1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঈদের দিনে আতঙ্কে সিলেটের বিএনপি নেতার পরিবার মাদক মামলায় ফেরারি পিতা-পুত্র, তদন্ত দাবি স্বজনদের জ্বালানি ঘাটতি ও নিরাপত্তাহীনতায় পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, সতর্ক করল মালিক সমিতি কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে। মেয়ে-জামাইয়ের বাড়ি যেতে গিয়ে শেষযাত্রা, কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনায় প্রাণ গেল চৌগাছার দম্পতির ইরানের হামলায় আরাদ-দিমোনায় তীব্র আতঙ্ক, ঘর ছাড়লেন প্রায় ৩ হাজার ইসরায়েলি হাদিকে কে গুলি করেছে জানেন না ফয়সাল নেপালে বিকেএসপি জুডো দলের সাফল্যে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন। ঈদের পরদিন কমলাপুরে ঢাকামুখী যাত্রীর চাপ, তবে নেই আগের ভোগান্তি ট্রাম্পের ৪৮ ঘণ্টার আলটিমেটামের পর ইরানের ঘোষণা—‘শত্রু-সংশ্লিষ্ট’ জাহাজ ছাড়া হরমুজ উন্মুক্ত প্রহরীদের মাঝে ঈদ উপহার বিতরণ, পাশে SLUS Radio/88.88FM “গল্পের শহর” ও সাংবাদিক হাসনাত তুহিন

ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চায় বিএনপি — নবীউল্লাহ নবী

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২ জুন, ২০২৫
  • ১৪৭ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি প্রতিনিধি : দেশে গণতন্ত্র পুনরুদ্ধারে অবিলম্বে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চাই। ডিসেম্বরের মধ্যেই এই নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে। মানুষের মৌলিক অধিকার হরণ করে একটি দলের শাসন টিকিয়ে রাখা সম্ভব নয়।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ডেমরা থানা বিএনপির উদ্যোগে আয়োজিত দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে নবীউল্লাহ নবী এসব কথা বলেন।

তিনি বলেন, বর্তমান সরকার নানা তালবাহানা ও সময়ক্ষেপণের মাধ্যমে জনগণকে প্রতারণা করছে। দুর্নীতি, অব্যবস্থাপনা ও জবাবদিহিহীনতার কারণে সরকার জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। জনগণ এখন পরিবর্তন চায়। বিএনপি রাজপথ ছাড়বে না—জনগণের অধিকার আদায়ে আমরা প্রস্তুত। জনগণের ইচ্ছার বিরুদ্ধে যারা অবৈধভাবে ক্ষমতা আঁকড়ে থাকতে চায়, তাদের বিরুদ্ধে দৃঢ়ভাবে রুখে দাঁড়াতে হবে।
তিনি আরও বলেন, নির্বাচন শুধু বিএনপির নয়, বরং দেশের প্রতিটি স্বাধীনতাপ্রেমী নাগরিকের ন্যায্য দাবি ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষা। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেভাবে বহুদলীয় গণতন্ত্রের ভিত্তি স্থাপন করেছিলেন, আজ সেই গণতন্ত্র চরম হুমকির মুখে।
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে রাজপথে নামবো—গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার এই সংগ্রামে অংশ নিয়ে শহীদ জিয়াউর রহমানের স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলবো।

ডেমরার ৬৬ নম্বর ওয়ার্ডে স্টার্ন হাউজের সামনে অনুষ্ঠিত দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ্ব নবীউল্লাহ নবী। সভায় সভাপতিত্ব করেন ডেমরা থানা বিএনপির আহ্বায়ক পদপ্রার্থী মো. সেলিম রেজা এবং সঞ্চালনা করেন সদস্য সচিব পদপ্রার্থী আনিসুজ্জামান। অনুষ্ঠানে ডেমরা থানা বিএনপি, ওয়ার্ড বিএনপি এবং দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সেলিম রেজা এবং আনিসুজ্জামান শহীদ প্রেসিডেন্ট জিয়ার রাজনৈতিক জীবন ও আদর্শের উপর আলোকপাত করে বলেন, জিয়াউর রহমানের দেশপ্রেম, সাহসিকতা এবং নেতৃত্ব বাংলাদেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।
অনুষ্ঠানে শহীদ জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com