1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট নিয়ে টালবাহান- প্রতিবাদে দেশ বাঁচাও গণমঞ্চর বিক্ষোভ দৌলতদিয়া ঘাটে বাস নদীতে, ৪ জনের মরদেহ উদ্ধার; নিখোঁজদের উদ্ধারে কাজ করছে হামজা সম্প্রীতির বন্ধনে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্যমন্ত্রীর কক্সবাজার হোটেল কক্স ইনে বিজেটিপিএফ,র সাংগঠনিক সফর ও ঈদ পুনর্মিলনী ২০২৬ স্বাধীনতা দিবসে ঢাকায় বিশেষ ট্রাফিক ব্যবস্থা, নির্দিষ্ট সড়কে চলাচলে নিষেধাজ্ঞা চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের ভুক্তভোগীর সংবাদ সম্মেলন ফেরিতে উঠতে গিয়ে নদীতে তলিয়ে গেল যাত্রীবাহী বাস, উদ্ধার অভিযান অব্যাহত জুলাই অভ্যুত্থানের যোদ্ধাদের দায়মুক্তি দিতে সংসদে আইন আসছে: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন মহান স্বাধীনতা দিবস উদযাপনে নিরাপত্তা জোরদার ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল নিয়োগ

এখনই তালেবানকে নিষিদ্ধ গোষ্ঠীর তালিকা থেকে বাদ দেবে না রাশিয়া

অনলাইন ডেস্ক
  • আপডেট : শনিবার, ২৪ জুলাই, ২০২১
  • ৩০৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: আফগানিস্তানের তালেবানকে নিষিদ্ধ গোষ্ঠীগুলোর তালিকা থেকে বাদ দেয়ার কোনো পরিকল্পনা রাশিয়ার নেই। একথা জানিয়েছেন রুশ প্রেসিডেন্টের আবাসিক প্রাসাদ ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ।

তিনি শুক্রবার মস্কোয় প্রকাশিত এক বিবৃতিতে বলেন, “আফগানিস্তানের চলমান পরিস্থিতি যেন রাশিয়ার মিত্রদের হুমকিগ্রস্ত করতে না পারে সেদিকে গভীর দৃষ্টি রেখেছে মস্কো।”

আফগানিস্তানসহ মধ্য এশিয়ার পরিস্থিতি রাশিয়া ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে জানিয়ে পেসকভ বলেন, “এ অঞ্চলে বিশেষ করে আফগানিস্তানে যা কিছু ঘটছে তা রাশিয়ার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

ক্রেমলিনের মুখপাত্র এর আগেও আফগান পরিস্থিতির ব্যাপারে উদ্বেগ প্রকাশ করে বলেছিলেন, মস্কো আফগানিস্তানে অস্থিতিশীলতা বৃদ্ধিতে উদ্বিগ্ন।

গত কয়েক সপ্তাহ ধরে আফগানিস্তানের বিভিন্ন অঞ্চলে তালেবানের ক্রমবর্ধমান হামলায় দেশটিতে নিরাপত্তাহীনতা ও অস্থিতিশীলতা বেড়ে গেছে। তালেবানের হাতে বেশ কিছু জেলার পতনে আফগানিস্তানের রাজনৈতিক ও ধর্মীয় নেতাদের পাশাপাশি সাধারণ আফগান জনগণ উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে রয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com