1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে। মেয়ে-জামাইয়ের বাড়ি যেতে গিয়ে শেষযাত্রা, কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনায় প্রাণ গেল চৌগাছার দম্পতির ইরানের হামলায় আরাদ-দিমোনায় তীব্র আতঙ্ক, ঘর ছাড়লেন প্রায় ৩ হাজার ইসরায়েলি হাদিকে কে গুলি করেছে জানেন না ফয়সাল নেপালে বিকেএসপি জুডো দলের সাফল্যে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন। ঈদের পরদিন কমলাপুরে ঢাকামুখী যাত্রীর চাপ, তবে নেই আগের ভোগান্তি ট্রাম্পের ৪৮ ঘণ্টার আলটিমেটামের পর ইরানের ঘোষণা—‘শত্রু-সংশ্লিষ্ট’ জাহাজ ছাড়া হরমুজ উন্মুক্ত প্রহরীদের মাঝে ঈদ উপহার বিতরণ, পাশে SLUS Radio/88.88FM “গল্পের শহর” ও সাংবাদিক হাসনাত তুহিন নির্বাচনী প্রচার ও পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে- তৃণমূল ও বিজেপির মধ্যে ঝামেলা ঈদের দিনে কাঠমান্ডুতে বাংলাদেশের জুডোকারদের দারুণ সাফল্য, জোড়া স্বর্ণসহ ৩ পদক

জীবন রক্ষায় নিরাপত্তা চেয়ে থানায় অভিযোগ

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১১ জুন, ২০২৫
  • ১৭০ বার দেখা হয়েছে

রনজিৎ সরকার রাজ বীরগঞ্জ, (দিনাজপুর) প্রতিনিধি:দিনাজপুর বীরগঞ্জের এলাইগাঁও নিবাসী মৃত সবির উদ্দিনের পুত্র তরিকুল ইসলাম অভিযোগ করে বলেন তার সাথে পার্শ্ববর্তী মাঝবোয়াল গ্রামের মৃত সমার উদ্দিনের পুত্র আবু বকর ছিদ্দিক (৫৫) ও তার ছেলে আজিজুল ইসলাম (২৭) দ্বয়ের সাথে দীর্ঘদিন থেকে পাওনা টাকা উদ্ধারের জন্য গত ১ জানু’২৪ তারিখে আদালতে মামলা আনয়ন করি যা এখনো চলমান আছে।

তরিকুল ইসলাম জানান মামলায় অভিযুক্ত আবু বক্কর সিদ্দিক নিশ্চিত পরাজিত হবে বিঝতে পেরে সম্প্রতি গত ৯ জুন’২০২৫ অন্যান্য দিনের ন্যায় ব্যবসা শেষে বাড়ি ফেরার পথিমধ্যে রাত সাড়ে ১২টার দিকে মাছবোয়াইল আবু বক্কর সিদ্দিকের বাড়ির সামনে রাস্তায় পৌছালে পূর্ব হতে ওৎ পেতে থাকা আবুবক্কর ছিদ্দিক ও আজিজুল ইসলাম পিতা পুত্র দু’জনে তার গতিরোধ করে, তাকে বেদম মারপিট ছেলা জখম করে, পকেটে থাকা = ২,০৭,০০০/- (দুই লাখ সাত হাজার) টাকা ছিনিয়ে নেয়।

তাকে শ্বাসরোধ করে হত্যার উদ্দেশ্যে অভিযুক্তরা তার গলা চিপে ধরে মারাত্মক আহত করে। স্থানীয় লোকজনের সহায়তায় ক্ষতিগ্রস্ত তরিকুল হাসপাতালে গিয়ে চিকিৎসা নেয়।

অভিযুক্তরা তাদের বিরুদ্ধে আনীত মামলা অবিলম্বে তুলে না নিলে ভবিষ্যতে প্রাণে মেরে ফেলবে, হত্যা করে লাশ গুম করার হুমকি দিয়েছে বলেও জানান।

এ ব্যপারে সরজমিন মাছবোয়াল গ্রামে গিয়ে জানতে চাইলে অভিযুক্তরা তাদের বিরুদ্ধে চলমান মামলার কথা স্বীকার করলেও পরবর্তী ৯ জুন রাতে মারডাং ছিনতাই কিংবা কোন প্রকার ঘটনা ঘটেনি, তরিকুলের সাথে তাদের সাক্ষাৎই হয় নাই। এসব মিথ্যা সাজানো কাহিনী, আবারও ফাসানোর কৌশল অবলম্বন করেছে।

থানায় কোন অভিযোগ হয়েছে কিনা বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল গফুরের কাছে জানতে চাইলে তিনি জানান ঈদ পরবর্তী এমন কোন অভিযোগ পাওয়া যায় নি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com