1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে। মেয়ে-জামাইয়ের বাড়ি যেতে গিয়ে শেষযাত্রা, কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনায় প্রাণ গেল চৌগাছার দম্পতির ইরানের হামলায় আরাদ-দিমোনায় তীব্র আতঙ্ক, ঘর ছাড়লেন প্রায় ৩ হাজার ইসরায়েলি হাদিকে কে গুলি করেছে জানেন না ফয়সাল নেপালে বিকেএসপি জুডো দলের সাফল্যে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন। ঈদের পরদিন কমলাপুরে ঢাকামুখী যাত্রীর চাপ, তবে নেই আগের ভোগান্তি ট্রাম্পের ৪৮ ঘণ্টার আলটিমেটামের পর ইরানের ঘোষণা—‘শত্রু-সংশ্লিষ্ট’ জাহাজ ছাড়া হরমুজ উন্মুক্ত প্রহরীদের মাঝে ঈদ উপহার বিতরণ, পাশে SLUS Radio/88.88FM “গল্পের শহর” ও সাংবাদিক হাসনাত তুহিন নির্বাচনী প্রচার ও পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে- তৃণমূল ও বিজেপির মধ্যে ঝামেলা ঈদের দিনে কাঠমান্ডুতে বাংলাদেশের জুডোকারদের দারুণ সাফল্য, জোড়া স্বর্ণসহ ৩ পদক

নির্বাচন সামনে রেখে বিএনপিকে নিয়ে ষড়যন্ত্র করছে কিছু দল- আফাজ উদ্দিন

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১১ জুলাই, ২০২৫
  • ১৪৯ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি প্রতিনিধি : জনগণের সাথে যাদের কোনো সম্পৃক্ততা নেই, সেইসব রাজনৈতিক দল আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিএনপিকে নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক ছাত্র ও যুবনেতা মুহাম্মদ আফাজ উদ্দিন।

আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর উত্তরা ১১ ও ১৩ নম্বর সেক্টরের জনপথ রোডে বিএনপির এক বৃক্ষরোপণ কর্মসূচি পূর্ব সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, “কিছু ইসলামি দল ও কিছু নতুন রাজনৈতিক দল, যাদের ওপর জনগণের কোনো আস্থা নেই, যারা কখনো জনগণের পাশে ছিল না, তারাই আজ বিএনপিকে নিয়ে ষড়যন্ত্র করছে। কিন্তু কোনো ষড়যন্ত্রই কাজে আসবে না। নির্বাচন সঠিক সময়েই, আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে।”

আফাজ উদ্দিন আরও বলেন, “নির্বাচনকে ঘিরে কোনো ধরনের চক্রান্ত দেশের জনগণ কখনো মেনে নেবে না। জনগণ ঐক্যবদ্ধভাবে সব ষড়যন্ত্রের জবাব দেবে। বিএনপি ভয় পায় না, বরং প্রস্তুত হয়েই মাঠে আছে।”

তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কথা উল্লেখ করে বলেন, “তারেক রহমান ইতোমধ্যে বলেছেন, তিনি দেশে ফিরলে বাংলাদেশে আমূল পরিবর্তন আসবে। যেসব মহল বিএনপিকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে, তারাই আগে থেকে প্রার্থী ঘোষণা শুরু করে দিয়েছে। অথচ বিএনপি এখনো আনুষ্ঠানিকভাবে কোনো প্রার্থী ঘোষণা করেনি।”

রাষ্ট্রপুনর্গঠনের লক্ষ্যে ঘোষিত বিএনপির ৩১ দফা রূপরেখা প্রসঙ্গে তিনি বলেন, “এই ৩১ দফার মধ্যেই ভবিষ্যতের রাষ্ট্র কাঠামোর সব দিক উঠে এসেছে। নারীর ক্ষমতায়ন, স্বাস্থ্যসেবা, বিচার বিভাগ, নির্বাচন কমিশন—সবকিছুই এর অন্তর্ভুক্ত। এটা কেবল বিএনপির একক চিন্তা নয়, দেশের পেশাজীবী, বুদ্ধিজীবীসহ সকল শ্রেণি-পেশার মানুষের মতামতের ভিত্তিতে এই রূপরেখা তৈরি হয়েছে।”

পরিবেশ রক্ষায় বিএনপির কর্মসূচি নিয়ে আফাজ উদ্দিন বলেন, “তারেক রহমান ঘোষণা দিয়েছেন, বিএনপি ক্ষমতায় গেলে সারাদেশে ৬ কোটির বেশি বৃক্ষরোপণ করবে। সেই লক্ষ্যে এখন থেকেই আমরা এই কর্মসূচি শুরু করেছি। আমাদের সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এই বৃক্ষরোপণ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।”

তিনি আরও বলেন, “পতিত স্বৈরাচার সরকার গত ১৬ বছরে সারাদেশের বন উজাড় করে দিয়েছে। বিএনপি সিদ্ধান্ত নিয়েছে—সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচিকে জাতীয় আন্দোলনে রূপান্তর করবে।”

এর আগে দুপুরে উত্তরা ১৩ নম্বর সেক্টরে বৃহত্তর উত্তরার বিভিন্ন থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নিয়ে এক মতবিনিময় সভায়ও বক্তব্য দেন আফাজ উদ্দিন। তিনি দলীয় নেতাকর্মীদের আগামী নির্বাচনের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানান।

মোঃ জাকির হোসেন

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com