1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ১১ মে ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
মেগা প্রকল্পের আড়ালে ৩০ লাখ কোটি টাকা পাচার: সেতুমন্ত্রী বাংলাদেশ সীমান্তে কাঁটাতার: ৪৫ দিনের মধ্যে বিএসএফকে জমি দেবে পশ্চিমবঙ্গ সরকার লাইফ সাপোর্টে কারিনা কায়সার, অবস্থার অবনতি—ভারতে নিতে প্রস্তুতি, বাবার আকুতি “মেয়েটা বাঁচুক” রূপপুর, টানেল ও পদ্মা সেতুতে অপ্রয়োজনীয় খরচ হয়েছে: প্রধানমন্ত্রী তারেক রহমান ডিজিটাল ভূমি সেবায় স্বস্তি: দালালমুক্ত হচ্ছে খতিয়ান, নামজারি ও খাজনা প্রক্রিয়া খাগড়াছড়িতে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন: মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবি ১৩১টি ফ্লাইটে সৌদি পৌঁছেছেন ৫১ হাজারের বেশি হজযাত্রী, শেষ ফ্লাইট ২১ মে ভ্রূণের লিঙ্গ নির্ধারণ ও প্রকাশ বন্ধে হাইকোর্টের ঐতিহাসিক রায়, ডিজিটাল ডাটাবেজ তৈরির নির্দেশ ঢাবির সহকারী প্রক্টর পদ ছাড়লেন শেহরীন আমিন ভূঁইয়া (মোনামি), একই দিনে পদত্যাগ প্রক্টর সাইফুদ্দীনের এনসিপির প্রথম ধাপে ১০০ প্রার্থী ঘোষণা, দ্বিতীয় তালিকা ২০ মে

শরণখোলায় ব্যাটারি চালিত ভ্যান উল্টে কিশোর জিয়াদের করুণ মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৫ জুলাই, ২০২৫
  • ৩৯৩ বার দেখা হয়েছে

 

মোঃ কামরুল ইসলাম টিটু বাগেরহাট শরণখোলা প্রতিনিধি : বাগেরহাটের শরণখোলা উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারি চালিত ভ্যান উল্টে মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছে জিয়াদ হাওলাদার (১৬) নামে এক কিশোর।
শনিবার (৫ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার তাফালবাড়ি বাজার সড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত জিয়াদ উপজেলার রাজেশ্বর গ্রামের ইউসুফ হাওলাদারের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, জিয়াদ নিজেই তার ভ্যানগাড়ি চালিয়ে পার্শ্ববর্তী তাফালবাড়ি বাজারের দিকে যাচ্ছিল। হঠাৎ একটি বাঁকে এসে ভ্যানটির নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ে যায়। এসময় ভ্যানের চাকা তার গলায় উঠে মারাত্মক আঘাত করে।

তাকে আশঙ্কাজনক অবস্থায় শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানকার জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. বিশ্বজিৎ জানান, “ভ্যানের চাকার চাপ লেগে জিয়াদের শ্বাসনালী থেঁতলে যায়, যার ফলে হাসপাতালে আনার কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয়।”

ঘটনার খবর পেয়ে দ্রুত হাসপাতালে ছুটে যায় পুলিশ। শরণখোলা থানার ওসি মো. শহীদুল্লাহ বলেন, “আমরা খবর পেয়েই পুলিশ পাঠিয়েছি। কিশোর নিহতের ঘটনায় বিস্তারিত খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এই দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে রাজেশ্বর গ্রামে। পরিবারের পাশাপাশি এলাকাবাসীও শোকাহত এই অনাকাঙ্ক্ষিত মৃত্যুকে ঘিরে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com