1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঈদের দিনে আতঙ্কে সিলেটের বিএনপি নেতার পরিবার মাদক মামলায় ফেরারি পিতা-পুত্র, তদন্ত দাবি স্বজনদের জ্বালানি ঘাটতি ও নিরাপত্তাহীনতায় পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, সতর্ক করল মালিক সমিতি কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে। মেয়ে-জামাইয়ের বাড়ি যেতে গিয়ে শেষযাত্রা, কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনায় প্রাণ গেল চৌগাছার দম্পতির ইরানের হামলায় আরাদ-দিমোনায় তীব্র আতঙ্ক, ঘর ছাড়লেন প্রায় ৩ হাজার ইসরায়েলি হাদিকে কে গুলি করেছে জানেন না ফয়সাল নেপালে বিকেএসপি জুডো দলের সাফল্যে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন। ঈদের পরদিন কমলাপুরে ঢাকামুখী যাত্রীর চাপ, তবে নেই আগের ভোগান্তি ট্রাম্পের ৪৮ ঘণ্টার আলটিমেটামের পর ইরানের ঘোষণা—‘শত্রু-সংশ্লিষ্ট’ জাহাজ ছাড়া হরমুজ উন্মুক্ত প্রহরীদের মাঝে ঈদ উপহার বিতরণ, পাশে SLUS Radio/88.88FM “গল্পের শহর” ও সাংবাদিক হাসনাত তুহিন

আরব আমিরাতের রাষ্ট্রদূতের মানবিক উদ্যোগে সহায়তা পেয়েছেন বাংলাদেশের প্রায় ১,৫৫,০০০ মানুষ

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১২ জুলাই, ২০২৫
  • ৪৫৪ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি প্রতিনিধি : – বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলী আব্দুল্লাহ খাসিফ আল হামুদি-এর মানবিক উদ্যোগ ও তত্ত্বাবধানে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের প্রায় ৩৪,৫৮০ পরিবার অর্থাৎ প্রায় ১,৫৫,০০০ মানুষ প্রত্যক্ষভাবে সহায়তা পেয়েছেন। এর মাধ্যমে বাংলাদেশের অসহায় ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে তিনি সহানুভূতি ও মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন।

কোভিড-পরবর্তী কঠিন সময়ে রাষ্ট্রদূত আব্দুল্লাহ বিভিন্ন সময়ে অসহায় মানুষের জন্য বন্যার ত্রাণ, শীতবস্ত্র, রমজানের খাদ্য সহায়তা, রোহিঙ্গাদের সহায়তা, কোরবানির গোশত বিতরণ, মসজিদ ও ঘর নির্মাণসহ নানামুখী কার্যক্রম পরিচালনা করেন।

এই সকল উদ্যোগ কেবল তাৎক্ষণিক সহায়তা নয়, বরং বহু মানুষের জীবনে এনে দিয়েছে আশার আলো, নিরাপত্তা এবং সামাজিক স্থিতি। এসব কার্যক্রম বাস্তবায়নে রাষ্ট্রদূত নিজেই সম্পৃক্ত থেকেছেন এবং বিভিন্ন দাতা সংস্থার সহযোগিতা নিশ্চিত করেছেন। যাদের মধ্যে রয়েছে ইউএই এইড, এমিরেটস রেড ক্রিসেন্ট এবং জায়েদ চ্যারিটেবল অ্যান্ড হিউমেনিটেরিয়ান ফাউন্ডেশন।

বাংলাদেশের মানুষের প্রতি সংযুক্ত আরব আমিরাতের আন্তরিকতা, মানবিকতা এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হোক এই প্রত্যাশা আমাদের সকলের।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com