের হুঁশিয়ারি ইরানের—বিশ্ব জ্বালানি বাজারে নতুন শঙ্কা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন থালাপতি বিজয়, জমকালো আয়োজন জওহরলাল নেহরু পুলিশকে জনগণের রক্ষক হওয়ার আহ্বান তারেক রহমানের, ফ্যাসিবাদ-স্বৈরাচারের বিরুদ্ধে নতুন শপথ কবিগুরু রবীন্দ্রনাথকে স্মরণ করে, প্রধানমন্ত্রীর উপস্থিতিতে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শপথ গ্ৰহন। *পরিকল্পিত বসুন্ধরাকে বিশৃঙ্খল নগরে পরিণত করার শঙ্কা* তামিলনাড়ুতে সরকার গঠনে অনিশ্চয়তা, সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে ব্যর্থ থালাপতি বিজয়—স্থগিত শপথ গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান—প্রধানমন্ত্রী তারেক রহমান পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী ঈমানি চেতনায় মুখর পূর্ব শেখদী — আল-হেরা জামে মসজিদে পবিত্র এসলাহী মাহফিল অনুষ্ঠিত

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পরীক্ষায় অংশগ্রহণের দাবিতে কেন্দুয়ায় মানববন্ধন

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ১৭০ বার দেখা হয়েছে

 

মোঃ আব্দুল আউয়াল খান স্টাফ রিপোর্টার ময়মনসিং ডিভিশনাল

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করার দাবিতে নেত্রকোনার কেন্দুয়ায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেছে কেন্দুয়া উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন।

রোববার (২৭ জুলাই) সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপজেলার ৯৬টি কিন্ডারগার্টেনের শত শত শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক অংশ নেন। কর্মসূচি শেষে তারা বিক্ষোভ মিছিলও করেন।

মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি জসিম উদ্দিন আহমেদ খোকন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মনিরুজ্জামান। বক্তব্য দেন সহসভাপতি ইলিয়াস কাঞ্চন, সাংগঠনিক সম্পাদক আবু সোয়েম ভূঁইয়া, মহিলা বিষয়ক সম্পাদক মুচলেহা মাহমুদ, প্রচার সম্পাদক আশিকুজ্জামান রাজন, সম্মানিত সদস্য লুৎফুর রহমান, সিদ্দিকুর রহমান ভূঁইয়া, ইয়াকুব আলী ভূঁইয়া জুয়েল প্রমুখ।

বক্তারা বলেন, ২০০৯ সাল থেকে ২০১৯ এবং সর্বশেষ ২০২২ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে অসামান্য কৃতিত্ব দেখিয়েছে। অথচ ২০২৫ সালের বৃত্তি পরীক্ষায় তাদের অংশগ্রহণের সুযোগ বাতিল করা হয়েছে—যা স্পষ্টতই বৈষম্যপূর্ণ ও অন্যায় সিদ্ধান্ত।

তারা ১৭ জুলাই প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের জারি করা অবহিতকরণ পত্র বাতিলের দাবি জানান এবং দ্রুত কিন্ডারগার্টেন ও বেসরকারি শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করার আহ্বান জানান।

পরে সংগঠনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধান উপদেষ্টার বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com