1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ১১ মে ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
মেগা প্রকল্পের আড়ালে ৩০ লাখ কোটি টাকা পাচার: সেতুমন্ত্রী বাংলাদেশ সীমান্তে কাঁটাতার: ৪৫ দিনের মধ্যে বিএসএফকে জমি দেবে পশ্চিমবঙ্গ সরকার লাইফ সাপোর্টে কারিনা কায়সার, অবস্থার অবনতি—ভারতে নিতে প্রস্তুতি, বাবার আকুতি “মেয়েটা বাঁচুক” রূপপুর, টানেল ও পদ্মা সেতুতে অপ্রয়োজনীয় খরচ হয়েছে: প্রধানমন্ত্রী তারেক রহমান ডিজিটাল ভূমি সেবায় স্বস্তি: দালালমুক্ত হচ্ছে খতিয়ান, নামজারি ও খাজনা প্রক্রিয়া খাগড়াছড়িতে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন: মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবি ১৩১টি ফ্লাইটে সৌদি পৌঁছেছেন ৫১ হাজারের বেশি হজযাত্রী, শেষ ফ্লাইট ২১ মে ভ্রূণের লিঙ্গ নির্ধারণ ও প্রকাশ বন্ধে হাইকোর্টের ঐতিহাসিক রায়, ডিজিটাল ডাটাবেজ তৈরির নির্দেশ ঢাবির সহকারী প্রক্টর পদ ছাড়লেন শেহরীন আমিন ভূঁইয়া (মোনামি), একই দিনে পদত্যাগ প্রক্টর সাইফুদ্দীনের এনসিপির প্রথম ধাপে ১০০ প্রার্থী ঘোষণা, দ্বিতীয় তালিকা ২০ মে

শরণখোলায় বি এন পির সংবাদ সম্মেন

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
  • ৪২০ বার দেখা হয়েছে

বাগেরহাট শরণখোলা প্রতিনিধি : বাগেরহাটের শরণখোলায় উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে অভিযুক্ত বহিষ্কৃত নেতাদের অশ্লীল বক্তব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন করে শরণখোলা বিএনপি। সংবাদ সম্মেলনে শরণখোলা বিএনপির সদস্য সচিব আনোয়ার হোসেন পঞ্চায়েত বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষণা অনুযায়ী তৃণমূল থেকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় দল পূর্ণ গঠনের অব্যাহত ধারায় দল শক্তিশালী হচ্ছে। কিন্তু শরণখোলা উপজেলায় এই গণতান্ত্রিক প্রক্রিয়াকে ভিন্ন খাতে প্রভাবিত করে দলকে ক্ষতিগ্রস্ত করার চক্রান্তে লিপ্ত হয়েছে আওয়ামী ফ্যাসিস্টদের দালাল খাঁন মতিউর রহমানের নেতৃত্বে দলের বিপদগামী কিছু কর্মী এবং ষড়যন্ত্র ও চক্রান্তের অংশ হিসেবে নিজ স্ত্রীকে অপ্রকৌশলের মাধ্যমে বাঁকা পথে সাধারণ সদস্য বানিয়ে উপজেলা বিএনপির সম্মেলনে সভাপতি পদে দাঁড় করিয়েছেন। আঞ্জুমানারা আলো অতীতে দলের কোথাও দায়িত্ব পালন করেনি এবং আওয়ামী দুঃশাসনের ১৬ বছরের কর্মসূচিতে কোথাও দেখা যায়নি। হাসিনা পতনের ৫ আগস্ট এর পরে রাজনৈতিক ফায়দা হাসিলের লক্ষ্যে বহিষ্কৃত খাঁন মতিউর রহমান ও তার স্ত্রী আঞ্জুমানারা আলোকে রাজনৈতিক প্রচার-প্রচারণা ও সমাবেশ সৃষ্টি করে বিএনপির জেলা ও উপজেলার বিরুদ্ধে অপপ্রচার  কুরুচিপূর্ণ অশালীন ভাষায় বক্তব্য দিয়ে বিএনপি নেতাদের মানহানি করার প্রচেষ্টায় লিপ্ত রয়েছে। বহিষ্কৃত নেতা খন মতিউর রহমান দলের বিরুদ্ধে চক্রান্তের অংশ হিসেবে দখলবাজ চাঁদাবাজ রডচোর সন্ত্রাসীদের নিয়ে সম্মেলনে নেতা বানানের লক্ষ্যে প্যানেল ঘোষণা করে উপজেলা ব্যাপি দৌড়ঝাপ করে যাচ্ছেন নিয়মিত। এতে সম্মেলনের কাউন্সিলর গণ ভীত ও আতঙ্কে দিন পার করছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান চেয়ার পারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান খুলনা বিভাগের সাংগঠনিক সম্পাদক ( ভারপ্রাপ্ত) অনিন্দ্য ইসলাম অমিদ সহ-সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুন্ডু সহ বাগেরহাট জেলা বিএনপির নেতৃবৃন্দ ও নির্বাচনী মনিটরিং টিম প্রধান খাদেম নিয়ামুল নাছির আলাপের দৃষ্টি আকর্ষণ করেছেন। শরণখোলা উপজেলা বিএনপি’র দ্বিবার্ষিক কাউন্সিলের সভাপতি প্রার্থী আঞ্জুমানারা আলোর কাছে জানতে চাইলে তিনি বলেন আমি এবং আমরা কারো বিরুদ্ধে কোন ধরণের অপপ্রচার করিনি। আমার জনপ্রিয়তা দেখে ষড়যন্ত্র সহ নির্বাচনের তারিখ পেছানোর চেষ্টা করছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com