1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১২:০১ অপরাহ্ন
শিরোনামঃ
নিষেধাজ্ঞা মামলার মধ্যেই বাউন্ডারি নির্মাণ শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে আইন লঙ্ঘনের গুরুতর অভিযোগ 🔴 শাওয়ালের ছয় রোজা: রমাদানের পর ইবাদতের ধারাবাহিকতা ও ফরজ-নফলের ভারসাম্যের আহ্বান শ্রী শ্রী রামনবমী উৎসব ২০২৬ ও বর্ণাঢ্য শোভাযাত্রা তেল সরবরাহে বড় সংকটের শঙ্কা, ইরান সংঘাত দ্রুত সমাধানের আহ্বান সৌদি অর্থমন্ত্রীর ইসরায়েলের সামরিক কমান্ড সেন্টার ও পরমাণু স্থাপনায় হামলার দাবি ইরানের, যুদ্ধ ২৭তম দিনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, স্বাধীনতা দিবসে প্রীতি ফুটবল ম্যাচের উদ্বোধন পঞ্চগড়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ৪০ যাত্রী নিয়ে উল্টে গেল বাস ফিলিং স্টেশনে লাইনে দাঁড়িয়েই মৃত্যু, হিটস্ট্রোকে প্রাণ গেল বাইক আরোহীর দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবির ঘটনায় নিহত বেড়ে ২৩ রাঙামাটিতে মাদক সম্রাট সজল দাশ সহ ৬জন আটক

ল্যাংটা বাবার মাজারের ছায়া এম,এ. আলীর ঔষধ দোকানের ১৪ প্রাণ কেড়ে নিলো বিষমদ!

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২১ জুলাই, ২০২৫
  • ২৪০ বার দেখা হয়েছে

প্রতিবেদক: কাজল , খুলনার খালিশপুর থানার বৈকালি, বয়রা—ল্যাংটা চাচার মাজার সংলগ্ন একটি হোমিওপ্যাথি ঔষধের দোকান থেকে হাত তৈরি বিষাক্ত এলকোহল (ল্যাক) সেবনে ১৪ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৫ জন ঘটনাস্থলেই প্রাণ হারান এবং ৯ জন মারা যান খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে, যাদের একজন ছিলেন লাইফ সাপোর্টে।

স্থানীয় সূত্রে জানা যায়, ডা. এম. এ. আলী দীর্ঘদিন ধরে ঔষধ ব্যবসার আড়ালে অবৈধ মাদক ও মদ বিক্রি করে আসছিলেন। অভিযোগ রয়েছে, তার ছেলে, মেয়ে ও মেয়ের জামাই এই অপরাধে জড়িত। পারিবারিক কলহের জেরে জামাইয়ের সঙ্গে ছোট মেয়ের বিচ্ছেদের পর মেয়েটিও একই নামে আরেকটি হোমিওপ্যাথি ঔষুধের দোকান চালু করে, যা হয়ে ওঠে মাদক ব্যবসার নতুন কেন্দ্র।

২০২৫ সালের ১৯ জুলাই, শনিবার, এই দোকান থেকেই মদ কিনে সেবনের পর একে একে অসুস্থ হয়ে পড়েন অনেকেই। শেষ পর্যন্ত মৃত্যুর সংখ্যা দাঁড়ায় ১৪-তে। এলাকাবাসীর ভাষ্যমতে, দোকানটিতে প্রতিদিন তরুণরা মাদক ও বিষাক্ত মদ কিনে সেবন করত।

ঘটনার পর সোনাডাঙ্গা মডেল থানার পুলিশ দোকানটি তালাবদ্ধ অবস্থায় পায়। উত্তেজিত জনতা তালা ভেঙে ভেতর থেকে বিষাক্ত মদের বোতল উদ্ধার করে। পুলিশ ডা. এম. এ. আলীকে তার বাড়ি থেকে গ্রেফতার করলেও তার ছেলে, মেয়ে ও জামাই পলাতক রয়েছে। বিষাক্ত মদের নমুনা পরীক্ষার পর পুলিশের পক্ষ থেকে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ নিশ্চিত করা হয়।

মৃতদের মধ্যে বৈকালি, ডুমুরিয়া ও বয়রা সেরের মোড় এলাকার বাসিন্দারা রয়েছেন। ঘটনাস্থল ছিল বয়রা পুজাখোলা মোড়, ইসলামী কলেজ সংলগ্ন এলাকা।

এলাকাবাসী এ ঘটনায় গভীর ক্ষোভ প্রকাশ করে প্রশাসনের ব্যর্থতাকে দায়ী করেছেন এবং এই পরিবারের সকল সদস্যের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। তারা বলেন, পবিত্র মাজারের ছায়ায় গড়ে ওঠা এমন মাদক ব্যবসা শুধু এলাকার নয়—সমগ্র খুলনার জন্য লজ্জাজনক। তারা চান, প্রশাসন এবার যেন কঠোর পদক্ষেপ গ্রহণ করে এবং ভবিষ্যতে আর কোনো হোমিওপ্যাথি ঔষুধের দোকানের আড়ালে মরণ ফাঁদ তৈরি না হয়।

প্রশাসনিক দৃষ্টি আকর্ষণ:
এই ঘটনায় দেশের গণমাধ্যম, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ সদর দফতর, স্বাস্থ্য অধিদফতর, মাদক নিয়ন্ত্রণ অধিদফতর, স্থানীয় প্রশাসন ও বিচার বিভাগের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে। জনগণের পক্ষ থেকে একান্ত দাবি—এই ঘটনায় জড়িত সকল অপরাধীর দ্রুত বিচার এবং খুলনায় মাদক নির্মূল কার্যক্রম আরও জোরদার করা হোক।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com