1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে। মেয়ে-জামাইয়ের বাড়ি যেতে গিয়ে শেষযাত্রা, কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনায় প্রাণ গেল চৌগাছার দম্পতির ইরানের হামলায় আরাদ-দিমোনায় তীব্র আতঙ্ক, ঘর ছাড়লেন প্রায় ৩ হাজার ইসরায়েলি হাদিকে কে গুলি করেছে জানেন না ফয়সাল নেপালে বিকেএসপি জুডো দলের সাফল্যে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন। ঈদের পরদিন কমলাপুরে ঢাকামুখী যাত্রীর চাপ, তবে নেই আগের ভোগান্তি ট্রাম্পের ৪৮ ঘণ্টার আলটিমেটামের পর ইরানের ঘোষণা—‘শত্রু-সংশ্লিষ্ট’ জাহাজ ছাড়া হরমুজ উন্মুক্ত প্রহরীদের মাঝে ঈদ উপহার বিতরণ, পাশে SLUS Radio/88.88FM “গল্পের শহর” ও সাংবাদিক হাসনাত তুহিন নির্বাচনী প্রচার ও পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে- তৃণমূল ও বিজেপির মধ্যে ঝামেলা ঈদের দিনে কাঠমান্ডুতে বাংলাদেশের জুডোকারদের দারুণ সাফল্য, জোড়া স্বর্ণসহ ৩ পদক

মোদিকে বলবো, অন্যদের পুশইন না করে; জুলাইয়ের খুনি হাসিনাকে ফেরত পাঠান: হাসনাত আবদুল্লাহ

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৬ জুলাই, ২০২৫
  • ১৩০ বার দেখা হয়েছে

মোঃ নেওয়াজ মোর্শেদ নোমান, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, মাঝে মধ্যে ক্ষুনি শেখ হাসিনা সীমান্তের ঐপার থেকে টুক করে ঢুকে পড়ার চেষ্টা করে। আরেক মশায় মোদি মুসলমান ভাইদেরকে বাংলাদেশে পুশইন করে। আমরা মোদিকে বলব অন্যদের বাংলাদেশে পুশইন না করে জুলাইয়ের খুনি হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠান। অনেক রাজনৈতিক দল জুলাইয়ের অভ্যুত্থান কে বলছেন আবেগের আন্দোলন। এই আন্দোলনকে সংবিধানে স্থান দেয়ার প্রয়োজন নেই। যারা জুলাইয়ের বিপক্ষে অবস্থান নিচ্ছেন তারা আওয়ামীলীগকে পুনর্বাসনের চেষ্টা করছেন।

শনিবার বিকেলে শহরের শহীদ ডাক্তার আবুল কাশেম ময়দানে বিচার, সংস্কার ও নতুন সংবিধানের দাবিতে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দ জুলাই পথযাত্রা শেষে এসব কথা বলেন তিনি।

হাসনাত আবদুল্লাহ আরো বলেন, আওয়ামীলীগের ব্যবসা কারা চালায় আমরা কি জানিনা? এলাকায় কারা চাঁদাবাজি করে আমরা কি জানিনা? আর এলাকায় চাঁদাবাজি হতে দেয়া যাবেনা, সন্ত্রাসবাদ হতে দেয়া যাবেনা, কোন আলেম ওলামাদের নির্যাতন করতে দেয়া যাবেনা, কোন মন্দির ভাঙ্গা যাবেনা, মাদ্রাসা ও স্কুলের শিক্ষার্থীদের পাখির মতো রাস্তায় হত্যা করেছে সেই বাংলাদেশ আর ফিরতে দেয়া যাবেনা বলে জানান তিনি।

এদিকে, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, শুধু হাসিনার পরিবর্তন চাইনি, পরিবর্তন চেয়েছি দুর্নীতিবাজ ও মাফিয়াদেরও, সংস্কারের মাধ্যমে নির্বাচন চাই।

নাহিদ ইসলাম আরো বলেন, আগামী ৩আগষ্ট ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই ঘোষনাপত্র পাঠ করা হবে তখন জয়পুরহাটের নানা সমস্যা নিয়ে কথা হবে বলেও জানান তিনি।

এ সময় জেলা নাগরিক পার্টির প্রধান সমন্বয়কারী ফিরোজ আলমগীরের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন দলটির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, জেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী ওমর আলী বাবু প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com