1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
১৯ কোটি টাকার ইয়াবাসহ ৫ কারবারি আটক পানছড়িতে প্রতিপক্ষের গুলিতে নিহত ইউপিডিএফ (গণতান্ত্রিক) নেতা খুলনার ফুলতলায় বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ বীর মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত রংপুরে গণমাধ্যম কর্মীর বিরুদ্ধে করা মিথ্যা ধর্ষণ মামলার সাক্ষী আপন দুই ছেল নিষেধাজ্ঞা মামলার মধ্যেই বাউন্ডারি নির্মাণ শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে আইন লঙ্ঘনের গুরুতর অভিযোগ 🔴 শাওয়ালের ছয় রোজা: রমাদানের পর ইবাদতের ধারাবাহিকতা ও ফরজ-নফলের ভারসাম্যের আহ্বান শ্রী শ্রী রামনবমী উৎসব ২০২৬ ও বর্ণাঢ্য শোভাযাত্রা তেল সরবরাহে বড় সংকটের শঙ্কা, ইরান সংঘাত দ্রুত সমাধানের আহ্বান সৌদি অর্থমন্ত্রীর ইসরায়েলের সামরিক কমান্ড সেন্টার ও পরমাণু স্থাপনায় হামলার দাবি ইরানের, যুদ্ধ ২৭তম দিনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, স্বাধীনতা দিবসে প্রীতি ফুটবল ম্যাচের উদ্বোধন

ঠাকুরগাঁওয়ে বিশ্ব ব্যাংক টিমের পার্টনার প্রোগ্রাম পরিদর্শন

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫
  • ১৬৮ বার দেখা হয়েছে

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি : ঠাকুরগাঁও সদরে বিশ্বব্যাংকের একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন টিম পরিদর্শন করলেন প্রোগ্রাম অন এগ্রিকালচার এ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ এ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ(পার্টনার) পোগ্রামের বিভিন্ন কার্যক্রম ।
বৃহস্পতিবার সদর উপজেলার নারগুন ইউনিয়নের উত্তম কৃষি চর্চার মাধ্যমে উৎপাদিত ফসল করলাসহ পার্টনার ফিল্ড স্কুল, ডাক্তার পাড়া কৃষক সেবা কেন্দ্র, উত্তম কৃষিচর্চার বিভিন্ন অনুশীলন পরিদর্শন করেন এই টিম। এসময় বিশ্বব্যাংক টিমের সদস্যরা কৃষকদের সাথে মতবিনিময় করে বাংলাদেশে পার্টনার প্রোগ্রাম বাস্তবায়নে বিশ্ব ব্যাংকের সহায়তার আশ্বাস ব্যক্ত করেন। তাঁরা বলেন, নিরাপদ খাদ্য উৎপাদন, পরিবেশ সুরক্ষা ও কর্মীর স্বাস্থ্য সুরক্ষার জন্য উত্তম কৃষি চর্চার বিকল্প নেই। তাঁরা প্রকল্পের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে আরও নিখুঁতভাবে কাজ করার তাগাদা দেন।

প্রোগ্রামে বিশ্বব্যাংক টিমে ছিলেন, বিশ্ব ব্যাংকের সিনিয়র এগ্রিকালচার ইকোনোমিস্ট ও টাস্ক টিম লিডার- আমাদুবা , কান্ট্রি ডিরেক্টর ভ্যালেন্টাইন আচাঞ্চো, ইফাদ (IFAD)’র কান্ট্রি প্রোগ্রাম এনালিস্ট ডেভিড উইলিয়াম ডোলান। পার্টনারের পক্ষ থেকে তাদেরকে সঙ্গ দেন প্রোগ্রাম কো-অর্ডিনেটর আবুল কালাম আজাদ, এডিশনাল প্রোগ্রাম ডিরেক্টর ড.গৌর গোবিন্দ দাশ, কৃষি সম্প্রসারণ উপ-পরিচালক মাজেদুল ইসলাম, সিনিয়র মনিটরিং অফিসার সঞ্জয় দেবনাথ, উপজেলা কৃষি অফিসার নাসিরুল আলম, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মসিউর রহমান ও আব্দুল্লাহ আল মুজাহিদ,উপসহকার, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আব্দুল খালেক প্রমুখ।

জাকির মোস্তাফিজ মিলু

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com