1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
চেক প্রতারণা মামলায় কারাগারে সেই শাহেদের বাবা সিটি করপোরেশনের নিয়ন্ত্রণে যেতে চাননা বসুন্ধরার বাসিন্দারা বুড়িমারী সীমান্তে বিএসএফের ড্রোন বিধ্বস্ত, স্থানীয়দের মাঝে আতঙ্ক দুপুরের পর ঝড়ো হাওয়ার সতর্কতা: ১১ অঞ্চলে ১ নম্বর সংকেত, বৃষ্টি-বজ্রপাতের আশঙ্কা ভোটে হার মানেননি দাবি মমতার, “১০০ আসন লুট”—বিজেপি ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে তোপ প্রধানমন্ত্রী তারেক রহমানের জুনে সম্ভাব্য বিদেশ সফর, তালিকায় চীন ও ভারত প্রথম নির্বাচনে চমক: সরকার গঠনের দৌড়ে এগিয়ে বিজয়ের দল, তামিলনাড়ুতে জোট রাজনীতির সমীকরণ জটিল সংরক্ষিত নারী আসনে নুসরাত তাবাসসুম এমপি—ইসির গেজেট প্রকাশ, আইনি জটিলতার মধ্যেই চূড়ান্ত ঘোষণা পশ্চিমবঙ্গে তৃণমূলের দুর্বলতা: ৮ কারণে চাপে মমতা বন্দ্যোপাধ্যায় বরিশালে জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের উদ্যোগে ‘মুক্ত গণমাধ্যম দিবস’ পালিত

ঠাকুরগাঁও ঔষধ ব্যবসায়ী কল্যাণ সমিতির যাত্রা শুরু

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৬ জুলাই, ২০২৫
  • ২৮৮ বার দেখা হয়েছে

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি : জেলার ঔষধ ব্যবসায়ীদের সার্বিক কল্যাণার্থে ঠাকুরগাঁওয়ে গঠিত হলো ঔষধ ব্যবসায়ী কল্যাণ সমিতি। রোববার দুপুরে ঠাকুরগাঁও আমতলী চৌরাস্তায় কমিউনিটি হাসপাতালের কনফারেন্স রুমে জেলা শহরের নেতৃস্থানীয় ঔষধ ব্যবসায়ীদের অংশগ্রহণে এক সভায় সর্বসম্মতিক্রমে এই কমিটি গঠিত হয়। এম আর ড্রাগসের স্বত্বাধিকারী মিজানুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন মেডিসিন মার্টের আব্দুল মান্নান, দোলন ফার্মেসির হুমায়ুন কবির, হাবিব ফার্মেসির হাবিবুর রহমান, পল­বী ড্রাগ হাউজের প্রণব কুমার ঘোষ, কেয়ার ফার্মেসির ডাঃ ইহসানুল হক এবং সমতা ফার্মেসির আনসারুল হক।

সভায় সবাই একমত হন যে, এই সংগঠন ঔষধ ব্যবসায়ীদের জীবিকা, নিরাপত্তা ও সার্বিক স্বার্থে পরিচালিত হবে এবং এই পেশায় নিযুক্তদের উপর যে কোনো ধরনের অন্যায় অবিচার চাঁদাবাজি প্রতিরোধে ঐক্যবদ্ধ পদক্ষেপ গ্রহণ করবে। এ ছাড়াও সংগঠনটি সামাজিক ও রাষ্ট্রিয় কল্যাণে কাজ করবে। সংগঠনের কোনো সদস্য মৃত্যুবরণ করলে সংগঠনের তহবিল থেকে তাদের প্রত্যেকের পরিবারকে ৫ লক্ষ টাকা প্রদান করার সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় ডাঃ ইহসানুল হককে আহবায়ক এবং আনসারুল হককে সদস্যসচিব করে সর্বসম্মতিক্রমে ১৭ সদস্যবিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।
কমিটির আহবায়ক ডাঃ ইহসানুল হক ইহসান জানান, শীঘ্রই একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে এবং জেলার সকল ঔষধ ব্যবসায়ীকে এই কমিটিতে একত্রিত করার জন্য এবং কল্যাণমুখী একটি সংগঠন করার জন্য কমিটি কাজ করে যাবে ।

জাকির মোস্তাফিজ মিলু

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com