1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ১১ মে ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
মেগা প্রকল্পের আড়ালে ৩০ লাখ কোটি টাকা পাচার: সেতুমন্ত্রী বাংলাদেশ সীমান্তে কাঁটাতার: ৪৫ দিনের মধ্যে বিএসএফকে জমি দেবে পশ্চিমবঙ্গ সরকার লাইফ সাপোর্টে কারিনা কায়সার, অবস্থার অবনতি—ভারতে নিতে প্রস্তুতি, বাবার আকুতি “মেয়েটা বাঁচুক” রূপপুর, টানেল ও পদ্মা সেতুতে অপ্রয়োজনীয় খরচ হয়েছে: প্রধানমন্ত্রী তারেক রহমান ডিজিটাল ভূমি সেবায় স্বস্তি: দালালমুক্ত হচ্ছে খতিয়ান, নামজারি ও খাজনা প্রক্রিয়া খাগড়াছড়িতে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন: মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবি ১৩১টি ফ্লাইটে সৌদি পৌঁছেছেন ৫১ হাজারের বেশি হজযাত্রী, শেষ ফ্লাইট ২১ মে ভ্রূণের লিঙ্গ নির্ধারণ ও প্রকাশ বন্ধে হাইকোর্টের ঐতিহাসিক রায়, ডিজিটাল ডাটাবেজ তৈরির নির্দেশ ঢাবির সহকারী প্রক্টর পদ ছাড়লেন শেহরীন আমিন ভূঁইয়া (মোনামি), একই দিনে পদত্যাগ প্রক্টর সাইফুদ্দীনের এনসিপির প্রথম ধাপে ১০০ প্রার্থী ঘোষণা, দ্বিতীয় তালিকা ২০ মে

রংপুরে করোনায় আরও ১৫ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক
  • আপডেট : শনিবার, ২৪ জুলাই, ২০২১
  • ৪৩২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : রংপুর বিভাগে গত ২৪ ঘণ্টার ব্যবধানে করোনায় আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত বিভাগে করোনায় মোট মৃতের সংখ্যা ৮২২ জন। নতুন করে আরও ৩২৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তের হার ২৫ দশমিক ২৭ শতাংশ।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত প্রাপ্ত তথ্যে রংপুরে ১ জন, পঞ্চগড়ে ২ জন, নীলফামারীতে ৪ জন, কুড়িগ্রামে ৩ জন, ঠাকুরগাওয়ে ৩, দিনাজপুরে ২ জন মৃত্যুবরণ করেছেন।

এ পর্যন্ত দিনাজপুর জেলায় ২৫৪ জন, রংপুরে ১৬৯, ঠাকুরগাঁওয়ে ১৫৭, নীলফামারীতে ৬৩, লালমনিরহাটে ৪৭, পঞ্চগড়ে ৪৯, কুড়িগ্রামে ৪৫ ও গাইবান্ধার ৩৮ জন মারা গেছেন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২১৮ জন। নমুনা পরীক্ষায় আরও ৩২৬ জনের করোনা শনাক্ত হয়েছে।

এর মধ্যে রংপুরে ৩৭ জন, দিনাজপুরে ৪৪ জন, কুড়িগ্রামে ২১ জন, নীলফামারীতে ৫৭ জন, ঠাকুরগাঁওয়ে ১০৪ জন, গাইবান্ধায় ২৪ জন, পঞ্চগড়ে ৩০ জন ও লালমনিরহাটে ৯ জন রয়েছেন। বিভাগে এ পর্যন্ত ১ লাখ ৯৯ হাজার ১১৬ জনের নমুনা পরীক্ষা করে ৩৯ হাজার ১৪৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছেন। এছাড়াও বিভাগীয় স্বাস্থ্য পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. আবু মো. জাকিরুল ইসলাম স্বাস্থ্য বিধি মেনে চলার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com