1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
নারীদের অসম্মান মানেই জনগণের মর্যাদার অবমাননা—বরিশালে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ দুই দশক পর বরিশালে তারেক রহমান দক্ষিণাঞ্চলে বিএনপির নির্বাচনী বার্তার জোরালো উচ্চারণ ২০ বছর পর বরিশালে তারেক রহমান, দক্ষিণাঞ্চলে বিএনপির রাজনীতিতে নতুন মাত্রা নির্বাচনে শৃঙ্খলা নিশ্চিতে সর্বোচ্চ প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী — স্বরাষ্ট্র উপদেষ্টা ভিন্ন দল ভিন্ন পথ, দেশের প্রশ্নে ঐক্যমত—জুলাই মঞ্চের ১২১ সদস্যের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি পুনর্গঠন বাংলাদেশে এসডিজি-৪ অগ্রগতি ও চ্যালেঞ্জ: আগামী সরকারের কাছে প্রত্যাশা নাগরিক সমাজের সুপারিশ তুলে ধরে মতবিনিময় সভা বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে উত্তরা লেডিস ক্লাবে সচেতনতা সেমিনার বারপাড়া ইউনিয়ন পথসভায় বিএনপির শক্তি প্রদর্শন দাউদকান্দিকে জেলা ঘোষণার প্রত্যয় ড. খন্দকার মোশাররফ হোসেনের কুমিল্লা–০১ আসনে বিএনপির গণসংযোগে উদ্দীপনা, জুরানপুরে শতভাগ ভোটের প্রত্যাশা প্রচারণার ১২তম দিনে দাউদকান্দিতে ধানের শীষের গণজাগরণ সুন্দুলপুরে জনতার ঢল, পরিবর্তনের পক্ষে স্পষ্ট বার্তা

সরকারের সহযোগিতা ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: সিইসি

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২১ জুন, ২০২৫
  • ১১৩ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, ইসি যতই স্বাধীন হোক না কেন সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকারের সহযোগিতা ছাড়া সম্ভব নয়। সরকারের সঙ্গে ফরমাল ও ইনফরমাল আলোচনা চলছে বলে জানান তিনি। নির্বাচন ইস্যুতে সময় এলেই অন্তর্বর্তী সরকারের সঙ্গে আলোচনা হবে। তখনই ভোটের দিনক্ষণ জানানো হবে। সরকার ছাড়া নির্বাচন সম্ভব নয়।

শনিবার (২১ জুন) সকালে রাজধানীর আগারগাঁওয়ে এক আলোচনা সভায় তিনি এই কথা জানান। এদিন তিনি নির্বাচনী আইন ও বিধি সংক্রান্ত দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেন।

নির্বাচনের তারিখ নিয়ে সরকারের সঙ্গে দেখা করবেন কি না, জানতে চাইলে সিইসি বলেন, ঘটা করে দেখা করার বিষয় না। এখানে আমরা লুকিয়ে কোন কাজ করছি না। সময় হলে সবকিছু জানবেন। সভা-সমিতি ঘোষণা করে সরকারের সঙ্গে দেখা করার প্রয়োজন নেই। সরকারের কর্মকাণ্ডের সঙ্গে আমরা সম্পৃক্ত এটা ধারণ করেই আমাদের এগিয়ে যেতে হবে।

নির্বাচনী রোডম্যাপ প্রসঙ্গে তিনি বলেন, কেউ সূচি বলে কেউ রোডম্যাপ বলে। এটা নানাজনে নানাভাবে লেখে। আমরা রোডম্যাপ বলবো না। এটাকে একটা কর্মপরিকল্পনা বলতে পারেন। এই কর্মপরিকল্পনা আমরা শুরু করেছি অনেক আগে থেকে।

প্রত্যেকটা অফিসেরই একটা পরিকল্পনা থাকে জানিয়ে নাসির উদ্দিন বলেন, আমাদেরও একটি কর্মপরিকল্পনা রয়েছে। সেই অনুযায়ী কার্যক্রম এগিয়ে চলছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com