1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে। মেয়ে-জামাইয়ের বাড়ি যেতে গিয়ে শেষযাত্রা, কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনায় প্রাণ গেল চৌগাছার দম্পতির ইরানের হামলায় আরাদ-দিমোনায় তীব্র আতঙ্ক, ঘর ছাড়লেন প্রায় ৩ হাজার ইসরায়েলি হাদিকে কে গুলি করেছে জানেন না ফয়সাল নেপালে বিকেএসপি জুডো দলের সাফল্যে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন। ঈদের পরদিন কমলাপুরে ঢাকামুখী যাত্রীর চাপ, তবে নেই আগের ভোগান্তি ট্রাম্পের ৪৮ ঘণ্টার আলটিমেটামের পর ইরানের ঘোষণা—‘শত্রু-সংশ্লিষ্ট’ জাহাজ ছাড়া হরমুজ উন্মুক্ত প্রহরীদের মাঝে ঈদ উপহার বিতরণ, পাশে SLUS Radio/88.88FM “গল্পের শহর” ও সাংবাদিক হাসনাত তুহিন নির্বাচনী প্রচার ও পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে- তৃণমূল ও বিজেপির মধ্যে ঝামেলা ঈদের দিনে কাঠমান্ডুতে বাংলাদেশের জুডোকারদের দারুণ সাফল্য, জোড়া স্বর্ণসহ ৩ পদক

বীরগঞ্জে দুই গ্রুপে শহীদ জিয়ার শাহাদত বার্ষিকী পালিত.

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৩০ মে, ২০২৫
  • ২১৫ বার দেখা হয়েছে

রনজিৎ সরকার রাজ বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ
৩০ মে’২০২৫ শুক্রবার সন্ধ্যায় দিনাজপুরের বীরগঞ্জে বিজয় চত্বর ও থানা মার্কেটের সামনে দু’গ্রুপে বিভক্ত হয়ে পৃথক পৃথক ভাবে কর্মসূচী পালন করে।

মহান স্বাধীনতার ঘোষক, আধুনিক ও স্বনির্ভর বাংলা দেশের স্থপতি, বহু দলীয় গনতন্ত্রের প্রবর্তক জাতীয়তাবাদী দল, বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র ৪৪তম শাহাদত বার্ষিকী পালন করা হয়।
আয়োজনের মধ্যে ছিল র‌্যালী আলোচনা সভা, মিলাদ মাহফিল, রক্তদান কর্মসূচী ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ।
বিকেলে উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মনজুরুল ইসলাম মনজু এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন ধলু’র নেতৃত্বে দু’টি শোক র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে বিজয় চত্বর এবং থানা মার্কেটের সামনে সমাবেশ করেছে।

বিজয় চত্বর সমাবেশে পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আমিরুল বাহার এবং থানা মার্কেটের সামনে প্রভাষক কামরুজ্জামান লব-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আলহাজ্ব মনজুরুল ইসলাম মনজু এবং বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন ধলু।

অন্যান্যদের মধ্যে বিএনপি নেতা সুভাষ দাশ, পৌর বিএনপির সহ-সভাপতি লিটন দত্ত, সাধারণ সম্পাদক মোঃ নমিরুল ইসলাম চৌধুরী সেনা, যুগ্ন সাধারণ সম্পাদক শওকত জুলিয়াস জুয়েল, সাংগঠনিক সম্পাদক মোঃ মোজাহিদুল ইসলাম মাজু, আনিসুর রহমান আনিস, কৃষক দলের সভাপতি ফজলে আলম শাহীন, সম্পাদক লাইসুর রহমান লিপু,

যুবদলের সদস্য সচিব আলহাজ্ব তানভির আহমেদ চৌধুরী, পৌর যুবদলের আহবায়ক আরিফ মাসুম পল্লব, সদস্য সদস্য সচিব আলহাজ্ব মোকারম হোসেন পলাশ, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোঃ কামরুল হাসান, ছাত্রদলের আহবায়ক মোঃ মোস্তাফিজুর রহমান আকাশ প্রমুখ।

অপর গ্রুপে সাবেক সভাপতি আব্দুর রহিম প্রধান, মুক্তিযোদ্ধা কবিরুল ইসলাম, আক্কাস আলী, আসাদুল ইলাম দুলাল, মেহেদি হাসান, নুরন্নবী, আপন, মিষ্টার, সারোয়ার্দিসহ অন্যরা।

শহীদ জিয়ার বর্নাঢ্য আত্মজীবনী তুলে ধরে আলোচনা শেষে তার আত্মার মাগফেরাত, দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

পরে উভয় গ্রুপ অসহায় ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করে।

উপজেলা বিএনপি, কৃষকদল, পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিকদল, মহিলা দল, তাঁতীদল, এবং বিএনপি’র অন্যান্য অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীদের শতস্ফুর্ত অংশ গ্রহণের মধ্যদিয়ে দিবসটি পালিত হয়েছ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com