1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
শিরোনামঃ
ফেনী প্রেসক্লাবে দৈনিক বাংলাদেশের আলোর ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উত্তরাঞ্চলে কৃষিনির্ভর শিল্পায়নের রূপরেখা দিলেন তারেক রহমান তাঁত শিল্প পুনরুজ্জীবন, তরুণদের কর্মসংস্থান ও নারী ক্ষমতায়নে বিএনপির অঙ্গীকার জাইমা রহমানকে সামনে এনে বিএনপির নতুন রাজনৈতিক বার্তা—উত্তরাধিকার, তরুণ ভোট ও নারী নেতৃত্বের ইঙ্গিত গোয়ালমারী ইউনিয়নে ধানের শীষের পক্ষে ঘরে ঘরে গণসংযোগ, ভোটের আমেজ তুঙ্গে ইসলামী রাজনীতিতে ভাঙন স্পষ্ট: চরমোনাই পীরের বক্তব্যে নতুন মেরুকরণ দাউদকান্দির ঈদগাহ ময়দানে জামায়াত আমীরের বক্তব্য, কুমিল্লা–১ এ নির্বাচনী উত্তাপ মৃতদেহ দেখে প্রচারণা থামালেন আমিনুল হক: অনন্য মানবিক দৃষ্টান্ত। জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে বিপুল ভোটে বিজয়ী করার লক্ষ্যে বিএনপি নেতা মোহাম্মদ আনোয়ার হোসেইনের স্বদেশ আগমন

ফেনীতে বন্যার প্রস্তুতি ও জেলার আইনশৃঙ্খলা নিয়ে সাংবাদিকদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৪ জুন, ২০২৫
  • ১৩৬ বার দেখা হয়েছে

হাসনাত তুহিন ফেনী প্রতিনিধি:-ফেনীতে কর্মরত সাংবাদিকদের সাথে বন্যা প্রস্তুতি ও জেলার আইনশৃঙ্খলা নিয়ে জেলা প্রশাসক সাইফুল ইসলাম এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৩ জুন ২০২৫ইং মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় পরশুরামের বল্লামুখার ভেড়ীবাধ দ্রুত নির্মাণ, বন্যার আগাম প্রস্তুতি, ফেনী ছোট নদীর বিভিন্ন অংশে খুঁটি দিয়ে অবৈধ জাল বসিয়ে পানি প্রবাহের প্রতিবন্ধকতা সৃষ্টি না করতে পারে তার বিশেষ ব্যবস্থা গ্রহণ, মহিপাল ফ্লাইওভারের আশপাশের সড়কে অবৈধ বাস কাউন্টার এবং অবৈধ গাড়ি পার্কিং না করে সেই বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়ার প্রয়োজন, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বন্যা পরিস্থিতি নিয়ে বিশেষ নজরদারি রাখা
সহ ফেনীর বিভিন্ন সমসাময়িক সমস্যার কথা উপস্থাপন করেন ফেনীতে কর্মরত সাংবাদিকরা।

এসময় জেলা প্রশাসক সাইফুল ইসলাম বলেন, বন্যা-পরবর্তী রাস্তা মেরামতের কাজ চলমান রয়েছে।
বন্যার পূর্বাভাস অনুযায়ী সব ধরণের প্রস্তুতি ইতিমধ্যে গ্রহণ করা হয়েছে। এছাড়া সাংবাদিকদের উপস্থাপিত সকল বিষয় গুরুত্বের সাথে দেখার আশ্বাস দেন।

এছাড়াও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক গোলাম মোহাম্মদ বাতেন, অতিরিক্ত জেলা প্রশাসক( রাজস্ব) ফাহমিদা হক, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ ইসমাইল হোসেন(সার্বিক),
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মনজুর আহাসান সহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা এবং সকল ইলেকট্রনিকস ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

১০

© ২০২৩ bongonewsbd24.com