1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
ফেনী প্রেসক্লাবে দৈনিক বাংলাদেশের আলোর ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উত্তরাঞ্চলে কৃষিনির্ভর শিল্পায়নের রূপরেখা দিলেন তারেক রহমান তাঁত শিল্প পুনরুজ্জীবন, তরুণদের কর্মসংস্থান ও নারী ক্ষমতায়নে বিএনপির অঙ্গীকার জাইমা রহমানকে সামনে এনে বিএনপির নতুন রাজনৈতিক বার্তা—উত্তরাধিকার, তরুণ ভোট ও নারী নেতৃত্বের ইঙ্গিত গোয়ালমারী ইউনিয়নে ধানের শীষের পক্ষে ঘরে ঘরে গণসংযোগ, ভোটের আমেজ তুঙ্গে ইসলামী রাজনীতিতে ভাঙন স্পষ্ট: চরমোনাই পীরের বক্তব্যে নতুন মেরুকরণ দাউদকান্দির ঈদগাহ ময়দানে জামায়াত আমীরের বক্তব্য, কুমিল্লা–১ এ নির্বাচনী উত্তাপ মৃতদেহ দেখে প্রচারণা থামালেন আমিনুল হক: অনন্য মানবিক দৃষ্টান্ত। জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে বিপুল ভোটে বিজয়ী করার লক্ষ্যে বিএনপি নেতা মোহাম্মদ আনোয়ার হোসেইনের স্বদেশ আগমন

দিনাজপুর বোচাগঞ্জে উপজেলায় জালগাঁও এলাকায় একটি ধান ক্ষেতে অর্ধগলিত নারীর লাশ পাওয়া যায়।

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৪ জুন, ২০২৫
  • ২৩৫ বার দেখা হয়েছে

রনজিৎ সরকার রাজ দিনাজপুর প্রতিনিধি ঃ
দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার জালগাঁও এলাকায় একটি ধানক্ষেতে অজ্ঞাতপরিচয় এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (৩ জুন) দুপুরে বোচাগঞ্জ উপজেলার ৩ নম্বর মুর্শিদহাট ইউনিয়নের রেলঘুন্টি জালগাঁও গ্রামের একটি ধানক্ষেতে মরদেহটি পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তারা বোচাগঞ্জ থানায় খবর দেন।

স্থানীয়দের দাবি, এটি প্রায় ১২ দিন আগে নিখোঁজ হওয়া ৪ নম্বর আটগাঁও ইউনিয়নের বাসিন্দা মো. শহিদুল ইসলামের স্ত্রী মোছা. মরজিনা বেগমের মরদেহ হতে পারে।

মরদেহটির মুখমণ্ডল বিকৃত ও অর্ধগলিত থাকায় প্রাথমিকভাবে পরিচয় নিশ্চিত হওয়া সম্ভব হয়নি।

এ বিষয়ে বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জাহিদ সরকার বলেন, “মরজিনার কিছু আত্মীয়-স্বজন মরদেহ শনাক্তে এসেছেন, তবে অবস্থা এমন যে কেউ নিশ্চিত হতে পারছেন না। ফরেনসিক টিমকে ইতোমধ্যে জানানো হয়েছে। ডিএনএ পরীক্ষার মাধ্যমে পরিচয় নিশ্চিত করা হবে।”

পুলিশ জানায়, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।

তদন্তের স্বার্থে পুলিশ এখনো মরদেহটি ঘিরে ঘটনাস্থল সংরক্ষিত রেখেছে।

স্থানীয়দের মধ্যে এই মৃত্যু নিয়ে নানা গুঞ্জন ছড়িয়ে পড়েছে। পুলিশ বলছে, তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

১০

© ২০২৩ bongonewsbd24.com