1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
উত্তরাঞ্চলে কৃষিনির্ভর শিল্পায়নের রূপরেখা দিলেন তারেক রহমান তাঁত শিল্প পুনরুজ্জীবন, তরুণদের কর্মসংস্থান ও নারী ক্ষমতায়নে বিএনপির অঙ্গীকার জাইমা রহমানকে সামনে এনে বিএনপির নতুন রাজনৈতিক বার্তা—উত্তরাধিকার, তরুণ ভোট ও নারী নেতৃত্বের ইঙ্গিত গোয়ালমারী ইউনিয়নে ধানের শীষের পক্ষে ঘরে ঘরে গণসংযোগ, ভোটের আমেজ তুঙ্গে ইসলামী রাজনীতিতে ভাঙন স্পষ্ট: চরমোনাই পীরের বক্তব্যে নতুন মেরুকরণ দাউদকান্দির ঈদগাহ ময়দানে জামায়াত আমীরের বক্তব্য, কুমিল্লা–১ এ নির্বাচনী উত্তাপ মৃতদেহ দেখে প্রচারণা থামালেন আমিনুল হক: অনন্য মানবিক দৃষ্টান্ত। জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে বিপুল ভোটে বিজয়ী করার লক্ষ্যে বিএনপি নেতা মোহাম্মদ আনোয়ার হোসেইনের স্বদেশ আগমন গণভোটে ‘হ্যাঁ’-এর ডাক, ঐক্যের বার্তা ও উন্নয়নের রূপরেখা দিলেন তারেক রহমান ঢাকায় এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের তৃতীয় আন্তর্জাতিক কনফারেন্স অনুষ্ঠিত

সাবেক এমপি আনোয়ারুল আজিম মারা গেছেন

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৩১ মে, ২০২৫
  • ১৫৭ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক: কুমিল্লা-৯ (লাকসাম -মনোহরগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ও বিএনপির কেন্দ্রীয় সাবেক সাংগঠনিক সম্পাদক কর্নেল (অব.) এম আনোয়ারুল আজিম মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শুক্রবার (৩০ মে) দিবাগত রাত ৩টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে আনোয়ারুল আজিম স্ত্রী, দুই ছেলে-মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, মরহুমের জানাজা সকাল সাড়ে ১০টায় ঢাকা নিউ ডিওএইচএস কেন্দ্রীয় মসজিদ, দুপুর ১২টায় নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে, বাদ আসর লাকসাম সরকারি পাইলট হাইস্কুল মাঠে, বাদ মাগরিব মনোহরগঞ্জ স্কুল ও কলেজ মাঠে এবং বাদ এশা গ্রামের বাড়ি শরীফপুরে অনুষ্ঠিত হবে।

এদিকে, আনোয়ারুল আজিমের মৃত্যুতে তার নির্বাচনী এলাকাসহ বৃহত্তর কুমিল্লায় শোকের ছায়া নেমে এসেছে। ফেসবুকে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ শোক প্রকাশের পাশাপাশি করছেন আবেগময়ী স্মৃতিচারণও।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com