1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে। মেয়ে-জামাইয়ের বাড়ি যেতে গিয়ে শেষযাত্রা, কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনায় প্রাণ গেল চৌগাছার দম্পতির ইরানের হামলায় আরাদ-দিমোনায় তীব্র আতঙ্ক, ঘর ছাড়লেন প্রায় ৩ হাজার ইসরায়েলি হাদিকে কে গুলি করেছে জানেন না ফয়সাল নেপালে বিকেএসপি জুডো দলের সাফল্যে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন। ঈদের পরদিন কমলাপুরে ঢাকামুখী যাত্রীর চাপ, তবে নেই আগের ভোগান্তি ট্রাম্পের ৪৮ ঘণ্টার আলটিমেটামের পর ইরানের ঘোষণা—‘শত্রু-সংশ্লিষ্ট’ জাহাজ ছাড়া হরমুজ উন্মুক্ত প্রহরীদের মাঝে ঈদ উপহার বিতরণ, পাশে SLUS Radio/88.88FM “গল্পের শহর” ও সাংবাদিক হাসনাত তুহিন নির্বাচনী প্রচার ও পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে- তৃণমূল ও বিজেপির মধ্যে ঝামেলা ঈদের দিনে কাঠমান্ডুতে বাংলাদেশের জুডোকারদের দারুণ সাফল্য, জোড়া স্বর্ণসহ ৩ পদক

গণতন্ত্র ও ঐক্যের প্রশ্নে কোনো আপস নেই : মির্জা ফখরুল

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২ জুলাই, ২০২৫
  • ১৩৭ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক: ঐক্যের প্রশ্নে আমাদের কোনো আপস নেই, গণতন্ত্রের প্রশ্নে আমাদের কোনো আপস নেই বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (১ জুলাই) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিএনপি আয়োজিত ‘গণঅভ্যুত্থান ২০২৪ : জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, দীর্ঘ ১৫ বছরে আমাদের অনেক পরিবার ধ্বংস হয়ে গেছে, আমাদের অনেক সন্তান তার বাবাকে হারিয়েছে। আমাদের অনেক স্ত্রী তার স্বামীকে হারিয়েছে। আমাদের অনেক মা তার প্রিয় সন্তানকে হারিয়েছে। আমরা দেখতে পেয়েছি, আন্দোলনে ফ্যাসিস্ট সরকারের বাহিনী আমাদের ছোট শিশু সন্তান থেকে শুরু করে আমাদের ছাত্রদেরকে, আমাদের সন্তানদেরকে পাখির মতো করে হত্যা করেছে।

তিনি বলেন, দেশের অনেক ক্ষতি হয়েছে এই ১৫ বছরে, একটা ফোকলা রাষ্ট্রে পরিণত করে দেওয়া হয়েছে। সমস্ত প্রতিষ্ঠান ধ্বংস করা হয়েছে। অর্থনীতিকে ধ্বংস করা হয়েছে। ভবিষ্যতকে ধ্বংস করা হয়েছে, নৈতিকতাকে ধ্বংস করা হয়েছে… এবং ভবিষ্যতে একটা ঋণের দেশ এমনভাবে চাপিয়ে দেওয়া হয়েছে, যা পরবর্তী সরকারগুলোর জন্য সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়াবে।

বিএনপি মহাসচিব বলেন, ফ্যাসিস্ট পালিয়ে যাওয়ায় একটা সুযোগ সৃষ্টি হয়েছে, সেই সুযোগটা কি? একটা নতুন গণতান্ত্রিক বাংলাদেশ তৈরি করার। আমি জোর দিয়ে চাই একটা গণতান্ত্রিক বাংলাদেশ। আমরা পরিবর্তনে বিশ্বাস করি বলেই ২৭ দফা রাষ্ট্র সংস্কারের কর্মসূচি নিয়েছিলাম ২২ সালে, তারও আগে ১৬ সালে ভিশন ২০৩০ দিয়েছিলেন বেগম খালেদা জিয়া।

মির্জা ফখরুল বলেন, রিফর্ম বা সংস্কারের কথা তো আমরা বলেছি আগে। এখন অত্যন্ত সুচতুরভাবে একটা প্রোপাগান্ডা চালানো হচ্ছে যে বিএনপি সংস্কার মানছে না। আর মানছে না বলেই দেরি হচ্ছে। এটা নিয়ে মিডিয়া ও সামাজিক মিডিয়াতে ক্যাম্পেইন হচ্ছে যে বিএনপি সংস্কার মানছে না।

তিনি বলেন, স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রশ্নে আমরা কখনো আপস করিনি, কোনো দিন করব না। বেগম খালেদা জিয়া আমাদেরকে সেই পথে শিখিয়েছেন, আমাদের নেতা জিয়াউর রহমান আমাদেরকে সেই পথ দেখিয়েছেন। আর এখন আমাদের তরুণ নেতা তারেক রহমান দীর্ঘ আট-নয় বছর ধরে আমাদেরকে সেই পথে এগিয়ে নিয়ে এসেছেন। যেখান থেকে আমরা আরও শক্তিশালী হয়েছি, আমাদের আত্মবিশ্বাস আরও বেড়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com