1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
*ঈদকে আরও আনন্দময় করতে এ৬এস প্রোসহ ক্যাশব্যাক ক্যাম্পেইন ঘোষণা অপোর* রাজধানীতে ফোর্টিস হসপিটালের ইফতার মাহফিল: মিলনমেলায় রূপ নিল কর্পোরেট ও মেডিকেল ট্যুরিজম সংশ্লিষ্টদের সমাগম ঈদকে ঘিরে শ্রমিকদের বেতন-ভাতা নিয়ে চাপ, বৈশ্বিক সংকটে বিপর্যস্ত পোশাক শিল্প—সমাধানে রাজনৈতিক সদিচ্ছার আহ্বান ইসরায়েল লক্ষ্য করে আবারও ইরানের মিসাইল হামলা, মধ্য ও দক্ষিণাঞ্চলে সাইরেন ইসরায়েলি হামলায় নিহত আলি লারিজানি: আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করল ইরান ইসরায়েলের হামলায় বাসিজ কমান্ডার গোলামরেজা সোলাইমানি নিহত, প্রতিশোধের হুঁশিয়ারি ইরানের ভিয়েনায় স্বরাষ্ট্রমন্ত্রী ও ব্রিটিশ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক: পুলিশ সংস্কার ও রোহিঙ্গা ইস্যুতে যুক্তরাজ্যের সহযোগিতা কামনা দাউদকান্দিতে সাংবাদিকদের সম্মানে বিএনপির ইফতার—নির্বাচনে প্রার্থিতা ঘোষণা লতিফ ভূইয়ার মধ্যপ্রাচ্য সংকট: যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান, ‘পরাজয় স্বীকার না করলে আলোচনা নয়’—ইরান কৃষকের মুখে হাসি ছাড়া উন্নয়ন অসম্ভব: প্রধানমন্ত্রী তারেক রহমান

পার্বত্য চুক্তি বাস্তবায়ন: শান্তিচুক্তি পক্ষসমূহের রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ১৪১ বার দেখা হয়েছে

রাঙামাটি জেলা প্রতিনিধি : পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির বাস্তবায়ন ও পর্যবেক্ষণ বিষয়ক একটি রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ জুলাই) সকাল সাড়ে ১০টায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের রেস্ট হাউসের সম্মেলনকক্ষে আয়োজিত এ বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন।

বৈঠকে সভাপতিত্ব করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা।
এছাড়া বৈঠকে অংশ নেন শান্তি চুক্তির অন্যতম স্বাক্ষরকারী ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা ওরফে সন্তু লারমা, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) অনুপ কুমার চাকমা, মন্ত্রণালয়ের যুগ্ম সচিব কংকন চাকমা, উপসচিব মোংগল চন্দ্র পাল, মো. শামসুল হক এবং আঞ্চলিক পরিষদের সদস্য গৌতম দেওয়ান।

বৈঠক শেষে দুপুরে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেন, চুক্তি বাস্তবায়নে এখনো কিছু সমস্যা রয়েছে, বিশেষ করে কিছু ছোট ছোট বিষয় নিয়ে মতভেদ আছে, যা আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব। তবে বড় সমস্যাগুলো গভীরভাবে বিবেচনা করে পর্যবেক্ষণ করা হচ্ছে।

তিনি বলেন, “জনসংহতি সমিতির সভাপতি সন্তু লারমার সাথে দীর্ঘ ও খোলামেলা আলোচনা হয়েছে। সরকার চুক্তি বাস্তবায়নে আন্তরিক, তবে তা যেন কোনো নতুন সমস্যা সৃষ্টি না করে সে বিষয়েও সতর্কতা অবলম্বন করা হচ্ছে।”

সরকারের পক্ষ থেকে শান্তি চুক্তি বাস্তবায়ন নিয়ে নতুন করে কার্যকর উদ্যোগ নেওয়ার বার্তাও উঠে এসেছে এ বৈঠকে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com