1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
সিটি করপোরেশনের নিয়ন্ত্রণে যেতে চাননা বসুন্ধরার বাসিন্দারা বুড়িমারী সীমান্তে বিএসএফের ড্রোন বিধ্বস্ত, স্থানীয়দের মাঝে আতঙ্ক দুপুরের পর ঝড়ো হাওয়ার সতর্কতা: ১১ অঞ্চলে ১ নম্বর সংকেত, বৃষ্টি-বজ্রপাতের আশঙ্কা ভোটে হার মানেননি দাবি মমতার, “১০০ আসন লুট”—বিজেপি ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে তোপ প্রধানমন্ত্রী তারেক রহমানের জুনে সম্ভাব্য বিদেশ সফর, তালিকায় চীন ও ভারত প্রথম নির্বাচনে চমক: সরকার গঠনের দৌড়ে এগিয়ে বিজয়ের দল, তামিলনাড়ুতে জোট রাজনীতির সমীকরণ জটিল সংরক্ষিত নারী আসনে নুসরাত তাবাসসুম এমপি—ইসির গেজেট প্রকাশ, আইনি জটিলতার মধ্যেই চূড়ান্ত ঘোষণা পশ্চিমবঙ্গে তৃণমূলের দুর্বলতা: ৮ কারণে চাপে মমতা বন্দ্যোপাধ্যায় বরিশালে জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের উদ্যোগে ‘মুক্ত গণমাধ্যম দিবস’ পালিত পশ্চিমবঙ্গে ‘পদ্মফুলের উত্থান’, বিজেপির সদর দপ্তরে মোদির বিজয়বার্তা

মানিকছড়িতে বালতির পানিতে পড়ে দেড় বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫
  • ৫০৭ বার দেখা হয়েছে

আরিফুল ইসলাম মহিন , খাগড়াছড়ি প্রতিনিধি :-খাগড়াছড়ির মানিকছড়িতে বালতির পানিতে পড়ে মো. আনাস নামের দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বাটনাতলী ইউনিয়নের বড়গ্রাম মুসলিমপাড়া এলাকায় মর্মান্তিক এ ঘটনা ঘটে। নিহত আনাস ওই এলাকার মো. আবু আহমেদের ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, শিশুরটির মা ও পরিবারের অন্যরা বাড়ির কাজে ব্যস্ত ছিলেন। এসময় শিশুটি বাড়ির বাইরে থাকা রংয়ের বড় বালতিতে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির এক পর্যায়ে শিশু আনাসকে বালতির মধ্যে পড়ে থাকতে দেখেন তারা।পরে তাকে আহত অবস্থায় মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল বিষয়টি নিশ্চিত করে বলেন, বালতির পানিতে পড়ে শিশুর মৃত্যুর ঘটনায় পরিবারের পক্ষে অভিযোগ না থাকায় আইনি কার্যক্রম শেষে মরদেহ হস্তান্তর করা হয়েছে

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com