1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে। মেয়ে-জামাইয়ের বাড়ি যেতে গিয়ে শেষযাত্রা, কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনায় প্রাণ গেল চৌগাছার দম্পতির ইরানের হামলায় আরাদ-দিমোনায় তীব্র আতঙ্ক, ঘর ছাড়লেন প্রায় ৩ হাজার ইসরায়েলি হাদিকে কে গুলি করেছে জানেন না ফয়সাল নেপালে বিকেএসপি জুডো দলের সাফল্যে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন। ঈদের পরদিন কমলাপুরে ঢাকামুখী যাত্রীর চাপ, তবে নেই আগের ভোগান্তি ট্রাম্পের ৪৮ ঘণ্টার আলটিমেটামের পর ইরানের ঘোষণা—‘শত্রু-সংশ্লিষ্ট’ জাহাজ ছাড়া হরমুজ উন্মুক্ত প্রহরীদের মাঝে ঈদ উপহার বিতরণ, পাশে SLUS Radio/88.88FM “গল্পের শহর” ও সাংবাদিক হাসনাত তুহিন নির্বাচনী প্রচার ও পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে- তৃণমূল ও বিজেপির মধ্যে ঝামেলা ঈদের দিনে কাঠমান্ডুতে বাংলাদেশের জুডোকারদের দারুণ সাফল্য, জোড়া স্বর্ণসহ ৩ পদক

গোপালগঞ্জের সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে জামায়াতের বিক্ষোভ

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ১২৪ বার দেখা হয়েছে

মোঃ হালিম মিয়া, বিশেষ প্রতিনিধি : গোপালগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাংগাইলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা জামায়াতে ইসলামী।

বৃহস্পতিবার (১৭জুলাই’২৫) জেলা আমীর আহসান হাবীব মাসুদের নেতৃত্বে একটি মিছিল শহরের পুরাতন কোর্ট মসজিদের সামনে থেকে শুরু হয়ে নিরালা মোড় শহীদ মিনারের সামনে দিয়ে ভিক্টোরিয়া রোড হয়ে পুরাতন বাসস্ট্যান্ডে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা সেক্রেটারি মাওলানা হুমায়ুন কবির, ইসলামি ছাত্রশিবিরের জেলা সেক্রেটারি মো. আব্দুর রাজ্জাক, শহর জামায়াতের আমীর অধ্যাপক মিজানুর রহমান চৌধুরী প্রমুখ।

সমাবেশ পরিচালনা করেন সদর উপজেলা আমীর অধ্যাপক ইকবাল হোসাইন বাদল। সভাপতির বক্তব্যে জেলা আমীর বলেন, ফ্যাসিবাদের প্রেতাত্মারা গোপালগঞ্জ থেকে আবারও মাথাচাড়া দিয়ে উঠার ষড়যন্ত্র করছে। এনসিপির প্রোগ্রামে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা স্বাভাবিক কোন ঘটনা নয়। এটি বাংলাদেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের অংশ।

সুতরাং জুলাই আন্দোলনের সহকর্মীদের বিভেদ ভুলে আবারও ঐক্যবদ্ধ হয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে দুর্বার গণআন্দোলন গড়ে তুলার আহবান জানান তিনি । ভারতের গোলামীর বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে ন্যায় ও ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গঠনে ভূমিকা পালন করতে হবে। গোপালগঞ্জে সন্ত্রাসী হামলার সুষ্ঠু তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এ ঘটনার শুরুতে প্রশাসনের দুর্বলতা খুঁজে বের করে ফ্যাসীবাদের দোসরদের শাস্তির আওতায় আনতে হবে।

পরবর্তীতে প্রশাসন ও সেনাবাহিনীর কার্যকর ভূমিকার জন্য তাদেরকে ধন্যবাদ জানান জেলা আমীর আহসান হাবীব মাসুদ। তিনি সকলকে ১৯ তারিখের ঢাকার সমাবেশে যোগ দেওয়ার মাধ্যমে ন্যায়ও ইনসাফের পক্ষে অবস্থান নেওয়ার আহবান জানান। মিছিলে ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়াসহ দিল্লির গোলামীর বিরুদ্ধে স্লোগান দেন নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com