1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
ফেনী প্রেসক্লাবে দৈনিক বাংলাদেশের আলোর ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উত্তরাঞ্চলে কৃষিনির্ভর শিল্পায়নের রূপরেখা দিলেন তারেক রহমান তাঁত শিল্প পুনরুজ্জীবন, তরুণদের কর্মসংস্থান ও নারী ক্ষমতায়নে বিএনপির অঙ্গীকার জাইমা রহমানকে সামনে এনে বিএনপির নতুন রাজনৈতিক বার্তা—উত্তরাধিকার, তরুণ ভোট ও নারী নেতৃত্বের ইঙ্গিত গোয়ালমারী ইউনিয়নে ধানের শীষের পক্ষে ঘরে ঘরে গণসংযোগ, ভোটের আমেজ তুঙ্গে ইসলামী রাজনীতিতে ভাঙন স্পষ্ট: চরমোনাই পীরের বক্তব্যে নতুন মেরুকরণ দাউদকান্দির ঈদগাহ ময়দানে জামায়াত আমীরের বক্তব্য, কুমিল্লা–১ এ নির্বাচনী উত্তাপ মৃতদেহ দেখে প্রচারণা থামালেন আমিনুল হক: অনন্য মানবিক দৃষ্টান্ত। জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে বিপুল ভোটে বিজয়ী করার লক্ষ্যে বিএনপি নেতা মোহাম্মদ আনোয়ার হোসেইনের স্বদেশ আগমন

মাদারীপুরে প্রকৌশলীদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২ জুন, ২০২৫
  • ১৭০ বার দেখা হয়েছে

মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরে ছাদ, বিম ও কলামের জন্য বিশেষভাবে তৈরি ঢালাই সিমেন্টের কার্যকারিতা নিয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার রাতে শহরের একটি অভিজাত রেস্টুরেন্টে এ কর্মশালার আয়োজন করেন মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই)-এর অঙ্গপ্রতিষ্ঠান ইউনিক সিমেন্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এতে জেলার বিভিন্ন সরকারি বেসরকারি প্রকৌশলীরা অংশগ্রহণ করেন।
কর্মশালায় দেশের অবকাঠামোগত উন্নয়ন ও নির্মাণসামগ্রী খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে আর ক্যাটাগরির র‍্যাপিড হার্ডেনিং সিমেন্ট।
‘ঢালাই স্পেশাল সিমেন্ট’ হচ্ছে বিশেষ ধরনের ব্লেন্ডেড সিমেন্ট যা ওপিসি এবং পিসিসি সিমেন্টের বিশেষ বৈশিষ্ট্যগুলোকে একত্রিত করেছে। এই সিমেন্ট দ্রুত দৃঢ়তা অর্জন করে এবং দীর্ঘমেয়াদে স্থাপনার স্থায়িত্ব নিশ্চিত করে। যেকোনো স্থাপনার ছাদ, বিম ও কলামের জন্য বিশেষভাবে তৈরি এই কার্যকরী ব্লেন্ডেড সিমেন্ট বাংলাদেশের নির্মাণসামগ্রী খাতে এক যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করবে বলে জানায় বক্তারা।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমজিআই এর ডেপুটি জেনারেল ম্যানেজার (বিক্রয় ও বিপণন) জিয়ারুল ইসলাম। সিমেন্টের কার্যকারিতা নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রকৌশলী হক বিডি কনসালটেন্সি এর এমডি সৈয়দ ওয়াসিম আহমেদ।এ ছাড়াও বক্তব্য রাখেন এমজিআই এর অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (টিএসবিডি) বিদ্যুৎ কুমার বনিক, ডেপুটি ম্যানেজার (সেলস অ্যান্ড মার্কেটিং) শাহেদ মোরশেদ, সিটি বিল্ড ট্রেডের সত্ত্বাধিকারী এস এম মামুন, মেসার্স আবদুল হাকিম ইন্টারন্যাশনালের সত্ত্বাধিকারী মোহাম্মদ আব্দুস সালাম লিটন, ফরিদপুর জোনের এসিস্টেন্ট ম্যানেজার, (টিএসবিডি ডিপার্টমেন্ট) মো. আজহারুল ইসলাম প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

১০

© ২০২৩ bongonewsbd24.com