1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
সিটি করপোরেশনের নিয়ন্ত্রণে যেতে চাননা বসুন্ধরার বাসিন্দারা বুড়িমারী সীমান্তে বিএসএফের ড্রোন বিধ্বস্ত, স্থানীয়দের মাঝে আতঙ্ক দুপুরের পর ঝড়ো হাওয়ার সতর্কতা: ১১ অঞ্চলে ১ নম্বর সংকেত, বৃষ্টি-বজ্রপাতের আশঙ্কা ভোটে হার মানেননি দাবি মমতার, “১০০ আসন লুট”—বিজেপি ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে তোপ প্রধানমন্ত্রী তারেক রহমানের জুনে সম্ভাব্য বিদেশ সফর, তালিকায় চীন ও ভারত প্রথম নির্বাচনে চমক: সরকার গঠনের দৌড়ে এগিয়ে বিজয়ের দল, তামিলনাড়ুতে জোট রাজনীতির সমীকরণ জটিল সংরক্ষিত নারী আসনে নুসরাত তাবাসসুম এমপি—ইসির গেজেট প্রকাশ, আইনি জটিলতার মধ্যেই চূড়ান্ত ঘোষণা পশ্চিমবঙ্গে তৃণমূলের দুর্বলতা: ৮ কারণে চাপে মমতা বন্দ্যোপাধ্যায় বরিশালে জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের উদ্যোগে ‘মুক্ত গণমাধ্যম দিবস’ পালিত পশ্চিমবঙ্গে ‘পদ্মফুলের উত্থান’, বিজেপির সদর দপ্তরে মোদির বিজয়বার্তা

জুলাই পুনর্জাগরণে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে “সেবা মেলা ও লাখো কন্ঠে শপথ পাঠ”।

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ১৬৮ বার দেখা হয়েছে

উখিয়া উপজেলা থেকে : কামরুন তানিয়া : আলোচিত জুলাই আনন্দোলন নিয়ে গভীর শোক প্রকাশের
মাধ্যমে জুলাই আন্দোলনকারীরা।
পাশাপাশি নারী জাগরণ ও সমাজ পরিবর্তনের প্রতীক “জুলাই পুনর্জাগরণ”-এর মর্মবাণীকে ধারণ করে একটি মানবিক, বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক সমাজ বিনির্মাণের লক্ষ্যে আজ সকাল ৯:৩০ মিনিটে উখিয়াসহ দেশব্যাপী একযোগে “জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে লাখো কণ্ঠে শপথ পাঠ” অনুষ্ঠিত হয়।

উখিয়া উপজেলার অনুষ্ঠানটি উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত হয়।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ কামরুল হোসেন চৌং, উপজলা নির্বাহী অফিসার, উখিয়া, কক্সবাজার মহোদয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জনাব সরওয়ার জাহান চৌধুরী, আহবায়োক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, উখিয়া উপজেলা শাখা ও উখিয়া উপজেলা উখিয়া উপজেলা পরিষদের প্রাক্তন চেয়ারম্যান। এছাড়া উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সারা দেশের অনুষ্ঠানমালা কেন্দ্রীয়ভাবে ভার্চুয়ালি উদ্বোধন ও তত্ত্বাবধান করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব শারমীন এস মুরশিদ।

অনুষ্ঠানে উপজেলা প্রশাসন উখিয়া -এর কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, নারী উদ্যোক্তা, এনজিও প্রতিনিধি, সমাজকর্মী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

শপথ পাঠে অংশগ্রহণকারীরা একটি বৈষম্যহীন, মানবিক ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে নিজেদের প্রতিজ্ঞাবদ্ধ করেন।
বক্তারা নারী নেতৃত্ব, সামাজিক সাম্য, নারী নির্যাতন প্রতিরোধ, এবং নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের ওপর জোর দেন।

উপজেলা সমাজসেবা কার্যালয়,উখিয়া, কক্সবাজার এর আয়োজনে অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন এবং উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়, উখিয়া, কক্সবাজার এর সার্বিক সহযোগিতা প্রদান করে।

উপজেলা নির্বাহী অফিসার, উখিয়া মহোদয় উপজেলা প্রশাসনের পক্ষে জানান, এই শপথ পাঠ অনুষ্ঠান শুধু একটি কর্মসূচি নয়, এটি একটি সামাজিক আন্দোলনের সূচনা—যা সমাজে ইতিবাচক পরিবর্তনের বার্তা বহন করে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com