1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান *এই ঈদে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’* আজ পবিত্র শবেকদর: হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ এই রাতে ইবাদতে মশগুল হবেন মুসল্লিরা বৈশ্বিক হালাল অর্থনীতিতে বাংলাদেশের সম্ভাবনা বাড়াতে কৌশল নির্ধারণ জরুরি 🏏 পাকিস্তানকে ১১ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ, তানজিদের সেঞ্চুরি ও তাসকিনের আগুনে বোলিং ঈদের আগে সংসদ মুলতবি, ২৯ মার্চ আবার বসবে ত্রয়োদশ জাতীয় সংসদ কক্সবাজার জেলা প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা সভা,দোয়া, মিলাদ, ইফতার ও নৈশভোজ অনুষ্ঠিত হয়েছে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহাল, আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশ বীর মুক্তিযোদ্ধা ও সাবেক চেয়ারম্যান আলতাফুর রহমান আতার ইন্তেকাল সংসদে নির্ধারিত কার্যসূচির বাইরে বক্তব্য, বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানকে থামালেন স্পিকার

খাগড়াছড়িতে ‘জুলাই পুনর্জাগরণ’: সমাজগঠনে লাখো কণ্ঠে শপথ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ১৪১ বার দেখা হয়েছে

আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি : জুলাই পুনর্জাগরণের সমাজগঠনে লাখো কণ্ঠে শপথ পাঠ’ কর্মসূচির অংশ হিসেবে খাগড়াছড়িতে ভার্চুয়াল আলোচনা সভা ও শপথ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৬ জুলাই) সকাল ৯ টায় জেলা শহরের পৌর টাউন হল সম্মেলন কক্ষে আলোচনা সভা ও শপথ অনুষ্ঠিত হয়।

খাগড়াছড়ির অনুষ্ঠানস্থলে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার, জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, জেলা ম্যাজিস্ট্রেট মারুফ হাসান, পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল, এনসিপি দক্ষিণাঞ্চলের সংগঠক ও জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট মঞ্জিলা ঝুমা, মহিলা বিষয়ক উপ-পরিচালক সুষ্মিতা খীসা, জেলা সমাজসেবা উপ-পরিচালক আবু আবদুল্লাহ মোঃ ওয়ালী উল্লাহ প্রমুখ।

এসময় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে কেন্দ্রীয় শপথ অনুষ্ঠানে ভার্চুয়ালি সম্প্রচারে যুক্ত হয়ে শপথে দুর্নীতি, বৈষম্য ও সহিংসতা মুক্ত সমাজ গঠনে সকলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থনে আহত ছাত্র ও নারী প্রতিনিধিরাও অংশ নেন।

অনুষ্ঠানে সমাজের সর্বস্তরের মানুষ অংশ নেন এবং জাতীয় উন্নয়ন ও মানবিক সমাজ বিনির্মাণে সক্রিয় অংশগ্রহণের শপথ গ্রহণ করেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, সমাজে মানবিকতা, সহমর্মিতা, দায়িত্ববোধ ও নাগরিক সচেতনতা জাগিয়ে তুলতে এই ‘জুলাই পুনর্জাগরণ’ উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অনুষ্ঠান শেষে পরিবেশিত হয় এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে স্থানীয় শিল্পীরা গান, নৃত্য ও আবৃত্তির মাধ্যমে সমাজ সচেতনতামূলক পরিবেশনা তুলে ধরেন।
এই আয়োজন জেলার জনগণের মাঝে উদ্দীপনা ও সচেতনতামূলক বার্তা ছড়িয়ে দিতে বিশেষ ভূমিকা রেখেছে বলে মত দিয়েছেন আয়োজকরা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com